Showing posts with label রেসিপি. Show all posts
Showing posts with label রেসিপি. Show all posts

ঘরেই রাধুন টমেটো রাইস

TheRocky | February 23, 2018 | | | | | |

টমেটো একটি জনপ্রিয় ফল। সারা বছরই বাজারে টমেটো কিনতে পাওয়া যায়। শুধু সালাত হিসেবে নয়, কাঁচা টমেটো ভর্তা, টমেটোর চাটনি, কারিতে টমেটো, টমেটো রাইস, টমেটো চিকেনসহ টমেটো দিয়ে তৈরি করা যায় অনেক পদের খাবার। টমেটোর টকমিষ্টি ঘ্রাণ ও খেতেও সুস্বাদু হয়। তাই বেশিরভাগ পরিবার টমেটো খেতে পছন্দ করেন।



পাঠকদের জন্য আজকে থাকছে টমেটোর রাইস। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন টমেটোর রাইস-

যা লাগবে

গুঁড়া মসলার জন্য ঘি ১ টেবিল চামচ, জিরা ১ চা চামচ, ছোলার ডাল ২ চা চামচ, ধনিয়া ১ চা চামচ, পোস্তদানা ১ চা চামচ, শুকনা মরিচ ২টি, রাইসের জন্য পোলাও চালের ভাত ৩ কাপ, টমেটো কুচি ১ কাপ, সরিষা ১ চা চামচ, হিং কোয়ার্টার চা চামচ, কারিপাতা ১০-১২টি, হলুদ গুঁড়া কোয়ার্টার চা চামচ, লবণ স্বাদমতো, গুঁড়া মসলা পুরোটাই, ফ্রেশক্রিম ২ টেবিল চামচ, ঘি-তেল ২ টেবিল চামচ।

যেভাবে করবেন

কড়াইতে ঘি-তেল দিয়ে হিং দিন। এবার সরিষা দিন। সরিষা ফুটতে আরম্ভ করলে কারিপাতা দিয়ে ভুনে নিন। এবার টমেটো কুচি দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিন। টমেটো যখন নরম হবে হলুদ গুঁড়া দিন। আগে থেকে করে রাখা মসলা থেকে ৩ চা চামচ মসলা দিয়ে ভালোভাবে নেড়ে ভাত দিন। ভাতের সঙ্গে সব মসলা মেশানো হয়ে গেলে ফ্রেশক্রিম দিন। ভালো করে নেড়েচেড়ে অবশিষ্ট গুঁড়া মসলা দিয়ে নেড়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন।

গ্রিলড পাইনাপেল

Unknown | February 06, 2018 | | |

কথায় আছে রান্না দেখতে ভালো হলে খিদে দ্বিগুণ বাড়িয়ে দেয়। গ্রিলড পাইনাপেলের ক্ষেত্রে এই

৮টি কোরমার মজাদার রেসিপি।

Unknown | February 05, 2018 | | |


আপনাদের জন্য এখন দেওয়া আরো একটি রেসিপিগুচ্ছ। এটি হলো নানা ধরনের কোরমার রেসিপি। দেখে নিন নানা ধরনের কোরমার ৮টি রেসিপি।

হাঁসের ডিমের কাশ্মীরি কোরমা

উপকরণঃ
হাসের ডিম ৬টি,
হলুদ গুঁড়া ১চা চামচ,
মরিচ গুঁড়া ১চা চামচ,
টক দই ১/৪কাপ,
মিষ্টি দই ৩টেবিল চামচ,
পেঁয়াজ কুচি ১/২কাপ,
পেঁয়াজ বাটা ২টেবিল চামচ,
আদা বাটা ২চা চামচ,
রসুন বাটা ১চা চামচ,
বাদাম বাটা ১টেবিল চামচ,
কিসমিস বাটা ১টেবিল চামচ,
পোস্ত বাটা ১চা চামচ,
গরম মশলা গুঁড়া ১চা চামচ,
দুধ ১কাপ,

লেবুর রস ১টেবিল চামচ,
এলাচ ৩টি,
তেজপাতা ২টি,
দারচিনি ১টুকরা,
কাশ্মীরি মরিচ গুড়া ১চা চামচ,
পেঁয়াজ বেরেস্তা ১/৪কাপ,
মাওয়া ৩টেবিল চামচ,
কাচামরিচ ৫/৬টি,
চিনি ১/২চা চামচ,
কেওড়া জল ১চা চামচ,
জাফরান ১চিমটি,
তেল ১/৪কাপ,
ঘি ১/৪কাপ ও লবণ স্বাদমত।

প্রণালীঃ
হাসের ডিম সিদ্ধ করে ছুরি দিয়ে ডিমের গায়ে চিরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া লবণ দিয়ে ঘি ও তেলে ভজে তুলে রাখুন। অল্প দুধে জাফরান ও কেওড়া জল মিশিয়ে রাখুন।
একটি বাটিতে টক দই ও মিষ্টি দই নিয়ে তাতে ময়দা দিয়ে ফেটে একে একে বাদাম বাটা, পোস্ত বাটা, কাশ্মীরি মরিচ গুঁড়া,মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, কিসমিস বাটা ও অল্প পানি দিয়ে মিশিয়ে রাখুন।
দুধের মধে লেবুর রস দিয়ে মিশিয়ে নিন। কড়াইতে তেল ও ঘি গরম করে পেঁয়াজ কুচি বাদামী করে ভেজে মশলার মিশ্রন দিয়ে কষিয়ে ডিম দিন ডিম কষানো হলে দুধ দিয়ে ১০মিনিট ঢেকে রাখুন।
পেঁয়াজ বেরেস্তা, চিনি, কাচামরিচ দিয়ে আরো ৫মিনিট ঢেকে রাখুন।
এবার জাফরান ও মাওয়া দিয়ে নেড়ে নামিয়ে বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করুন।

গরুর মাংসের কোরমা

উপকরণ:
গরুর মাংস দেড় কেজি,
পেঁয়াজ কুচি ২ কাপ,
তেল আধা কাপ,
পেঁয়াজবাটা পৌনে ১ কাপ,
আদাবাটা ১ টেবিল চামচ,
রসুনবাটা আধা টেবিল চামচ,
লবণ পরিমাণমতো,

আস্ত ছোট পেঁয়াজ ২০-২৫টি,
গোলাপজল ২ টেবিল চামচ,
টক দই আধা কাপ,
মিষ্টি দই ২ টেবিল চামচ,
এলাচ ৬টি,
দারচিনি ৮ টুকরা,
ঘি আধা কাপ।

প্রণালি:
পেঁয়াজের খোসা ছিলে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিতে হবে। মাংস মাঝারি আকারের টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে আদা, রসুন, লবণ দিয়ে মাখিয়ে তিন-চার ঘণ্টা রাখতে হবে। তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা করে মাংস দিয়ে অল্প জ্বালে কষাতে হবে। বেরেস্তা মাংসের সঙ্গে মিশে গেলে পেঁয়াজবাটা দিয়ে অল্প জ্বালে রান্না করতে হবে। মাঝেমধ্যে নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে মাংস যেন তলায় না লাগে। ২০-২৫ মিনিট পর টক দই ও মিষ্টি দই দিতে হবে। দারচিনি, এলাচ, গোলাপজল দিয়ে ভুনতে হবে। পানি শুকিয়ে গেলে অল্প অল্প করে গরম পানি দিয়ে ভুনতে হবে মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত। মাংস সেদ্ধ হলে গোটা পেঁয়াজ দিয়ে ২০-২৫ মিনিট রেখে নামাতে হবে। খেয়াল রাখতে হবে মাংস, পেঁয়াজ দুটোই সেদ্ধ হবে অথচ গোটা গোটা থাকবে।

খাসির কোরমা

উপকরণ:
খাসির মাংস এক কেজি,
পেঁয়াজ কুচি এক কাপ,
আদা বাটা দুই চা চামচ,
রসুন বাটা দুই চা চামচ,
দারুচিনি তিন টুকরা,
এলাচ তিনটি,

লবঙ্গ তিনটি,
টক দই আধা কাপ,
লেবুর রস দুই চা চামচ,
দুধ আধা কাপ,
ঘি পরিমাণমতো,
চিনি স্বাদমতো,
কাঁচামরিচ ১০-১২টি,
লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি:
প্রথমে পেঁয়াজ কুচি তেলে ভেজে বেরেস্তা করে নিন। এবার একটা প্যানে খাসির মাংস, আদা বাটা, রসুন বাটা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, টক দই, লেবুর রস, দুধ, ঘি ও লবণ দিয়ে নেড়ে মাঝারি আঁচে কষাতে থাকুন। তেল উঠে এলে এতে পানি দিয়ে ঢেকে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে এতে পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ ও চিনি দিয়ে নেড়ে আরো কিছুক্ষণ দমে রাখুন। ব্যস, খুব সহজেই তৈরি হয়ে গেল সুস্বাদু খাসির কোরমা।

ডিমপোচের কোরমা

উপকরণ:
পোচ করা ডিম ৪,৫টি।
পেঁয়াজ কুচি ছোট ১টি।
আদা ও রসুন বাটা ১ টেবিল-চামচ।
পেঁয়াজবাটা ২ চা-চামচ।
খুব সামান্য হলুদগুঁড়া।
ধনেগুঁড়া আধা চা-চামচ।
জিরাগুঁড়া আধা চা-চামচ।
গরম মসলাগুঁড়া আধা চা-চামচ।
তেজপাতা ১টি।

দারুচিনি এক টুকরা।
টক দই ২ টেবিল-চামচ।
তরল দুধ আধা কাপ।
লবণ স্বাদ মতো।
চিনি খুব সামান্য (ইচ্ছা)।
কাঁচামরিচ ৪টি।
তেল ২ টেবিল-চামচ।
ঘি ১ চা-চামচ(ইচ্ছা)।

পদ্ধতি:
একটি লম্বাটে বাটিতে দুই কাপ পানি নিন। তাতে ডিমগুলো সারি করে ভেঙে দিন যেন আলাদা ভাবে তুলে নিতে পারেন। একটার উপর একটা দেবেন না। এবার দুতিন মিনিট বেইক করুন। বের করে ঠাণ্ডা হতে দিন। উপর থেকে পানি ফেলে ডিমগুলো আলাদা করে নিন।
এখন একটি প্যানে তেল গরম করে পেঁয়াজকুচি দিন। হালকা বাদামি হলে বেরেস্তা করে তুলে নিন। একই তেলে ঘি দিয়ে তেজপাতা, দারুচিনি, গুঁড়ামসলা আর লবণ দিয়ে নেড়ে কষিয়ে নিন।
তারপর অল্প পানি দিন যেন মসলা পুড়ে না যায়। তারপর দই দিয়ে কষান। এবার দুধ দিয়ে নাড়ুন। তারপর অল্প পানি দিন যেন একটু ঝোল ঝোল হয়।
ফুটে উঠলে ডিমগুলো একটা একটা করে দিয়ে চিনি ও কাঁচামরিচ দিন। ঢেকে দুই মিনিট রান্না করুন। তারপর নামিয়ে পরিবেশন পাত্রে একটা একটা ডিম রাখুন।
ডিমগুলোর উপর ঝোলটা ছড়িয়ে পরিবেশন করুন।

রুই মাছের শাহী কোরমা

উপকরণ :
রুই মাছ (পরিমাণ দেড় কেজি) বড় বড় পিস,
আদা বাটা দেড় টেবিল চামচ,
রসুন বাটা ১ চা চামচ,
পেঁয়াজ বাটা ৪/৩ টেবিল চামচ,
টক দই ১০০ গ্রাম,
গরম মশলাঃ এলাচ,
দারুচিনি ২টি করে আস্ত,

