Showing posts with label খাবারদাবার. Show all posts
Showing posts with label খাবারদাবার. Show all posts

ঘরেই রাধুন টমেটো রাইস

TheRocky | February 23, 2018 | | | | | |

টমেটো একটি জনপ্রিয় ফল। সারা বছরই বাজারে টমেটো কিনতে পাওয়া যায়। শুধু সালাত হিসেবে নয়, কাঁচা টমেটো ভর্তা, টমেটোর চাটনি, কারিতে টমেটো, টমেটো রাইস, টমেটো চিকেনসহ টমেটো দিয়ে তৈরি করা যায় অনেক পদের খাবার। টমেটোর টকমিষ্টি ঘ্রাণ ও খেতেও সুস্বাদু হয়। তাই বেশিরভাগ পরিবার টমেটো খেতে পছন্দ করেন।



পাঠকদের জন্য আজকে থাকছে টমেটোর রাইস। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন টমেটোর রাইস-

যা লাগবে

গুঁড়া মসলার জন্য ঘি ১ টেবিল চামচ, জিরা ১ চা চামচ, ছোলার ডাল ২ চা চামচ, ধনিয়া ১ চা চামচ, পোস্তদানা ১ চা চামচ, শুকনা মরিচ ২টি, রাইসের জন্য পোলাও চালের ভাত ৩ কাপ, টমেটো কুচি ১ কাপ, সরিষা ১ চা চামচ, হিং কোয়ার্টার চা চামচ, কারিপাতা ১০-১২টি, হলুদ গুঁড়া কোয়ার্টার চা চামচ, লবণ স্বাদমতো, গুঁড়া মসলা পুরোটাই, ফ্রেশক্রিম ২ টেবিল চামচ, ঘি-তেল ২ টেবিল চামচ।

যেভাবে করবেন

কড়াইতে ঘি-তেল দিয়ে হিং দিন। এবার সরিষা দিন। সরিষা ফুটতে আরম্ভ করলে কারিপাতা দিয়ে ভুনে নিন। এবার টমেটো কুচি দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিন। টমেটো যখন নরম হবে হলুদ গুঁড়া দিন। আগে থেকে করে রাখা মসলা থেকে ৩ চা চামচ মসলা দিয়ে ভালোভাবে নেড়ে ভাত দিন। ভাতের সঙ্গে সব মসলা মেশানো হয়ে গেলে ফ্রেশক্রিম দিন। ভালো করে নেড়েচেড়ে অবশিষ্ট গুঁড়া মসলা দিয়ে নেড়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন।

রুচি বদলাতে সকালের নাস্তায় ভিনদেশী খাবার

Unknown | November 23, 2017 | |


প্রতি দিন একই ধরনের খাবার কারো ভালো লাগে না। একই খাবার দিয়ে সকালের নাস্তা করতে করতে ক্লান্ত হয়ে গেলে রুচি বদলানো উচিত। আর রুচি বদলানোর জন্য দেশি খাবারের চাইতে ভিনদেশী খাবার বেশি কার্যকর। কারণ প্রতিটা দেশের খাবের স্বাদ রান্নার ধরন আলাদা হয়ে থাকে। তাই ভিন্নতা খুঁজে পাওয়া যায় বেশি। আর শীতের মৌসুমে কিছু মুখরোচক চটপটে খাবার ভালো লাগে বেশি। তবে স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে। তাই রইল কিছু স্বাস্থ্যকর এবং মুখরোচক খাবারের সন্ধান ভিনদেশী নাস্তার মেনু।

উপমা:


ভারতের এই দক্ষিণী খাবার দিয়ে নাস্তা সারতে পারেন। স্বাদ আনতে সাম্বর দিয়ে উপমা খেয়ে দেখতে পারেন। সারা দিন তরতাজা থাকবেন।
থেপলা:



আটা, কসুরি মেথি এবং কারিপাতা সহযোগে বানানো এই গুজরাতি খাবার দিনের শুরুতে মন্দ লাগবে না। খেয়ে দেখতে পারেন, স্বাস্থ্যের জন্য বেশ ভালো।