ঘি ও সয়াবিন তেল মিশ্রিত করে পরিমাণমতো,
তেজপাতা ২/৩টি,
লবণ পরিমাণমতো,
কাঁচা মরিচ ৮-১০টি,
বাদাম কুঁচি পরিমাণ মতো,
কিসমিস পরিমাণ মতো,
গুড়া ধুধ পরিমাণমতো,
পেঁয়াজ কুঁচি ১ কাপ।

প্রণালী :
প্রথমে মাছের টুকরো গুলো ভাল ভাবে ধুয়ে পরিষ্কার করে তাতে অল্প আদা ও রসুন বাটা এবং লবণ মাখিয়ে অল্প তেলে হালকা করে ভেজে নিতে হবে। এখন একটি কড়াইয়ে তেল ও ঘি গরম করে তাতে কুঁচি করা পেঁয়াজ দিয়ে হালকা বাদামি করে ভেজে তাতে একে একে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা, তেজপাতা, অল্প লবণ এবং টদ দই দিয়ে ভাল ভাবে মশলা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে তাতে মাছের টুকরো বিছিয়ে দিয়ে উপরে বাদাম কুচি, কাঁচা মরিচ, কিসমিস অল্প গুড়া দুধ ছিটিয়ে শেষে পরিমাণমতো পানি দিয়ে মাছ চুলোয় অল্প আগুনে ঢেকে রাখতে হবে প্রায় ১০ মিনিট। ১০ মিনিট পর চুলো বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেল মজাদার গরম গরম রুই মাছের শাহী কোরমা। আর মজাদার এই খাবারটি পোলাও-ভাত দিয়ে খাওয়া যায় খুব মজা করে।

স্পেশাল চিকেন কোরমা

উপকরণঃ
• মুরগীর- ১ টি,
• আলু- ২ টি টুকরা করা,
• পেঁয়াজ বাটা- ১/৪ কাপ,
• কাঁচামরিচ- ৪ টি,
• আদা বাটা- ১ টেবিল চামচ,
• রসুন বাটা- ১ টেবিল চামচ,
• জিরা বাটা- ১চা চামচ,
• চিনি- ১ চা চামচ,
• দারুচিনি- ২ টি,

• এলাচ- ৪ টি,
• তেজপাতা- ২ টি,
• গরম মশলা- ১/২ চা চামচ,
• টক দই বা দুধ- ১/২ কাপ,
• কিসমিস- ৭/৮ টি,
• লেবুর রস- ১ টেবিল চামচ,
• তেল- ১ কাপ,
• ঘি- ১ টেবিল চামচ,
• লবন- স্বাদ মতো।

প্রনালীঃ
*মুরগী ধুয়ে পানি ঝড়িয়ে নিন।
*এরপর দারুচিনি, এলাচ, তেজপাতা, কাঁচামরিচ, তেল, পানি, দই, কিসমিস, লেবুর রস, চিনি, কাঁচামরিচ ও ঘি বাদে বাকি সব উপকরণ দিয়ে মাংস ভালোভাবে মাখে রাখুন ১০-১৫ মিনিট।
*এবার কড়াইতে অল্প তেল দিয়ে আলু ভেঁজে উঠিয়ে রাখুন।
*এখন বাকি তেল দিয়ে মেরিনেট করা মাংস দিয়ে কিছুক্ষণ নাড়ুন।
*এবার দারুচিনি, এলাচ, তেজপাতা ও আলু দিয়ে মাংসটা ২৫-৩০ মিনিট কষিয়ে নিন।
*মাংস কষানো হলে পরিমান মত পানি দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে অল্প আঁচে ডেকে রান্না করুন। মাঝেমাঝে ঢাকনা খুলে হালকা ভাবে নেড়ে দিন।
*ঝোল ঘন হয়ে এলে দই বা দুধ দিয়ে ৫-১০ মিনিট রান্না করুণ (নামানোর আগে আগে দুধ দিলে রান্নার স্বাদ ও রঙ সুন্দর থাকে)।
*নামানোর কিছুক্ষন আগে কিসমিস, লেবুর রস, চিনি, কাঁচামরিচ ও ঘি দিয়ে ঢেকে দিন। মাংসে তেল উঠে এলে নামিয়ে নিন।

শাহী কোরমা

উপকরণ :
দেশী মুরগী – ২ টি (৮ পিস),
পিঁয়াজ কুচি -১ কাপ ( আধা কাপ দিয়ে বেরেস্তা),
পিঁয়াজ বাটা- আধা কাপ,
রসুন বাটা – ১ চা চামচ,
আদা বাটা – আধা চা চামচ,
জিরা বাটা – ১ চা চামচ,
পোস্তদানা বাটা – ১ চা চামচ,
পেস্তাবাদাম বাটা – ১ চা চামচ,
কিসমিস বাটা – ১ চা চামচ,
লবণ- ১ চা চামচ,
দুধ – ১ কাপ,
মিষ্টি দই – ২ টেবিল চামচ,
পানি- ১ কাপ,

তেল – ২ টেবিল চামচ,
ঘি – ১ টেবিল চামচ,
লেবুর রস- ১ টা,
তেজপাতা- ১ টা,
এলাচ – ৩/৪ টা,
দারুচিনি – ২ টুকরা,
পিঁয়াজ বেরেস্তা – ১ মুঠো,
চিনি – ১ চা চামচ,
কাঁচা মরিচ – ৪/৫ টা
আলুর টুকরা – ৪/৫ টা।

তৈরির প্রণালী :
প্রথমে মুরগী ও আলুর টুকরোগুলো হালকা করে ঘিয়ে ভেজে নিতে হবে। এবার কড়াইতে তেল ও ঘি গরম করে একে একে তেজপাতা,এলাচ, দারুচিনি ও লবণ দিয়ে ফোড়ন দিন। এরপর এতে পিঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে অর্ধেকটা তুলে রাখুন। এবার সব বাটা মশলা দিয়ে কষিয়ে নিন ভাজা পিয়াজগুলোকে। এরপর এতে মুরগীর টুকরা ও ভাজা আলুর টুকরাগুলো দিয়ে কষিয়ে নিতে হবে। এবার পানি, দুধ ও অর্ধেকটা বেরেস্তা দিয়ে ঢেকে রান্না করুন ৫/৭ মিনিট। এরপর কাঁচা মরিচ দিয়ে আরও ২/৩ মিনিট ঢেকে রান্না করুন। সবশেষে মিষ্টি দই ও চিনি এক সাথে ফেটে তরকারিতে দিয়ে মিশিয়ে দিন এবং লেবুর রস দিয়ে ৫ মিনিট দমে রাখুন। হয়ে গেলো সুস্বাদু শাহী কোরমা। এবার বেরেস্তাসহ পরিবেশন করুন।

ইলিশের কোরমা

উপকরণঃ
৮ টুকরা ইলিশ মাছ
৩-৪ কাপ কুচি করা পেঁয়াজ
১ চা-চামচ রসুন পেস্ট
১ চা–চামচ আদা বাটা

আধা চা-চামচ জিরা পাউডার
১ চা-চামচ টক দই
২-৩ টেবিল চামচ পানি
৪-৫টা আস্ত থেঁতলে নেওয়া রসুন
১ চিমটি এলাচ গুঁড়া
আধা কাপ জলপাই
৫-৬টা কাঁচা মরিচ (মাঝে কেটে নিতে হবে)
সাজানোর জন্য ধনেপাতা
দেড় চা-চামচ লবণ।

প্রণালী:
১ চা-চামচ লবণ দিয়ে ইলিশ মাছের টুকরাগুলোকে ১৫-২০ মিনিট মাখিয়ে রাখতে হবে
এর সঙ্গে যোগ করুন কিছুটা রসুনবাটা ও কাটা পেঁয়াজ
খেয়াল রাখবেন যেন টুকরাগুলোর দুই পাশেই মসলা ভালোভাবে লাগে
একটি গরম প্যানে তেলের মধ্যে কাটা পেঁয়াজ ১০ মিনিট ধরে অল্প আঁচে ভাজুন
এরপর এতে বাকি সব মসলা, পানি ও আধা চা-চামচ লবণ যোগ করুন
৫ মিনিট মধ্যম আঁচে রান্না করুন
এবার মাছের টুকরাগুলো একটি একটি করে প্যানে দিয়ে দিন
প্রতিটি পাশ ৭ মিনিট ধরে মোট ১৪ মিনিট মধ্যম থেকে অল্প আঁচে রান্না করতে হবে
এ সময় প্যানটি ঢাকনা দিয়ে ঢেকে রাখুন
তেল ওপরে উঠে এলে নামিয়ে ফেলুন
কাঁচা মরিচ ও ধনে পাতা দিয়ে পরিবেশন করুন।

১৯টি ফ্রাইড রাইস রেসিপি

Unknown | February 05, 2018 | | | |


আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে আরো একটি অনেক বড় রেসিপিগুচ্ছ। এই রেসিপিগুচ্ছটি আপনাদের অনেক উপকারে আসবে। রেসিপিগুচ্ছটি থেকে আপনি নানা ধরনের ফ্রাইড রাইস রান্নার রেসিপি পাবেন এবং প্রয়োজনমতো রান্না করে ফেলতে পারবেন। তাহলে দেখে নিন নানা রকম ফ্রাইড রাইসের ১৯টি রেসিপি একসঙ্গে।

চাইনিজ চিকেন ফ্রাইড রাইস

উপকরণ:
বাসমতি চালঃ দুই কাপ
পানিঃ চার কাপ
তেলঃ ৪ টেঃ চামচ
রসুন কুচিঃ ১ টেঃ চামচ
মুরগি ছোট টুকরা করাঃ ১/২ কাপ
মটরশুটিঃ ১/৪ কাপ
গাজর (জুলিয়ান কাট): ১/৪ কাপ
বরবটি টুকরাঃ ১/৪ কাপক্যাপসিকামঃ ১/৪ কাপ



টেস্টিং সল্টঃ ১/২ চা চামচ
সয়াসসঃ ১ চা চামচ
ভিনেগারঃ ১ চা চামচ
লবণঃ পরিমাণমতো

প্রণালী:
বাসমতি চালের ভাত রান্না:
চাল ভাল করে ধুয়ে পর্যাপ্ত পানিতে ঘন্টাখানেক ভিজিয়ে রাখুন। পানি নিংরে চাল একপাশে সরিয়ে রাখুন।
একটি ডিপ ননস্টিক প্যানে চারকাপ (চালের দ্বিগুন) পানি দিন। স্বাদ অনুযায়ী লবণ দিন।
পানি ফুটতে শুরু করলে চাল দিন ও ঢাকনা দিয়ে রান্না করুন ১০ থেকে পনের মিনিট।
ভাত হয়ে গেলে চুলা থেকে সরিয়ে নিন এবং ১০ মিনিট আরো ঢাকনা দিয়ে রাখুন।
ভাত যেন লেগে না যায় সে জন্য রান্না করার সময় এক টেঃ চামচ ঘি দিতে পারেন। এতে ভাতের ফ্লেভারও সুন্দর আসবে।

ফ্রাইড রাইস রান্না:
প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিন।
এতে রসুন কুচি যোগ করুন।
রসুন বাদামি রং ধারন করলে মুরগির মাংসের টুকরা দিন। ভালো করে ভাজতে থাকুন।
এর পরে মটরশুটি দিন। আরো কিছুক্ষণ রান্না করুন।
গাজর দিয়ে কিছুক্ষণ নাড়ুন।
আড়াআড়ি করে কাটা বরবটি দিন।নাড়ুন।
সবশেষে ক্যাপসিকাম দিন। এখানে লাল রঙের ক্যাপসিকাম দেওয়া হয়েছে। এতে কালারটা সুন্দর আসবে।
ক্যাপসিকাম দেওয়ার পর সয়াসস ও সামান্য পানি দিন যেন চিকেন ও সবজিগুলো ঠিকমতো সেদ্ধ হয়ে যায়।
এরপর সবজিগুলো একপাশে সরিয়ে অথবা আলাদা পাত্রে একটু তেল দিয়ে দুটি ডিম ভেঙ্গে ছোট ছোট টুকরা করে নিন ও সবজির সাথে মিশিয়ে দিন।
এরপর রান্না করে রাখা বাসমতি চালের ভাত দিয়ে হালকা করে ফ্রাই করতে থাকুন যেন রাইসগুলো ভেঙ্গে না যায়।
কিছুক্ষণ রান্না করার পর চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন চায়নিজ ফ্রায়েড রাইস।

এগ ভেজিটেবল ফ্রাইড রাইস

উপকরণ:
গাজর কুচিঃ ১/২ কাপ,
পোলাওর চালঃ ২ কাপ,
ডিমঃ ২ টি,
মটরশুঁটিঃ ১/২ কাপ,


কাঁচা মরিচ কুচিঃ ২ চা চামচ ,
লবনঃ পরিমান মত,
তেলঃ ২ টেবিল-চামচ,
পেয়াজ কুচিঃ ২ টেবিল চামচ,
টমেটো কুচিঃ ১/২ কাপ,
গোলমরিচ গুঁড়াঃ ১ চা চামচ,,
বরবটি কুচিঃ ১/২ কাপ,
সয়া সসঃ ২ টে চামচ

প্রণালী:
১. চাল ধুয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।
২. এবার সেদ্ধ করে মাড় গালিয়ে রেখে দিন।
৩. কড়াইতে সামান্য তেল দিয়ে ডিম ঝুরি করে ভেজে তুলে রাখুন।
৪. বাকি তেল দিয়ে পেঁয়াজ কুচি ভাজুন।
৫. এবার বরবটি,গাজর ও মটরশুঁটি দিয়ে নাড়তে থাকুন।
৬. এবার সবজি ভাজা হলে টমেটো, কাঁচা মরিচ ও লবন, সয়া সস দিয়ে নাড়তে থাকুন ৫-৭ সেকেন্ড।
৭. তারপর ভাত দিন। ভাজতে থাকুন ২-১ মিনিট।
৮. সবশেষে ডিম ঝুরি ও গোলমরিচ গুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করতে হবে।

ফ্রাইড রাইস উইথ চিকেন এন্ড ভেজিটেবল

উপকরণঃ
-পোলাও চাল ৭৫০ গ্রাম
-মিক্স ভেজিটেবল, পরিমাণমতো
-হাফ কাপ মুরগীর গোসত (হাড় ছাড়া)
-তিনটে ডিম
-পেয়াজ কুচি হাফ কাপ
-কাচা মরিচ কয়েকটা
-আদা বাটা বা চেঁচা, ১ টেবিল চামচ


-লবন
-তেল এক কাপের কম
– এক চামচ ঘি (থাকলে ভাল, না থাকলে নাই)
– সয়াসস, ৫ টেবিল চামচ
– ওয়েষ্টার সস, ৫ টেবিল চামচ
– টেমেটো সস, ৫ টেবিল চামচ
– চিনি, এক চা চামচ
– পানি

প্রনালীঃ
ধাপ ১ – হাতের কাছে সব যোগাড় করে ফেলা
– সয়াসস, ৫ টেবিল চামচ,
– ওয়েষ্টার সস, ৫ টেবিল চামচ
– টেমেটো সস, ৫ টেবিল চামচ
– চিনি, এক চা চামচ

মিশিয়ে এক বাটি মিক্স সস বানিয়ে ফেলুন। সয়া সসে লবন থাকে সেজন্য পরবর্তীতে লবন ব্যবহারে সর্তক হতে হবে।মুরগীর গোসত জুলিয়ান কাট কাটুন। পরিস্কার করে বাটিতে কয়েক চামচ মিক্স সসে মাখিয়ে রাখুন। ডিম ভেঙ্গে ফাটিয়ে নিন। কাঁচা মরিচ লম্বালম্বি করে কাটুন।সবজিগুলো কেটে নিন। গাজর থাকলে সেটা সেদ্ধ করে নিন।

ধাপ ২ – চাউল রান্না করে ফেলাচাউল পানিতে সামান্য লবণযোগে সিদ্ধ করে ফুটিয়ে নিন। বেশি নরমও নয়, আবার বেশী সিদ্ধ নয়!ঠাণ্ডা পানিতে ধুয়ে চালগুলো ঝরঝরে করে ফেলুন এবং পানি ঝরিয়ে রেখে দিন।

ধাপ ৩ – ডিমের ঝুরি বানিয়ে ফেলাতেল গরম করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ডিমগুলোর ঝুরি বানিয়ে ফেলুন।খুন্তি দিয়ে গুড়া গুড়া করে ফেলবেন। লক্ষ্য রাখবেন যেন ঝর ঝরে হয়ে যায়।

ধাপ ৪ – মূল রান্নাএবার কড়াইতে তেল গরম করুন, এক চামচ ঘি দিতে পারেন। প্রথমে তেল গরম হয়ে গেলে এক চিমটি লবন যোগে পেয়াজ কুচি ও আদা বাটা ভাজুন এবং চিকেনগুলো দিয়েও ভেজে নিন। কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিতে পারেন। চিকেন সিদ্ধ হয়ে চমৎকার রং ধরে যাবে।এবার ধীরে ধীরে সবজি দিতে থাকুন এবং ভাজুন।সব সবজি দিয়ে দিন।সবজিগুলো সিদ্ধ হয়ে এমন মোলায়েম রং ধরে যাবে। ঝাল চাইলে আরো কাঁচা মরিচ দিতে পারেন।এবার পানি ঝরিয়ে রাখা চাউল ছিটিয়ে দিন। মিক্স করতে থাকুন।বাটিতে থাকা কয়েক চামচ মিক্স সসেস দিন এবং নাড়ুন।আবারো কিছু চাল দিন।বাকি মিক্স সসেস দিয়ে দিন। এভাবে চাউল এবং সসেস দেয়ার কারন হচ্ছে যাতে সব ভাল করে মিক্স হয়।খুন্তি দিয়ে নাড়িয়ে এমন একটা অবস্থায় এসে যাবে।চাল দেখে নিন। এবার ডিমের ঝুরি (যা আগে করে রাখা হয়েছিল) দিয়ে দিন এবং নাড়ান।এই তো হয়ে গেল! সাথে চিকেন ফ্রাই কিংবা ঝোল জাতীয় কোন সসেস মুরগী রান্না করতে পারেন।

পাইন্যাপেল ফ্রাইড রাইস

উপকরণ:
রান্না করা ভাত ২ কাপ (পোলাও বা বাসমতির চাল দিয়ে রান্না ভাত)
পাকা-আনারস কিউব করে কাটা আধা কাপ
রসুনকুচি ১ টেবিল-চামচ (কিমার মতো কুচি)
পেঁয়াজকুচি ২ টেবিল-চামচ
কাঁচামরিচ কুচি ১ টেবিল-চামচ বা স্বাদ মতো
তেল ৩/৪ টেবিল-চামচ


ফিশ সস ১/২ টেবিল-চামচ
সয়া সস ১/২ টেবিল-চামচ
চিংড়ি মাছ ৮/১০টি
গাজর কিউব করে কাটা ২ টেবিল-চামচ (সিদ্ধ করা)
মটরশুঁটি ২ টেবিল-চামচ (সিদ্ধ করা)
গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ
কিশমিশ ১ টেবিল চামচ
কাজুবাদাম ৭/৮টি (ভাজা)
কারি পাউডার ১ চা চামচ (ইচ্ছা)
পেঁয়াজপাতা কুচি ১ টেবিল চামচ
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
ডিম ১টি
চিনি ১ চা চামচ

পদ্ধতি:
-চিংড়ি মাছগুলোতে একটু সয়া সস, সামান্য রসুনবাটা ও একটু মরিচকুচি দিয়ে মাখিয়ে রাখুন।
-অন্য একটা বাটিতে সয়া সস, ফিশ সস, চিনি, কারি পাউডার ও গোলমরিচ একসঙ্গে মিশিয়ে রাখুন।
-এবার একটি ননস্টিক প্যানে পরিমাণ মতো তেল গরম করে পেঁয়াজ, মরিচ ও রসুনকুচি একটু ভেজে, চিংড়ি মাছ দিয়ে আবারও একটু ভেজে নিন। চিংড়ি মাছ ও মসলাগুলো একপাশে সরিয়ে রাখুন।
-একটু তেল দিয়ে ডিম ঝুরি ঝুরি করে ভেজে নিন। এবার একে একে গাজর, মটরশুঁটি, বাদাম, কিশমিশ দিয়ে মিশিয়ে ভাত দিন।
-একটু ভেজে সসের মিশ্রণ ও আনারস কিউব দিন। আরও একটু ভাজুন।
-সবশেষে ধনেপাতা-কুচি উপর দিয়ে ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন।

তেল ছাড়া ফ্রাইড রাইস

উপকরণ
পোলাওয়ের চাল ১ কেজি
সবজি (গাজর, আলু, ফুলকপি, শিম, বরবটি) আধা কেজি
লবণ ২ চা চামচ


সাদা গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ
পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
সয়াসস ১ টেবিল চামচ
সিরকা ১ চা চামচ
চিনি ১ টেবিল চামচ
স্বাদ লবণ আধা চা চামচ

প্রণালি:
পোলাওয়ের চাল ধুয়ে ৪ লিটার পানি দিয়ে আধাসেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। সবজি কেটে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এবার চাল, লবণ ও অন্যান্য মসলা মিশিয়ে চুলায় দিয়ে ১০ মিনিট নেড়ে পরিবেশন করুন।

ট্রিপল ফ্রাইড রাইস

উপকরণ:
২৫০ গ্রাম হাড়ছাড়া মুরগির মাংস কিউব করে কাটা
২৫০ গ্রাম হাড়ছাড়া মুরগির মাংস কুচি
৩ কাপ সিদ্ধ পোলাওয়ের চাল
১ কাপ সিদ্ধ নুডলস কুচি করা
লবণ স্বাদমত
গোল মরিচ গুঁড়ো
২ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার
৪ টেবিল চামচ তেল


২ টেবিলচ চামচ আদা কুচি
২ টেবিল চামচ রসুন কুচি
৩টি লাল শুকনো মরিচ
২টি মাঝারি আকৃতির পেঁয়াজ চারকোনা করে কাটা
১ কাপ ক্যাপসিকাম চারকোনা করে কাটা
৩/৪ কাপ এবং ২-৪ টেবিল চামচ সিচুয়ান সস
১/২ কাপ টমেটো কেচাপ
৩ চা চামচ সয়া সস
৬-৭টি পেঁয়াজ কলি
১ চা চামচ ভিনেগার
২টি ডিম