স্প্রাউট স্যালাড:



সিদ্ধ ডিম, সব্জি দিয়ে বানানো এই স্যালাড ডায়েট তালিকায় অনায়াসেই রাখতে পারেন। এই স্যালাডে পর্যাপ্ত পরিমাণে ফাইবার, ভিটামিন এবং মিনারেল রয়েছে যা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপযোগী।

পোহা:



নাস্তায় পোহা খুবই উপকারী। মহারাষ্ট্রে এই খাবারের খুব চল রয়েছে। পোহাতে প্রচুর পরিমাণ ফাইবার এবং প্রোটিন রয়েছে। স্বাস্থ্যের জন্যও ভালো।

মশলা ওমলেট:



সুষম খাদ্য হিসেবে ডিমের তো নাম রয়েছেই। একটি ডিমে প্রায় ৬ গ্রাম প্রোটিন রয়েছে। একটু অন্য স্বাদ পেতে, পেঁয়াজ, টোম্যাটো, ক্যাপসিকাম দিয়ে বানিয়ে ফেলুন মশলা ওমলেট। প্রাতরাশে মন্দ নয়।

ইডলি সম্বর:



স্বাস্থ্যকর ডায়েট তালিকায় এই দক্ষিণী খাবার তার জায়গা পাকা করে নিয়েছে। ইডলি যেমন মুখরোচক, তেমনি এর মধ্যে প্রোটিন, ফাইবার, ভিটামিন ও মিনারেল রয়েছে। যারা নাস্তায় ফল খেয়ে ক্লান্ত, ইডলি খেয়ে দেখতে পারেন।

আলু, পালং পুরি:



আলু এবং পালং শাকের পুর দিয়ে তৈরি এই পুরি শীতের সকালে আলাদা আমেজ নিয়ে আসে। তা ছাড়া, পালং-এ প্রচুর ফাইবার রয়েছে যা ওজন কমাতে সাহায্য করে।

কাস্টার্ড স্নো বল রেসিপি

Unknown | November 23, 2017 | |
আজকে আমরা শিখব কীভাবে কাস্টার্ড স্নো বল তৈরি করতে হয়। প্রয়োজনীয় উপকরণ এবং প্রণালী দেয়া হল –
উপকরণ

দুধ – ১ লিটার
কর্ণফ্লাওয়ার – ২ টেবিল চামচ ( দুধের জন্য )
কর্ণফ্লাওয়ার – ১/২ চা চামচ ( ডিমের ফোমের জন্য )
গুঁড়া দুধ – ২ টেবিল চামচ
চিনি – ১ কাপ ( মিষ্টি পছন্দ মত দিন)
ফোমের জন্য চিনি – ২ চা চামচ
ডিম – ২টি (সাদা অংশ আর কুসুম আলাদা করুন)
সাদা এলাচ – ২টি
ভ্যানিলা এসেন্স – ১/২ চা চামচ

তৈরি করার নিয়ম

প্রথমে একটি বড় পাত্রে দুধ জ্বাল দিতে হবে এবং একটু ঘন করে নিতে হবে। এখন এলাচ , দুধে গুঁড়া , দুধ মিশিয়ে নাড়তে হবে মিডিয়াম আঁচে। এবার কর্ণ ফ্লাওয়ার একটি বাটিতে গুলে নিতে হবে। অন্য বাটিতে ডিমের কুসুম আলাদা করে গুলিয়ে নিতে হবে। জ্বাল নিভিয়ে দুধ হাল্কা ঠান্ডা করে এর ভিতর কর্ণ ফ্লাওয়ার, ডিমের কুসুম, চিনি ঢেলে দিতে হবে আর ঘন ঘন নাডতে হবে।
এরপর জ্বাল দিতে হবে আর নাডতে হবে ৫মিনিট পর ভ্যানিলা এসেন্স দিয়ে হাল্কা জ্বাল দিয়ে চুলা বন্ধ করে দিন। ডিমের সাদা অংশে কর্ণফ্লাওয়ার, চিনি দিয়ে বিট করে ফোম করে নিন এবং একটি ছোট চামচ দিয়ে আলতোভাবে দুধের কাস্টার্ড এর উপর দিতে হবে। এখন ঢেকে দিয়ে ৫ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে বাটিতে আস্তে করে ঢেলে ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার কাস্টার্ড স্নো বল।