প্রণালী:
১। একটি পাত্রে মুরগির মাংস, লবণ, গোলমরিচের গুঁড়ো, কর্ণ ফ্লাওয়ার এবং পানি দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
২। আরেকটি প্যানে তেল গরম করতে দিন। তেল গরম হয়ে আসলে এতে মুরগির মাংসগুলো দিয়ে দিন
৩। বাদামী রং হয়ে আসলে মাংসের টুকরোগুলো নামিয়ে ফেলুন।
৪। এখন আরকটি প্যানে তেল দিয়ে এতে আদা কুচি, রসুন কুচি দিয়ে ভাজুন।
৫। এরপর এতে লাল শুকনো মরিচ, পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে ২ মিনিট রান্না করুন।
৬। তারপর এতে সিচুয়ান সস, টমেটো সস এবং পানি দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
৭। সয়াসস, লবণ এবং গোল মরিচ গুঁড়ো দিয়ে ২-৩ মিনিট রান্না করুন।
৮। এরপর এতে ভাঁজা মুরগির মাংস, পেঁয়াজ কলি কুচি এবং ভিনেগার মিশিয়ে নিন।
৯। এখন আরেকটি প্যানে তেল দিয়ে তিন। এতে ডিম, লবন, গোল মরিচ গুঁড়ো, পেঁয়াজ কলি কুচি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। ডিমের কুচি নামিয়ে রাখুন।
১০। আবার প্যানের তেল দিন। এতে লাল শুকনো মরিচ, আদা কুচি এবং রসুন কুচি ভাল করে মিশিয়ে নিন। এতে সিচুয়ান সস, মুরগির মাংস কুচি দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
১১। তারপর এতে সিদ্ধ ভাত, সিদ্ধ নুডলস দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
১২। লবণ, গোল মরিচ গুঁড়ো, সয়া সস, ভিনেগার এবং ডিমের কুচি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এরপর এতে পেঁয়াজ কলি কুচি মিশিয়ে নিন।
১৩। সবশেষে কিছু পরিমাণের ভাঁজা নুডলস গুঁড়ো করে রাইসের সাথে মিশিয়ে দিন।
১৪। এখন মুরগির গ্রেভির সাথে পরিবেশন করুন মজাদার ট্রিপল ফ্রাইড রাইস।

শ্রিম্প ফ্রাইড রাইস

উপকরণ:
– ২৫০ গ্রাম চিংড়ি, খোসা ও ময়লা ছাড়িয়ে নেওয়া
– দেড় কাপ ভাত


– ২টি বড় ডিম
– আধা কাপ মটরশুঁটি
– ১টি পিঁয়াজ
– লবণ ও গোলমরিচ গুঁড়ো স্বাদমতো
– সয়া সস স্বাদমতো
– ৪ টেবিল চামচ তেল
– স্রিরাচা সস

প্রণালী:
১) ওভেনে বেক করে নিতে পারেন চিংড়ি। ৩ টেবিল চামচ তেল গরম করে নিন ফ্রাইং প্যানে। এতে এক মিনিট মাঝারি আঁচে সাঁতলে নিন পিঁয়াজ।
২) এরপর এতে রান্না করা ভাতটুকু দিয়ে দিন। ভাতটা দিয়ে একটু আঁচ বাড়িয়ে নিন। চামচ দিয়ে নেড়ে ছড়িয়ে নিন ভাতটুকু। ১-২ মিনিট ভাজুন। দরকার হলে আরও কিছুটা তেল দিন।
৩) একটি বাটিতে ডিম ভেঙ্গে হুইস্ক করে নিন। এবার এটাকে ভাতের মাঝে দিয়ে নেড়েচেড়ে নিন যাতে পুরো ভাতের সাথে ডিম মিশে যায় ও রান্না হয়ে আসে। দরকার হলে আরও তেল দিতে পারেন।
৪) এরপর বেক হওয়া চিংড়ি এবং মটরশুঁটি দিয়ে দিন ভাতের মাঝে। ভালো করে নেড়েচেড়ে নিন যাতে সব উপকরণ একসাথে মিশে যায়।
৫) লবণ, গোলমরিচের গুঁড়ো এবং সয়া সস দিন নিজের পছন্দমত। সব উপকরণ মিশে যাবার জন্য নেড়েচেড়ে ফ্রাই করে নিন। মটরশুঁটি রান্না হলে এবং সুন্দর ফ্লেভার উঠলে নামিয়ে নিন।

টিপস:
– চিংড়িটাকে ইচ্ছে করলে ভেজেও নিতে পারেন বেক করার বদলে
– ফ্রিজে রেখে খেতে চাইলে পরের দিন গরম করার সময়ে একটু পানি দিয়ে নিন ওপরে
– রান্নার সময়ে একদম ঝরঝরে ভাত ব্যবহার করুন, নরম বা ভেজা ভাত ব্যবহার করবেন না
– ফ্রাইড রাইসের জন্য নতুন করে ভাত রান্না করলে সেটা ঠাণ্ডা করে তারপর ফ্রাই করুন

হট গার্লিক ফ্রাইড রাইস

উপকরণ:
– দেড় কাপ সেদ্ধ ভাত
– ১ টেবিল চামচ রসুন বাটা
– ১০ কোয়া রসুন মিহি কুচি
– ৩ টেবিল চামচ তেল
– ২টা শুকনো মরিচ


– ১৫টা পিঁয়াজকলি কুচি
– ১টা মাঝারি গাজর মিহি কুচি
– একটা মাঝারি সবুজ ক্যাপসিকাম কুচি করা
– এক চিমটি টেস্টিং সল্ট
– লবণ স্বাদমতো
– ৩ টেবিল চামচ সয়া সস
– ১ টেবিল চামচ গার্লিক চিলি সস

প্রণালী:
১) প্যান গরম করে তেল দিন। গরম হয়ে এলে এতে দিন রসুন। বাদামি হয়ে আসা পর্যন্ত ভেজে নিন। এরপর এতে দিন এক টেবিল চামচ রসুনের পেস্ট। এটাকে ভালো করে ভুনে নিন। এরপর শুকনো মরিচ দুটো হাতে ভেঙ্গে মশলায় দিয়ে দিন। এতে দিন অর্ধেকপিঁয়াজকলি কুচি, ক্যাপসিকাম, গাজর এবং লবণ। একে ভালো করে মিশিয়ে নিন।
২) এরপর এতে ভাত দিয়ে দিন। ভাতের সাথে দিন বাকি অর্ধেক পিঁয়াজকলি কুচি, সয়াসস এবং গার্লিক চিলি সস। ভালো করে মিশিয়ে নিন। পুরো মিশ্রণ গরম হয়ে এলে নামিয়ে নিন।
খুব সহজেই তৈরি হয়ে গেলো হট গার্লিক ফ্রাইড রাইস। পরিবেশন করতে পারেন লাঞ্চ বা ডিনারে।

ফুলকপির ফ্রাইড রাইস

যা প্রয়োজন:
গ্রেট করা ফুলকপি- ২ কাপ
মটর+গাজর- ১ কাপ
ফেটানো ডিম- ২টি
পিঁয়াজ কিউব- ১/৪ কাপ
থেঁতো করা রসুন- ৩/৪ কোয়া
সয়াসস- ২-৩ টে চামচ


ধনেপাতা কুচি- ইচ্ছামতো
কাঁচামরিচ কুচি- ২-৩টি
অলিভ অয়েল- ২ টে চামচ
গোলমরিচ গুঁড়া– স্বাদমতো
লেমন+জ্সজে- ১ চা চামচ করে
লবণ- স্বাদমতো

যেভাবে করবেন:
-গাজর ও মটর ফুটন্ত গরম পানিতে ভাপ দিয়ে পানি ঝরিয়ে রাখুন।
-প্যানে সামান্য তেল গরম করে সামান্য লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে ডিম ফেটিয়ে অমলেট করে নিন। অমলেট ঝুরি ঝুরি করে রাখুন।
-একই প্যানে ২ টে চামচ তেল গরম করে রসুন দিন। রসুনের সুগন্ধ বের হলে পিঁয়াজ, গাজর ও মটর দিয়ে ৪-৫ মিনিট ভেজে নিন।
-এবার ফুলকপির “রাইস” মিশিয়ে নিন। কয়েক মিনিট ফুলকপির রাইস ভেজে ডিম, সয়াসস, গোলমরিচ গুঁড়া ও কাঁচামরিচ মিশিয়ে নিন।
-সব শেষে লেবুর রস ও জেস্ট এবং ধনেপাতা কুচি মিশিয়ে নামিয়ে ফেলুন।
-গরম গরম পরিবেশন করুন ভিন্ন স্বাদের “ফুলকপির ফ্রাইড রাইস”।

সিচুয়ান ফ্রাইড রাইস


উপকরন:
২ কাপ সিদ্ধ চাল
১/২ কাপ বরবটি কুচি
১/২ কাপ গাজর কুচি
১/২ কাপ ক্যাপসিকাম কুচি
১/২ কাপ পেঁয়াজ কলি কুচি ( সাদা অংশ)


১ টেবিল চামচ সয়াসস
২ টেবিল চামচ সিচুয়ান সস
২-৩টা রসূন কোয়া কুচি
আদা কুচি
সয়াবিন তেল

প্রণালী:
১) প্রথমে একটি প্যানে মাঝারি আঁচে তেল গরম করতে দিন। এরপর এতে আদা রসূন কুচি দিয়ে দিন। আপনি চাইলে আদা রসূনের পেষ্টও দিতে পারেন।
২) কিছুক্ষন ভাজার পর এতে বরবটি, গাজর, পেঁয়াজ কলি কুচি দিয়ে দিন।এবার ভাল করে কিছুক্ষণ নাড়ুন। এতে মাশরুম,বেবি কর্ণও যোগ করতে পারেন।
৩) সবজিগুলো ভাজা হয়ে গেলে এতে ক্যাপসিকাম, সয়া সস, সিচুয়ান সস দিয়ে দিন।
৪) এবার সিদ্ধ করা চালগুলো এতে দিয়ে দিন। বাসমতী, পোলাও যেকোন চাল আপনি এতে দিতে পারেন। তবে খেয়াল রাখবেন চাল যেন ঠান্ডা হয়। গরম চাল এতে দিবেন না। তারপর ভাল করে কিছুক্ষণ নাড়ুন। চাল লাল হয়ে এলে নামিয়ে ফেলুন। এবার গরম গরম পরিবেশন করুন দারুন স্বাদের সিচুয়ান ফ্রাইড রাইস।

বাসমতী ফ্রাইড রাইস

যা লাগবে:
ডিম ২ টি (চাইলে বেশিও দিতে পারেন)
বাসমতী চালের ভাত ১ কাপ (চাইলে আতপ চালও ব্যবহার করতে পারেন)
গাজর মিহি কুচি অল্প
মটরশুঁটি অল্প
লবণ পরিমানমত


টেস্টিং সল্ট হাফ চা চামুচ ( ইচ্ছা )
তেল ১ টেবিল চামচ
সয়াসস ১ টেবিল চামচ
গোল মরিচ গুঁড়ো স্বাদ অনুযায়ী
পিঁয়াজ ও কাঁচামরিচ কুচি স্বাদ অনুযায়ী

প্রণালি:
-সময় বাঁচানোর বুদ্ধিটা হচ্ছে, চাল দিয়ে ভাতটা আগের রাতেই রান্না করে রাখুন। চাইলে সবজি গুলোও রেডি করে রাখতে পারেন। এতে দারুণ সময় বাঁচবে। সকালে মাত্র ১০ মিনিটের কম সময়ে ব্রেকফাস্ট রেডি।
-প্রথমে প্যান এ তেল দিয়ে তাতে ডিম ফেটিয়ে ঝুরি করে নিন।
-ডিমটা ভাজা ভাজা হলে পেঁয়াজ, মরিচ, কুচি করা গাজর আর মটরশুঁটি দিন। সাথে পরিমাণ মত লবণ।
-ভালো মত মিশিয়ে সিদ্ধ ভাত দিয়ে দিন।
-এবার টেস্টিং সল্ট ছিটিয়ে দিন, সয়াসস দিয়ে দিন।
-১ হাই হিটে ভাজুন। গোলমরিচ ছিটিয়ে নামিয়ে নিন।
এই খাবারটি নিজেই একটি সম্পূর্ণ ব্রেকফাস্ট। এর সাথে বাড়তি কোনকিছুই পরিবেশনের প্রয়োজন নেই।

ফ্রাইড রাইস

উপকরনঃ
– ৩ চা চামচ রসুন কুচি
– ২ চা চামচ আদা কুচি
– ১ চা চামচ মরিচ কুচি
– আধা কাপ ব্রকলি কুচি
– ১ টি সবুজ ক্যাপসিকাম কুচি
– ১ টি গাজর কুচি


– ১/৪ কাপ বরবটি কুচি
– ১ টি পেঁয়াজ কুচি বা পেঁয়াজ কলি
– ১ কাপ মুরগীর মাংস ছোটো কিউব করে কাটা
– আধা কাপ খোসা ছাড়ানো চিংড়ি মাছ
– ১ কাপ বাসমতী চাল
– ৪ টেবিল চামচ তেল
– লবণ স্বাদ মতো
* আপনি আপনার পছন্দের সবজি ও মাংস ব্যবহার করতে পারেন নিজের ইচ্ছে মতো। সময় একই লাগবে। এবং নিজের স্বাদ মতো অন্যান্য সিজনিং ব্যবহার করে স্বাদ আরও বাড়িয়ে নিতে পারেন (এই ভিডিওটিতে ভেজিটেবল ফ্রাইড রাইস দেখানো হয়েছে)।

পদ্ধতিঃ
– প্রেসার কুকার চুলায় দিয়ে গরম করে এতে তেল দিয়ে তেল গরম করে নিন। এরপর এতে রসুন-আদা কুচি দিয়ে বাদামী করে ভেজে নিন। পেঁয়াজ কুচি দিন ও নেড়ে নিন।
– এরপর যদি মাংস ও চিংড়ি দিতে চান তাহলে দিয়ে ভেজে নিন।
– তারপর গাজর দিয়ে ভেজে নিন খানিকক্ষণ। তারপর বাকি সবজি দিয়ে ভালো করে নেড়ে নিন। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
– এরপর চাল ধুয়ে পানি ঝড়িয়ে প্রেসার কুকারে দিয়ে দিন। এরপর পানি দিন পরিমাণ মতো।
– প্রেসার কুকারে পানির পরিমাণ ঠিকমতো দেয়া অত্যন্ত জরুরী। আর তাই এক কাজ করুন। এমনভাবে পানি দিন যেন তা চালের উপরে আধা ইঞ্চি পরিমাণে থাকে। আপনি আঙুল ডুবিয়ে পরীক্ষা করে নিতে পারেন (ভিডিও)।
– এরপর একটু নেড়ে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে অল্প আঁচে রান্না করুন প্রথম হুইসেল বাজার ঠিক আগ পর্যন্ত। যখন বুঝবেন হুইসেল বাজতে যাবে তার আগেই চুলা থেকে নামিয়ে নিন।
– এরপর এভাবেই ১০ মিনিট রেখে নিন। ১০ মিনিট পর ভেতরের ষ্টীম বের করে নিন এবং ঢাকনা খুলুন।
– ব্যস, দেখুন কতো অল্প সময়েই তৈরি হয়ে গিয়েছে আপনার অত্যন্ত সুস্বাদু ‘ফ্রাইড রাইস’। যদি আরও স্বাদ বাড়াতে চান তাহলে একেবারে শেষের দিকে ডিম ভাজা, সাদা ভিনেগার ও পছন্দের সিজনিং দিয়ে একটু নেড়ে নিতে পারেন। এরপর পরিবেশন করুন গরম গরম।

চাইনিজ মিক্সড ফ্রাইড রাইস

উপকরণ-
পোলাও চাল দিয়ে রান্না করা ভাত- ২ কাপ (ভাত রান্না করে মাড় পুরোটা ঝরিয়ে ফেলতে হবে ঝাঁজরিতে দিয়ে। ভাতটা ৯০% রান্না হবে, একটু শক্ত রেখে। গরম ভাতের সাথে সামান্য তেল মাখিয়ে ফ্যানের বাতাসের নিচে শুকাতে দিতে হবে। এতে রাইস ঝরঝরে হবে)

সিদ্ধ চিকেন/ বিফ কুচি- ১/২ কাপ (আদা রসুন দিয়ে সিদ্ধ করে নেয়া)
সিদ্ধ করে নেয়া চিংড়ি- ১/২ কাপ (খোসা ছাড়িয়ে নেয়া)
হাঁসের ডিম-৩ টি


গাজর/বরবতি/ পেঁয়াজ পাতা/ মটরশুঁটি/গ্রিন বিন/ বাঁধা কপি- সব মিলিয়ে এক কাপ
ক্যাপসিকাম বা টমেটো- ১/৪ কাপ
সয়াসস- ৩-৪ টেবিল চামচ
ওয়েস্টার সস- ১ টেবিল চামচ
টেস্টিং সল্ট- ১ টেবিল চামচ
লবণ- যদি প্রয়োজন হয়
তেল- অল্প
পেঁয়াজ মিহি কুচি- ১/২ কাপ
কাঁচামরিচ ফালি গোল মরিচ গুঁড়া -স্বাদ মত
মিহি আদা কুচি- ১ টেবিল চামচ
চিনি- এক চিমটি

প্রণালি-
-লবণ দিয়ে ডিম ফেটিয়ে নিন। প্যানে তেল দিয়ে এই ডিম ঝুরি করে নিন। তুলে রাখুন।
-আবার একটু খানি তেল দিয়ে তাতে পিঁয়াজ ও আদা কুচি দিয়ে ভাজুন। গন্ধ ছড়ালে চিকেন, চিংড়ি ও সবজি দিয়ে দিন। সামান্য লবণ ও এক চিমটি চিনি দিয়ে ভাজুন। প্রথমে পানি ছেড়ে দেবে ও পরে ভাজা ভাজা হবে।
-পানি শুকিয়ে গেলে ডিম ঝুরি দিয়ে দিন। ভাজুন।
-ডিম ও সবজির মিশ্রণে চাল দিয়ে দিন। আগে থেকেই সয়াসস , টেস্টিং সল্ট ও ওয়েস্টার সস একসাথে মিশিয়ে রাখুন। চালের সাথে এটাও দিয়ে দিন। খুব দ্রুত মিশিয়ে ফেলুন। যেন চাল ও সবজি সমান ভাবে সসটা পায়।
-এবার মাঝারি আঁচে কিছুক্ষণ ভাজুন। ভাজা ভাজা হলে টেস্ট করে দেখুন, লবণ ঠিক আছে কিনা। যদি প্রয়োজন মনে করেন তাহলে লবণ দিন।
-ক্যাপ্সিক্যাম বা টমেটো ও গোলমরিচ, কাঁচা মরিচ দিয়েই নামিয়ে ফেলুন। ব্যাস, তৈরি মিক্সড ফ্রাইড রাইস।

কর্ন মাঞ্চুরিয়ান ফ্রাইড রাইস

উপকরণ:
কর্ন মাঞ্চুরিয়ানের জন্য:
– সোয়া এক কাপ সুইট কর্ন গ্রেট করা
– ২ টেবিল চামচ ময়দা
– ১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার


– ১ চা চামচ আদা-রসুন বাটা
– ১টা বড় কাঁচামরিচ কুচি
– ১ টেবিল চামচ ধনেপাতা কুচি
– লবণ স্বাদমতো
– ডিপ ফ্রাই করার জন্য তেল

ফ্রাইড রাইসের জন্য:
– সোয়া এক কাপ ভাত
– ৩টি পিঁয়াজকলি কুচি
– ১টি ছোট গাজর মিহি কুচি
– ১টি ছোট ক্যাপসিকাম মিহি কুচি
– ৩ কোয়া রসুন মিহি কুচি
– ২টি শুকনো মরিচ, ভেঙ্গে নেওয়া
– আধা চা চামচ সয়া সস
– ১ চা চামচ ভিনেগার
– আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো
– লবণ স্বাদ মতো
– ১ টেবিল চামচ তেল

প্রণালী:
১) মাঞ্চুরিয়ান ভাজার জন্য কড়াইতে তেল গরম হতে দিন। এই সময়ের মাঝে একটি পাত্রে মিশিয়ে নিন সুইট কর্ন, কাঁচামরিচ, আদা-রসুন বাটা, ধনেপাতা, লবণ, ময়দা এবং কর্ন ফ্লাওয়ার। ছোট ছোট বল তৈরি করে নিন। সোনালি করে ভেজে তুলুন। তেল ঝরিয়ে রাখুন।
২) অন্য একটি পাত্রে ফ্রাইড রাইসের জন্য তেল গরম করে নিন। এতে রসুন দিয়ে কিছুক্ষন ভেজে নিন। এরপর এতে শুকনো মরিচ এবং পিঁয়াজকলির সাদা অংশটি দিন। বেশি আঁচে টস করে ভেজে নিন এগুলো। ভাজা ভাজা হয়ে এলে এতে গাজর এবং ক্যাপসিকাম দিন। ৭-৮ মিনিট ভেজে নিন। ক্রমাগত নাড়ুন যাতে পুড়ে না যায়। এরপর লবণ, ভিনেগার, গোলমরিচ গুঁড়ো এবং সয়াসস দিয়ে মিশিয়ে নিন।
৩) এতে কর্ন মাঞ্চুরিয়ান দিয়ে দিন। টস করে মাখিয়ে নিন। সবশেষে ভাত দিয়ে দিন এতে। ভালো করে নেড়ে নিন যাতে পুরো ভাতে মশলা ও মাঞ্চুরিয়ান মিশে যায়। লবণ চাখুন ও দরকার হলে আরেকটু দিন। আঁচ বন্ধ করে ফেলুন।

এবার ওপরে পিঁয়াজকলির সবুজ অংশ দিয়ে পরিবেশন করুন গরম গরম।

টিপস:
– ফ্রিজে রাখা বাসি ভাত ব্যবহার করতে পারেন
– এতে কুচি করা সিম, বাঁধাকপি, ফুলকপি দিতে পারেন পুষ্টিগুণ বাড়ানোর জন্য

থাই স্টাইল ফ্রাইড রাইস

যা যা লাগবে:
– ২ কাপ রান্না করা ঠাণ্ডা ভাত
– ১/২ কাপ চিকেন কুচি [ সামান্য সয়া সস দিয়ে মেরিনেট করা ]
– ১/২ কাপ পিঁয়াজ কুচি মোটা করে
– রশুন কুচি ৩/৪ কোয়া


– সয়া সস ২ চা চামচ
– ওয়েস্টার সস ২ চা চামচ
– ফিস সস ১ চা চামচ
– পিঁয়াজ পাতা কুচি অল্প
– সবজি [ গাজর , মটর শুঁটি , ক্যাপ্সিকাম ইচ্ছামতো]
– তেল প্রয়োজন মতো
– ডিম ১/২ টি

প্রণালি:
-প্যানে তেল গরম করে রশুন কুচি , চিকেনের কুচি দিয়ে একটু ভেজে প্যানের এক সাইডে সরিয়ে রাখতে হবে।
-বাকি তেলের মধ্যে ডিম ভেঙে দিয়ে অনবরত নেড়ে ঝুরঝুরে করে নিতে হবে।
-অল্প অল্প করে ভাত দিয়ে চিকেন,ডিমের সাথে মিশিয়ে একে একে পিঁয়াজ কুচি ,ক্যাপ্সিকাম আর সস গুলো দিয়ে ভেজে গরম গরম পরিবেশন করতে হবে।
-ছিটিয়ে দিতে পারেন কালো গোলমরিচও।