বিকালের নাস্তায় ভিন্ন স্বাদের মজাদার ‘ব্রেড পটেটো রোল’

Unknown | November 17, 2017 | | |

বিকেলের নাস্তায় চটপটে ঝাল ঝাল কিছু খাওয়া যায় নাকি? সকলেই একবাক্যে বলবেন অবশ্যই। কিন্তু প্রতিদিনের এই বিকেলের নাস্তার চাহিদা পূরণ গৃহিণীদের জন্য বেশ যন্ত্রণাদায়ক। কিন্তু বুদ্ধি খাটিয়ে খুব সহজেই কিন্তু সুস্বাদু নাস্তা বানিয়ে নেয়া সম্ভব। আজকে এমনই একটি রেসিপি জেনে নিন। জেনে নিন ‘ব্রেড পটেটো রোল’ তৈরির খুব সহজ রেসিপিটি’।
উপকরণঃ
– ৪ পিস পাউরুটি
– ২ টি মাঝারি আকারের আলু সেদ্ধ করে পিষে নেয়া
– ১/৪ কাপ হার ছাড়া মুরগির মাংস সেদ্ধ করে ছাড়িয়ে নেয়া
– ১ চা চামচ তেল
– ১ টি পেঁয়াজ কুচি
– ১/৪ চা চামচ জিরা
– ১/৪ চা চামচ আদা কুচি/বাটা
– লবন স্বাদমতো
– ১/৮ চা চামচ মরিচগুড়ো
– ১ টি কাঁচা মরিচ কুচি
– তেল ভাজার জন্য
পদ্ধতিঃ
– প্রথমে প্যানে তেল দিয়ে জিরা গুড়ো দিয়ে দিন এবং ফুটে উঠলে আদাবাটা ও পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে নরম করে নিন। এরপর মুরগির মাংস সেদ্ধ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন। এরপর একে একে সব মসলা দিয়ে ভালো করে মিশিয়ে আলু দিয়ে ভালো করে নেড়ে ভাজা ভাজা করে পুর তৈরি করে নিন।
– পাউরুটির টুকরোগুলোর চারপাশের শক্ত অংশ কেটে আলাদা করে রাখুন। এবার একটি ছড়ানো প্লেটে পানি নিয়ে পাউরুটির টুকরো একটু চুবিয়ে সাথে সাথে তুলে ফেলুন এবং হাতের তালুতে রেখে চ্যাপ্টা করে পানি বের করে নিন।
– এবার ঠিক মাঝে পুর দিয়ে পাউরুটির বাকি অংশ দিয়ে ঢেকে দিন এবং আলাদা করে রাখুন।
– প্যানে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম করে নিন। এবার একটি করে রোল তুলে ফেটানো ডিমের মধ্যে চুবিয়ে তুলে তেলে দিয়ে লালচে করে ভেজে তুলুন।
– ব্যস, এবার সস ও মেয়োনেজের সাথে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি: ফুলকপি দিয়ে মুগের ডাল

Unknown | November 15, 2017 | | |

উপকরন:
  • ১ কাপ মুগ ডাল
  • ৫ কাপ পানি
  • ১ টি মাঝারি ফুলকপি, মাঝারি টুকরো করে কাটা
  • ১/২ চা চামচ মৌরী
  • ১/২ চা চামচ জিরা
  • ১/২ চা চামচ ধনে
  • ১/২ চা চামচ গোল মরিচ
  • ২ টি ছোট এলাচ
  • ২-৩ টি লবঙ্গ
  • ১ টি ছোট দারুচিনি, প্রায় ১ ইঞ্চি
  • ১/২ চা চামচ হলুদ
  • ১টি ছোট পেঁয়াজ, কুচিঁ কুচিঁ করে কাটা
  • ২-৩ টি রসুনের কোয়া, কুচিঁ কুচিঁ করে কাটা
  • ২টি কাঁচা মরিচ
  • ১টি টমেটো, কুচিঁ কুচিঁ করে কাটা
  • ২ টেবিল চামচ তেল
  • লবন, স্বাদ অনুযায়ি
  • ধনে পাতা
প্রস্তত প্রণালী:

১. মৌরি থেকে দারুচিনি পর্যন্ত সমস্ত মশলা ৩-৫ মিনিট বা সুগন্ধি না বের হওয়া পর্যন্ত ভেজে নিন।
২. মশলা গুড়া করে নিন।
৩. ডাল বেছে, ধুয়ে, পানি ফেলে দিন।
৪. একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ একটু ভেজে নিন।
৫. রসুন এবং কাঁচা মরিচ তেলে ছাড়ুন এবং সুগন্ধি না বের হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। ধোয়া মুগের ডাল যোগ করুন।
৬.ডাল সামান্য সোনালী ও সুগন্ধ বের না হওয়া পর্যন্ত ভাজুন।
৭. লবন, হলুদ এবং পানি দিয়ে ডাল এমনভাবে সেদ্ধ করুন যেন ডাল খুব নরম না হয়ে যায়। প্রথমে ২ কাপ পানি দিয়ে শুরু করুন এবং যদি প্রয়োজন হয় আরও পানি যোগ করুন.
৮. গুড়া মশলা দিন।
৯. ফুলকপির টুকরা এবং টমেটো দিন এবং সেদ্ধ হলে চুলা হতে নামিয়ে নিন।
১০. ধনে পাতা ছিটিয়ে দিন এবং ৫-৮ মিনিট পরে পরিবেশন করুন।

রেসিপি: দুধ পুলি

Unknown | November 15, 2017 | | |

উপকরন:
  • ২ কাপ নারকেল গুড়া, চিনিছাড়া
  • ৩/৪ কাপ কন্ডেন্সড মিল্ক
  • ১ কাপ দুধ
  • ২-৩ ছোট ছোটো এলাচ
  • ২-৩ দারুচিনি, প্রতিটি ১ ইঞ্চি
  • ২ কাপ চালের আটা
  • ১ কাপ পানি
  • ১/৮ চা চামচ লবণ
  • ৪ কাপ দুধ
  • ১ কাপ চিনি
  • ৩-৪ ছোট ছোটো এলাচ
  • ৩-৪ দারুচিনি, প্রতিটি ১ ইঞ্চি

নারিকেল প্রস্তুত প্রণালী:
১. একটি নন্ স্টিক প্যােন নারকেল, কন্ডেন্সড মিল্ক এবং দুধ মেশান।
২. ছোটো এলাচ ও দারুচিনি দিন।.
৩. চুলা জালিয়ে নারকেল মিশ্রণ সামান্য চটচটে করে রান্না করুন।

পুলি পিঠা প্রস্তুত প্রণালী:
১. পানি ফুটিয়ে লবণ যুক্ত করুন।
২. চুলা বন্ধ করে নরম করে চালের আটার খামির তৈরি করুন।
৩. ভালভাবে ময়ান দিন। প্রায় ৫ মিনিট।
৪. খামির থেকে কিছু অংশ নিয়ে রুটি বেলুন।
৫. একটি কুকি কারার দিয়ে ছোট ছোট বৃত্তাকার কেটে লেচি কেটে নিন।
৬. প্রতিটি ভাগে নারকেলের দিন।
৭. পানি দিয়ে কোণগুলি বন্ধ করে চন্দ্রাকার ভাবে লাগিয়ে পিঠা তৈরি করুন।

পুলি পিঠা সেদ্ধ করার প্রণালী:
১. একটি নন্ স্টিক প্যােন ৪ কাপ দুধ, দারুচিনি এবং ছোটো এলাচ দিয়ে ফোটান।
২. চিনি যোগ করুন।
৩. দুধে পিঠা দিয়ে মাঝারি তােপ 30-45 মিনিট রান্না করুন।