ভেজিটেবল এগ ফ্রাইড রাইস

উপকরণ:
৭৫০ গ্রাম পোলাওর চাল/বাসমতি চাল
১/৪ কাপ গাজর
১/৪ কাপ ক্যাপ্সিকাম
১/৪ কাপ মটর শুটি
১/৪ কাপ বরবটি
১/৪ কাপ পেঁয়াজ পাতা কুঁচি (সবজি নিজের পছন্দ মতন নিতে পারে। সব না পেলে যে কোনো দুটি নিলেও হবে)
৩ টা ডিম


৪ টা কাচা মরিচ
১ টেবিল চামচ আদা বাটা
১ কাপ পেঁয়াজ কুচি
৪ টেবিল চামচ সয়াসস
২ টেবিল চামচ ওয়েস্টার সস
৪ টেবিল চামচ টমেটো সস
১/২ কাপ তেল
১ চা চামচ চিনি
১/২ চা চামচ টেষ্টিং সল্ট ও লবন পরিমাণ মতো
পানি পরিমাণ মত

প্রস্তুত প্রণালীঃ
পানি ফুটিয়ে নিন। ফুটন্ত পানিতে লবণ ও ধুয়ে রাখা চাল দিন। নেড়ে দিন কিছুক্ষণ পর পর। চাল ৭৫ ভাগ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। পোলাও চাল হলে ১০ মিনিটের মতন লাগবে।
ঝাঁঝরিতে ভাত ঢেলে ছড়িয়ে নিন। ঠান্ডা পানি দিয়ে ভাত ধুয়ে পানি ঝরিয়ে নিন। হাল্কা তেল মাখিয়ে রাখুন ভাতে।
গাজর, ক্যাপ্সিকাম ও মটরশুটি ছোট চারকোনা করে কেটে নিন।
কড়াইতে তেল দিয়ে ডিম ঝুরা করে ভেজে নিন। ও তুলে রাখুন।
এবার তেলে পেয়াজ কুচি ও আদা বাটা দিয়ে দিন। সবজি গুলো দিয়ে দিন ও সামান্য লবন-চিনি দিয়ে ভাজুন। সবজি ভানি ছেড়ে দিবে ও পানি শুকিয়ে ভাজা ভাজা হয়ে যাবে। এবার ডিম দিন ও ভাজুন।
এবার কড়াইয়ে সেদ্ধ করা চাল দিয়ে দিন।
ওয়েস্টার সস, সয়াসস, টমেটো সস, গোলমরিচ, স্বাদ লবন, চিনি ও লবণ দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে মিশিয়ে নিন।
সব শেষে কাঁচা মরিচ দিয়ে ভাজা ভাজা হলে নামিয়ে ফেলুন।
দুপুরের অথবা রাতের খাবারে চিকেন ফ্রাই দিয়ে পরিবেশন করুন মজাদার ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। সাথে চলতে পারে পছন্দ সই যে কোনো কারি আইটেমও।

মেক্সিকান ফ্রাইড রাইস

উপকরণ:
– ৩ কাপ রান্না করা ভাত (লম্বাটে বাসমতী চাল হলে ভালো)
– ৩ টেবিল চামচ তেল
– আধা কাপ পেঁয়াজ মিহি কুচি
– আধা কাপ টমেটো কুচি


– ইচ্ছে মতো ক্যাপসিকাম কুচি
– ১ কাপ সবজি (নিজের ইচ্ছে মতো বা গাজর, সুইট কর্ণ, মটরশুঁটি, বরবটি ইত্যাদি)
– ৫ টি বড় লাল শুকনো মরিচ
– ৪/৫ টি রসুনের কোয়া

পদ্ধতি:
– প্রথমেই শুকনো মরিচ ও রসুনের কোয়া ছেঁচে নিন ভালো করে এবং চাল সেদ্ধ করে ভাত রান্না করে নিন। এবং সবজিগুলো সেদ্ধ করে নিন।
– একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে এতে শুকনো মরিচ ও রসুনের মিশ্রণটি দিয়ে দিন। এরপর টমেটো ও ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে নেড়ে রান্না করুন। কিছুটা লবণ দিয়ে ভালো করে নেড়ে যদি মনে করেন একটু লেগে যাচ্ছে তাহলে সামান্য পানি দিয়ে আরও খানিকক্ষণ নাড়ুন।
– এরপর প্যানে সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিন। আরও খানিকটা পানি দিয়ে নেড়ে নিন যেন নিচে লেগে না যায়।
– এরপর রান্না করা চাল দিয়ে ভালো করে নেড়ে নিন এবং প্রয়োজনমতো লবণ দিন। স্বাদ বুঝে নিন এবং নেড়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিন।
– ব্যস, এবারে পরিবেশন করুন সুস্বাদু মেক্সিকান ফ্রাইড রাইস।

চিকেন-প্রণ ফ্রাইড রাইস

উপকরণ:
৩ কাপ সিদ্ধ পোলাও চাল
১ কাপ সবজি (গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, মটরশুঁটি ইত্যাদি আপনার পছন্দের যেকোনো সবজি)
৪ কোয়া রসুন কুচি
২টি ডিম


১ কাপ হাড়ছাড়া মুরগির মাংস
১ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার
১ চা চামচ ভিনেগার
৩/৪ কাপ ছোট চিংড়ি মাছ
২টি পেঁয়াজ কলি কুচি
তেল
লবণ
গোলমরিচ গুঁড়ো (স্বাদ অনুযায়ী)
৪ টেবিল চামচ সয়াসস
কয়েক ফোঁটা সেসেমি অয়েল

প্রণালী:
১। মুরগির টুকরো ভিনেগার, সয়াসস, কর্ন ফ্লাওয়ার, গোল মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ১০-১৫ মিনিট মেরিনেট করে রাখুন।
২। একটি প্যানে তেল দিয়ে দিন। তেল গরম হয়ে এলে এতে মুরগির টুকরোগুলো দিয়ে দিন। বাদামী না হওয়া পর্যন্ত ভাজুন।
৩। মাংসগুলো ভাজা হয়ে এলে নামিয়ে ফেলুন। এরপর তেলে চিংড়ি, লবণ এবং গোল মরিচ দিয়ে দিন। হালাকা ভেজে নামিয়ে ফেলুন।
৪। আরেকটি পাত্রে তেল গরম হয়ে এলে এতে রসুন কুচি দিয়ে দিন। বাদামী হয়ে এলে এতে পেঁয়াজ বা পেঁয়াজ কলি কুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম হয়ে এলে এতে সবজিগুলো দিয়ে ২-৩ মিনিট ভাজুন।
৫। এরসাথে ডিম, মুরগির মাংস এবং চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ নাড়ুন।
৬। এরপর এতে সিদ্ধ পোলাও চাল দিয়ে দিন। কিছুক্ষণ নাড়ুন। গোল মরিচের গুঁড়ো, সয়াসস, লবণ দিয়ে ভাজুন। বাদামী রং হয়ে এলে এতে সিসিমি অয়েল, পেঁয়াজ কলি কুচি দিয়ে নামিয়ে ফেলুন।
৭। পছন্দের যেকোনো কারির সাথে পরিবেশন করুন মজাদার চিকেন ফ্রাইড রাইস।

ঘি ফ্রাইড রাইস

উপকরণ:
– ২ কাপ বাসমতি চাল
– এক কাপ গাজর ছোট কিউব করে কাটা
– আধা কাপ ক্যাপসিকাম, ছোট কিউব করে কাটা
– আধা কাপ ফ্রেঞ্চ বিনস কুচি


– আধা কাপ মটরশুঁটি
– ৩ টেবিল চামচ ঘি
– ১ টেবিল চামচ তেল
– ২টি তেজপাতা
– ৩টি এলাচ
– ১ ইঞ্চি পরিমাণ দারুচিনি
– ৩টি লবঙ্গ
– এক মুঠো কাজুবাদাম
– ২/৩ টেবিল চামচ কিসমিস
– এক/দুইটি কাঁচামরিচ
– লবণ স্বাদমতো
– ৩ টেবিল চামচ চিনি (ইচ্ছা)

প্রণালী:
১) বড় একটি পাত্রে চাল সেদ্ধ করে নিন। প্রায় সেদ্ধ হয়ে এলে পানি ঝরিয়ে নিন। একটি প্লেটে ছড়িয়ে ঠাণ্ডা হতে দিন। এতে ভাতটা চটচটে হবে না।
২) কাজুবাদাম এবং কিসমিস আলাদা আলাদা কাপে পানিতে ভিজিয়ে রাখুন।
৩) বড় একটি প্যানে তেল গরম করে নিন। এতে বাদামি করে ভেজে নিন কাজুবাদাম। বাদাম তুলে নিন। এরপর একই তেলে ভেজে নিন কিসমিস। কয়েক সেকেন্ডের বেশি ভাজবেন না। ফুলে উঠলে তেল থেকে তুলে নিন।
৪) ওই একই প্যানে ২ টেবিল চামচ ঘি দিন। এতে এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং তেজপাতা দিন। সুবাস এলে এতে সবজিগুলো দিয়ে দিন। নেড়েচেড়ে ভেজে নিন কয়েক মিনিট। এরপর লবণ দিয়ে আবার নাড়ুন। সবজিগুলো সেদ্ধ হয়ে এলে সেদ্ধ ভাত দিয়ে দিন। কাঁচামরিচ দিন। ভালো করে নেড়ে মিশিয়ে নিন।
৫) এতে বাকি ঘিটুকু দিয়ে দিন। লবণ চেখে দেখুন। ইচ্ছে হলে চিনি দিতে পারেন। ভালো করে নেড়ে নিন। এরপর আঁচ বন্ধ করে দিন।
পরিবেশন করতে পারেন দেশি চিকেন কারি, মাটন কারি বা কোনো ভেজিটেবল ডিশের সাথে

ইলিশ কোরমা

Unknown | January 25, 2018 | | |

উপকরণ

ইলিশ মাছ – ৪ পিস
টক দই – ৪ টেবিল চামচ
নুন – স্বাদমতো
চিনি – ১/২ চা চামচ
ঘি – ৩ টেবিল চামচ
কিসমিস – ২ চা চামচ
হলুদগুড়ো – ১ চা চামচ
কাশ্মীরি লঙ্কাগুড়ো – ১ চা চামচ
কাঁচালংকা বাটা – ১ চা চামচ
শুকনো লংকা – ২টো
তেজপাতা – ১টা
আদাবাটা – ২ চা চামচ
পেঁয়াজ – ১টা বড়, খুব পাতলা করে কুচনো
ছোট এলাচ – ৩ টে থেতো করা
দারচিনি – অল্প

প্রণালী

মাছ ধুয়ে তাতে নুন, হলুদগুড়ো, কাঁচালংকা বাটা, লঙ্কাগুড়ো, আদাবাটা ও টক দই মাখিয়ে রাখুন | এইবার একটা ননস্টিক প্যানে তেল ও ঘি গরম করুন | তেল গরম হলে তাতে চিনি, তেজপাতা, দারচিনি ও ছোট এলাচ ফোড়ন দিন | এইবার তাতে কুচনো পেঁয়াজ দিয়ে হালকা ভাজুন | পেঁয়াজ একটু গোলাপি রঙ ধরলে তাতে মশলা মাখা মাছ, শুকনো লংকা ও কিসমিস দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দিন হালকা আঁচে | একদিক বেশ ভাজা ভাজা হলে মশলা সমেত মাছ সাবধানে উল্টে দিন | আবার ঢাকা দিয়ে রান্না করুন | মাছ যখন সেদ্ধ হয়ে যাবে ও মশলা বেশ ভাজা ভাজা হয়ে তেল ছাড়বে তখন আঁচ থেকে নামিয়ে নিয়ে সার্ভ করতে হবে পোলাও এর সাথে | এটি একটি সাবেকি ঢাকাই রান্না |

ডিমের কাশ্মীরি কোরমা

Unknown | January 25, 2018 | | | |

ডিমের কাশ্মীরি কোরমা

উপকরণ: 
সিদ্ধ ডিম ৬টি, টক দই আধা কাপ, মিষ্টি দই সিকি কাপ, পেঁয়াজ কুচি ২ কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, বাদাম বাটা ২ টেবিল চামচ, ঘি সিকি কাপ, তেল আধা কাপ, গরম মসলার গুঁড়া ১ চা চামচ, কিসমিস ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ।

প্রণালী: 
তেল, ঘি গরম করে পেঁয়াজ বাদামি রং করে ভেজে সব বাটা মসলা কষিয়ে গুঁড়া মসলা দিয়ে ১ কাপ পানি দিতে হবে। ফুটে উঠলে বাদাম বাটা ও দই দিতে হবে। কিসমিস ও ডিম দিয়ে নামাতে হবে।

ডিম আর টোম্যাটোর স্যান্ডউইচ

Unknown | January 25, 2018 | | |


উপকরণ:
ডিম সিদ্ধ করে কুচোনো – ১টা
মিহি করে কুচোনো পেঁয়াজ – ১টা
পাঁউরুটির স্লাইস – ৪টে
রাই সরষের গুঁড়ো – সামান্য
মাখন – সামান্য
টোম্যাটো সস – ৩ চামচ
গোলমরিচের গুঁড়ো – ১/২ চা চামচ
লবন – আন্দাজমতো

প্রণালীঃ
প্রথমে পাঁউরুটির স্লাইসগুলিতে মাখন মাখিয়ে নিন। ধারের শক্ত অংশ কেটে বাদ দিয়ে দিন।
এবার কুচোনো ডিম, পেঁয়াজ, গোলমরিচ, নুন, টোম্যাটো সস, সরষের গুঁড়ো মিশিয়ে নিন।
মাখন মাখানো পাঁউরুটির মধ্যে মাখানো ডিমটা দিন। এবার তিনকোনা করে কেটে নিন।
পুর দেওয়ার সময় সব জায়গায় যেন তা ঠিকঠাক পরে তা খেয়াল রাখতে হবে।

মেক্সিকান ফ্রাইড রাইস

Unknown | January 22, 2018 | | | |

চাইনিজ ফ্রাইড রাইস তো হরহামেশাই খাওয়া হয় এবং বেশ জনপ্রিয়ও বটে। কিন্তু মেক্সিকান ফ্রাইড রাইসের স্বাদও বেশ সুস্বাদু এবং তা সত্যিকার অর্থেই জিভে লেগে থাকার মতো। তবে এর স্বাদ নিতে এখনই রেস্টুরেন্টে ছুটে যাওয়ার প্রয়োজন নেই। ঘরেই খুব সহজে তৈরি করে নিতে পারেন এই দারুণ সুস্বাদু খাবারটি।

আসুন জেনে নেই কিভাবে বানাবেন দারুণ সুস্বাদু ‘মেক্সিকান ফ্রাইড রাইস’ –

উপকরণ:

রান্না করা ভাত (লম্বাটে বাসমতী চাল হলে ভালো), তেল, পেঁয়াজ মিহি কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, সবজি (নিজের ইচ্ছে মতো বা গাজর, সুইট কর্ণ, মটরশুঁটি, বরবটি ইত্যাদি), বড় লাল শুকনো মরিচ ও রসুন।

পরিমাণঃ

৩ কাপ রান্না করা ভাত
৩ টেবিল চামচ তেল
১/২ কাপ পেঁয়াজ মিহি কুচি
১/২ কাপ টমেটো কুচি
ক্যাপসিকাম কুচি ইচ্ছা
১ কাপ সবজি
৫ টি বড় লাল শুকনো মরিচ
৪/৫ টি রসুনের কোয়া



প্রণালিঃ

প্রথমেই শুকনো মরিচ ও রসুনের কোয়া ছেঁচে নিন ভালো করে এবং চাল সেদ্ধ করে ভাত রান্না করে নিন। এবং সবজিগুলো সেদ্ধ করে নিন। একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে এতে শুকনো মরিচ ও রসুনের মিশ্রণটি দিয়ে দিন। এরপর টমেটো ও ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে নেড়ে রান্না করুন। কিছুটা লবণ দিয়ে ভালো করে নেড়ে যদি মনে করেন একটু লেগে যাচ্ছে তাহলে সামান্য পানি দিয়ে আরও খানিকক্ষণ নাড়ুন। আপনি ডিম ও মাংস যোগ করতে চান তাহলে ডিম ফেটিয়ে ভেজে ভেঙে নিন এবং মাংস সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে সবজি যখন দেবেন তখন যোগ করুন।

এরপর প্যানে সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিন। আরও খানিকটা পানি দিয়ে নেড়ে নিন যেন নিচে লেগে না যায়। তাতে রান্না করা চাল দিয়ে ভালো করে নেড়ে নিন এবং প্রয়োজনমতো লবণ দিন। স্বাদ বুঝে নিন এবং নেড়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিন। ব্যস, এবারে পরিবেশন করুন সুস্বাদু মেক্সিকান ফ্রাইড রাইস।

যেভাবে তৈরি করবেন স্বাস্থ্যকর রাইস রোল:

Unknown | January 22, 2018 | | |

যেভাবে তৈরি করবেন স্বাস্থ্যকর রাইস রোল:

যারা স্বাস্থ্য সচেতন ও ডায়েট করছেন তাঁরা দুপুরের বা রাতে নিশ্চিন্তে খেতে পারেন রাইস রোল। বাসায় বসে খুব সহজে তৈরি করতে জেনে নিন কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন স্বাস্থ্যকর এই রোল। রাইস রোল রেসিপি ও ছবিঃ নাদিয়া নাতাশা

উপকরণ:

চালের গুঁড়ো দুই কাপ,
চিংড়ি মাছ পাঁচ-ছয়টি,
ধনিয়া গুঁড়ো সামান্য,
রেড ক্যাপসিকাম অর্ধেকটা,
পুদিনা পাতা এক কাপ,
মাখন আধা চা চামচ ও লবণ স্বাদমতো।


প্রস্তুত প্রণালি :

প্রথমে একটি বাটিতে চালের গুঁড়ো, লবণ ও পানি মিশিয়ে পাতলা মিশ্রণ তৈরি করুন। এবার একটি গরম পানির প্যানের ওপর পাতলা একটি ননস্টিক প্যানে রেখে তাতে চালের গুঁড়োর এই মিশ্রণ দুই টেবিল চামচ করে নিয়ে গোল করে রুটির মতো ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ১০ মিনিট পর রুটিটি প্যান থেকে তুলে প্লেটে নিন। এভাবে কয়েকটি রুটি বানিয়ে নিন।

এবার অন্য একটি বাটিতে ধনিয়া গুঁড়ো, রেড ক্যাপসিকাম, পুদিনা পাতা ও লবণ একসঙ্গে ভালো করে মিশিয়ে রাখুন। এখন প্রতিটি রুটির মধ্যে চিংড়ি মাছ রেখে এর ওপর ক্যাপসিকামের মিশ্রণ দিয়ে পেঁচিয়ে নিন। এবার ১০ মিনিট রুটিগুলো গরম পানির পাত্রের ওপর স্টিমে রাখুন। এখন চিলি সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন স্বাস্থ্যকর রাইস রোল।

চাইনিজ চিকেন ফ্রাইড রাইস তৈরির গোপন রেসিপি , জেনে নিন

Unknown | January 22, 2018 | | |




চাইনিজ চিকেন ফ্রাইড রাইস তৈরির গোপন রেসিপি , জেনে নিন

চাইনিজ ফ্রাইড রাইস আমাদের সবারই প্রিয় একটি খাবার যা আমরা চাইনিজ রেষ্টুরেন্টে গেলে সব সময় অর্ডার করে থাকি । কিন্তু এটা বাসাতেই বানানো যেতে পারে । উপাদানগুলোও আমাদের হাতের নাগালেই । এতে আপনি আপনার পছন্দ মতো তিন চার রকম সবজি ব্যবহার করতে পারেন কিন্তু খেয়াল রাখবেন যেন সবজিগুলো ফ্রাইড রাইসের সাথে যায় । প্রোটিন হিসেবে চিকিন প্রণ বা দুটোই একসাথে ব্যবহার করা যায় । এখানে চিকেন ব্যবহার করা হয়েছে ।

উপকরণ :

বাসমতি চাল – দুই কাপ

পানি – চার কাপ

তেল – ৪ টেবিল চামচ

রসুন কুচি – ১ টেবিল চামচ

মুরগি ছোট টুকরা করা – ১/২ কাপ

মটরশুটি – ১/৪ কাপ

গাজর (জুলিয়ান কাট) – ১/৪ কাপ

বরবটি টুকরা – ১/৪ কাপ

ক্যাপসিকাম – ১/৪ কাপ

টেস্টিং সল্ট – ১/২ চা চামচ

সয়াসস – ১ চা চামচ

ভিনেগার – ১ চা চামচ

লবণ – পরিমাণমতো

বাসমতি চালের ভাত রান্না :

চাল ভাল করে ধুয়ে পর্যাপ্ত পানিতে ঘন্টাখানেক ভিজিয়ে রাখুন । পানি নিংরে চাল একপাশে সরিয়ে রাখুন ।

একটি ডিপ ননস্টিক প্যানে চারকাপ (চালের দ্বিগুন) পানি দিন । স্বাদ অনুযায়ী লবণ দিন ।

পানি ফুটতে শুরু করলে চাল দিন ও ঢাকনা দিয়ে রান্না করুন ১০ থেকে পনের মিনিট ।

ভাত হয়ে গেলে চুলা থেকে সরিয়ে নিন এবং ১০ মিনিট আরো ঢাকনা দিয়ে রাখুন ।

ভাত যেন লেগে না যায় সে জন্য রান্না করার সময় এক টেবিল চামচ ঘি দিতে পারেন । এতে ভাতের ফ্লেভারও সুন্দর আসবে ।

ফ্রাইড রাইস রান্না :

প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিন ।

এতে রসুন কুচি যোগ করুন ।

রসুন বাদামি রং ধারন করলে মুরগির মাংসের টুকরা দিন । ভালো করে ভাজতে থাকুন ।

এর পরে মটরশুটি দিন। আরো কিছুক্ষণ রান্না করুন ।

গাজর দিয়ে কিছুক্ষণ নাড়ুন ।

আড়াআড়ি করে কাটা বরবটি দিন।নাড়ুন ।

সবশেষে ক্যাপসিকাম দিন । এখানে লাল রঙের ক্যাপসিকাম দেওয়া হয়েছে । এতে কালারটা সুন্দর আসবে ।

ক্যাপসিকাম দেওয়ার পর সয়াসস ও সামান্য পানি দিন যেন চিকেন ও সবজিগুলো ঠিকমতো সেদ্ধ হয়ে যায় ।

এরপর সবজিগুলো একপাশে সরিয়ে অথবা আলাদা পাত্রে একটু তেল দিয়ে দুটি ডিম ভেঙ্গে ছোট ছোট টুকরা করে নিন ও সবজির সাথে মিশিয়ে দিন ।

এরপর রান্না করে রাখা বাসমতি চালের ভাত দিয়ে হালকা করে ফ্রাই করতে থাকুন যেন রাইসগুলো ভেঙ্গে না যায় ।

কিছুক্ষণ রান্না করার পর চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন চাইনিজ চিকেন ফ্রাইড রাইস ।

হানি চিকেন কাবাব

Unknown | January 22, 2018 | |

যারা ঝাল খাবার পছন্দ করেন না তাদের জন্য পার্ফেক্ট স্বাদের খাবার হচ্ছে হানি চিকেন কাবাব। অনেকেই হয়তো রেস্তরাঁয় খেয়েছেন হানি চিকেন কাবাব। তবে বাড়িতে বানিয়ে খাওয়া হয়নি। অত্যন্ত মজাদার এই হানি চিকেন কাবাব বানাতে কিন্তু ওভেন কিংবা গ্রিলের প্রয়োজন নেই, বাড়ির গ্যাসের চুলাতেই সহজে তৈরি সম্ভব। আর উপকরণও লাগে খুবই সাধারণ। সবচাইতে মজার ব্যাপারটা হলো, হানি চিকেন কাবাব তৈরির সম্ভব সময় মাত্র ১৫ মিনিট। আসুন তাহলে জেনে নেই হানি চিকেন কাবাব তৈরির রেসিপি।

উপকরণ-
হাড় ছাড়া মুরগির মাংস ২ কাপ।
মধু ১/২ কাপ।
শুকনা মরিচ বাটা ১ চা চা।
গোল মরিচ গুঁড়া ১ চা চামচ।
আদা বাটা ১ চা চা।
রসুন বাটা ১ চা চামচ।
সয়াসস ২ টেবিল চা।
লেবুর রস ১ টেবিল চামচ।
টমেটো সস ১ টেবিল চামচ।
বাঁশের কাঠি বা টুথ পিক প্রয়োজন মতো।
ক্যাপ্সিকাম/ পিঁয়াজ/টমেটো/গাজর কিউব করে কাটা (ইচ্ছা)প্রয়োজন মতো।
তেল প্রয়োজন মতো (বাদাম তেল হলে ভালো হয়)।

প্রণালি
মুরগির মাংস কিউব করে কেটে নিন। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
সমস্ত মশলা দিয়ে মাংস মাখিয়ে নিন। সম্ভব হলে রেখে দিন ৩০ মিনিট। (না রাখলেও ক্ষতি নেই খুব একটা)।

এবার বাঁশের কাঠির সাথে মাংস গেঁথে নিন। সবজি ব্যবহার করতে চাইলে এক টুকরো মাংস, এক টুকরো সবজি এইভাবে সাজিয়ে নিন।

প্যানে তেল দিন। তেল গরম হলে কাঠিতে গাঁথা মাংসগুলো দিয়ে দিন। ভালো করে ভেজে নিন লাল করে। আঁচ মাঝারি রাখুন। বেশি আঁচ হলে মধু পুড়ে তিতকুটে হয়ে যাবে।
পরিবেশন করুন গরম গরম।
হানি চিকেন কাবাব খেতে ভালো লাগে পরোটা বা লুচির সাথে, এছাড়া শুধু সালাদ দিয়েও খেতে লাগবে চমৎকার লাগে।
এক্সট্রা কোনো সস ব্যবহার করার দকার নেই। এতে কাবাবের আসল স্বাদ পাওয়া যাবে না।

মজাদার চিংড়ি ফ্রাইড রাইস রেসিপি

Unknown | January 16, 2018 | |
মজাদার চিংড়ি ফ্রাইড রাইস রেসিপি

ফ্রাইড রাইস অনেক স্বাস্থ্যসম্মত এবং মজাদার খাবার । যেকোন অনুষ্ঠানে ফ্রাইড রাইস নিয়ে আসতে পারে আলাদা আমেজ । অনেকে ভাবেন এই রান্নাটা অনেক কঠিন কিন্তু একটু চেষ্টা থাকলেই সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারেন “ চিংড়ি ফ্রাইড রাইস ”। তাই আমাদের আজকের রেসিপি আয়োজনে রয়েছে “ চিংড়ি ফ্রাইড রাইস ” তৈরির সহজ ঘরোয়া পদ্ধতি ।
উপকরণ :

১. তেল – ২ টেবিল চামচ
২. আদা বাটা – ১/২ চা চামচ
৩. ডিম – ১ টি ফেটানো
৪. চিংড়ি – ১ কাপ ( খোসা ছাড়ানো )
৫. মটরশুটি – ১ কাপ
৬. রান্না করা ভাত – ২ কাপ
৭. লবন – পরিমান মত
৮. সয়া সস – ১ চা চামচ
৯. পেয়াজ কুচি – ২ টি
১০. গোল মরিচ – ১ চা চামচ

গার্লিক রাইস এবং সাসলিক

 বেঁচে যাওয়া ভাতের সঙ্গে চিংড়িমাছ মিলিয়ে চটপট তৈরি করতে পারেন গার্লিক শ্রিম্প রাইস। সঙ্গে রাখুন চিকেন সাসলিক।স্পাইসি গার্লিক রাইস উইথ চিংড়িমাছউপকরণ: ২ কাপ ঝরঝরা রান্না করা ভাত। ৫,৬টি খোসা ছড়ানো চিংড়িমাছ টুকরা করা। রসুনকুচি ৫,৬টি। আদা ও রসুন বাটা ১ ...
Read More

এগ ভেজিটেবল ফ্রাইড রাইস

এগ ভেজিটেবল ফ্রাইড রাইসফ্রাইড রাইসের মধ্যে যারা মাংস এড়িয়ে চলতে চান ও ভেজিটেবল অপশন চান তাদের জন্য এগ ভেজিটেবল ফ্রাইড রাইস বেশ উপযোগী। ঠিকমতো করতে পারলে স্বাদ চিকেন ফ্রাইড রাসের চেয়ে কোন অংশে কম নয়। উপকরণ গাজর কুচিঃ ১/২ কাপ, পোলাওর চালঃ ২ কাপ, ডিম...
Read More


প্রণালী :
ফ্রাই প্যানে তেল গরম করে এতে ফেটানো ডিম দিয়ে ভেজে নিন, খুব ঘন ঘন নাড়তে থাকবেন, ডিম ঝুরি ঝুরি করে ভেজে আলাদা করে তুলে রাখুন ।
ওই প্যানেই অল্প তেল দিয়ে পেয়াজকুচি আর আদা বাটা দিন, কয়েক সেকেন্ড ভেজে নিয়ে মটরশুটি, চিংড়ি দিয়ে দিন কিছুক্ষণ নাড়ুন ।
তারপর ভাত দিয়ে ভালোভাবে মিশিয়ে এতে সয়া সস , গোল মরিচ দিন ।
কিছুক্ষণ নেড়ে ছেড়ে লবন চেখে দেখুন , স্বাদ অনুযায়ী লবন বা টেস্টিং সল্ট দিন । কারণ সয়া সস এ এমনিতেই লবন থাকে ।
হালকা ভাজা ভাজা হয়ে আসলে তুলে রাখা ভাজা ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে আরো ১/২ মিনিট ভেজুন ।
ঘরে ঘি থাকলে এক চা চামচ ঘি দিয়ে হালকা নিভু নিভু আঁচে ঢেকে দিয়ে ৫/৭ মিনিটের জন্য অপেক্ষা করুন ।
এরপর ঢাকনা খুলে কালার , ফ্লেভার দেখে নামিয়ে ফেলুন ।
শশা, গাজর , টমেটো , পেঁয়াজ গোল গোল করে কেটে কিংবা কুচি করে যার যেমন ইচ্ছা সালাদ বানিয়ে নিন । আর লেবুর টুকরা, পুদিনা বা ধনে পাতা কুচি দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার “ চিংড়ি ফ্রাইড রাইস ”।

চিংড়ির জায়গায় চিকেন দিলে হয়ে যাবে “ চিকেন ফ্রাইড রাইস ”। (চিকেন ছোট ছোট টুকোরা করে সেদ্ধ করে সামান্য গরম মশলায় মেখে কয়েক মিনিট রেখে দিন, এরপর ডিমের মত ভেজে তুলে রাখুন। ভাজা ডিম দেবার কিছুক্ষণ আগে ভাজা চিকেন গুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর ভাজা ডিম দিতে হবে) ।

কীভাবে বানাবেন সুস্বাদু চিকেন পপকর্ন

Unknown | January 16, 2018 | |

কীভাবে বানাবেন সুস্বাদু চিকেন পপকর্ন

হালকা স্ন্যাক্স কিংবা শিশুদের টিফিনে চিকেন পপকর্নের তুলনা হয় না। ফ্রাইড চিকেনের পরে চিকেন পপকর্ন অনেক জনপ্রিয়। সুস্বাদু ও স্বাস্থ্যকর এই খাবারটি অতিথি আপ্যায়নেও অনন্য। বাইরের চিকেন পপকর্ন ছাড়াও আপনি ঘরে বসে তৈরি করে নিতে পারবেন এটি। পাশাপাশি ফ্রিজে রেখেও বেশ কিছুদিন খেতে পারবেন এটি।

চলুন জেনে নিই কীভাবে বানাবেন এই মজাদার চিকেন পপকর্ন—

উপকরণ

হাড় ছাড়া মুরগির মাংস ২০০ গ্রাম, আদা ও রসুন বাটা ১ চা চামচ, গোল মরিচগুঁড়া আধা চা, চামচ, লেবুর রস ১ চা চামচ, ময়দা ২ টেবিল চামচ, কর্ন ফ্লাওয়ার ১ টেবিল চামচ, তরল দুধ আধা কাপ, ডিম ১টি, ব্রেডক্রাম পরিমাণ মতো, লবণ স্বাদ মতো এবং তেল ভাজার জন্য।

প্রণালি

মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরা করে নিন। প্রথমে মাংসের টুকরাগুলো আদা-রসুন বাটা, গোলমরিচগুঁড়া, লবণ ও লেবুর রস দিয়ে মেখে ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।


দই চিকেনের অসাধারণ একটি রেসিপি

দই চিকেনের অসাধারণ একটি রেসিপিপ্রয়োজনীয় উপকরণ>>মুরগি ১টি>>টক মিষ্টি দই আধা কাপ>>আদা বাটা ১ টেবিল চামচ>>রসুন বাটা ২ চা চামচ>>পেঁয়াজ বাটা ১ কাপ>>২-৩টি এলাচ ও দারুচিনি>>তেজপাতা ২টি>>ঘি ২ টেবিল চামচ>>সয়াবিন তেল পরিমাণমতো>>আস্ত কাঁচামরিচ ৭-৮টি>>লবণ স্...


এবার একটি বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার, তরল দুধ, ডিম ও সামান্য লবণ দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিন। ব্যাটারে সামান্য সয়াবিন তেল গরম করে মেশাতে পারেন, এতে পপকর্ন আরও মচমচে হবে।

ফ্রিজ থেকে বের করে মাংসের টুকরাগুলো ব্যাটারে চুবিয়ে ব্রেডক্রামে জড়িয়ে নিন। ব্রেডক্রামে জড়ানোর পর কিছু সময় পপ কর্নগুলো ফ্রিজে রেখে সেট হতে দিন। আপনি চাইলে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। ৩০ মিনিট পর গরম তেলে অল্প আঁচে পপকর্নগুলো ভেজে নিন। হালকা বাদামি রঙ হয়ে আসলে নামিয়ে ফেলুন। টমেটো সস বা চাটনির সাথে গরম গরম পরিবেশন করুন। আপনি চাইলে এই একেই পদ্ধতিতে পপকর্নগুলো ফ্রিজে রেখে পড়ে ভেজে খেতে পারবেন।
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search