রেসিপি: শামি কাবাব

Unknown | November 15, 2017 | | |

উপকরন:
  • ১ পাউণ্ড (আধা কেজি) গরুর কিমা
  • ১/২ কাপ বুটের ডাল (চানা ডাল)
  • ১ টি মাঝারি পেঁয়াজ, পাতলা করে কাটা
  • ১ চা চামচ রসুন বাটা
  • ১ চা চামচ আদা বাটা
  • ৮-১০ টি গোল মরিচ
  • ১ ১/২ চা চামচ গরম মশলা
  • ২-৩ টি শুকনো মরিচ
  • লবণ, স্বাদ অনুযায়ী
  • ২ টি কঁাচা মরিচ, কাটা (ইচ্ছা)
  • ১ ১/২ কাপ পানি (আনুমানিক)
  • ১ চা চামচলেবুর রস
  • ২ টি ডিম
  • ১ কাপ তেল, ভাজার জন্য

প্রণালী:
১. বুটের ডাল প্রায় ৩০ মিনিট ভিজিয়ে রাখুন।
২. পেঁয়াজ বেরেস্তা করে রাখুন।
৩. গরুর কিমা ও বুটের ডাল ধুয়ে সমস্ত পানি ঝরিয়ে নিন।
৪. আদা, রসুন, গোল মরিচ, গরম মশলা, শুকনা মরিচ এবং লবন যোগ করুন।
৫. কিমা, বুটের ডােল পানি দিয়ে মাঝারি তােপ রান্না করুন। মাংস ও ডাল শুকিয়ে গেলে এমনভাবে পানি দিন যেন পানি শুকালে ডাল ও কিমা সেদ্ধ হয়ে যায়।
৬. একটি ফুড প্রসেসের রান্না করা কিমা এবং ডাল পেস্ট করুন।
৭. একটি বাটিতে কাবাব পেস্ট, বেরেস্তা এবং তেল ছাড়া অন্যান্য সব উপাদানগুলো ভালোভাবে মেশান।
৮. ছোট, গোলাকার আকৃতির কাবাব তৈরি করুন।
৯. মাঝারি তােপ একটি প্যােন তেল গরম করুন।
১০. একটি পৃথক বাটিতে ডিম ফেটান।
১১. প্রতিটি কাবাব ডিমে ডুবিয়ে গরম তেলে ভেজে নিন।

টমেটো চিকেন কারি

Unknown | November 15, 2017 | | |

টমেটো চিকেন কারি

টমেটো যে কোন খাবারেই এনে দেয় একটা অ্যাসিডিক ফ্লেভার যা খাবারের স্বাদকে বহুগুণে বাড়িয়ে দিতে পারে। তাই বিভিন্ন কারিতে টমেটো বা টমেটো সস ব্য়বহার করা হয়ে থাকে। এখানে চিকেনের একটি কারিতে টমেটো ব্যবহরা করা হয়েছে। চলুন চটপট দেখে নেওয়া যাক চিকেন কারি তৈরির প্রস্ত প্রণালী ও কী কী লাগছে।

উপকরনঃ
  • মোরগের মাংস: ১/২ কেজি
  • পেঁয়াজ কুচি: ১/৩ কাপ
  • টমেটো কুচি: ১/২ কাপ
  • আদা বাটা: ১ চা চামচ
  • রসুন বাটা : ১ চা চামচ
  • হলুদ গুঁড়া : ১/২ চা চামচ
  • কাঁচামরিচ, কুচি: ৩ টি
  • তেল: ১/৩ কাপ
  • জিরা: ১ চা চামচ
  • পেঁয়াজ, স্লাইস: ২ টি
  • ধনেপাতা কুচি: ১ টেঃ চামচ
  • লবণ: স্বাদ অনুযায়ী
প্রস্তুত প্রণালীঃ
  • মোরগের চামড়া ছাড়িয়ে হাড় বাদ দিয়ে মাংস কিউব বা চারকোনা করে কাটুন।
  • একটি গামলায় মাংসের সাথে পেঁয়াজ কুচি, টমেটো বাটা ও গুঁড়া মসলা, কাঁচামরিচ এবং লবণ মিশান।
  • ফ্রাইংপ্যানে তেল গরম করে জিরা ছাড়ুন।
  • পেঁয়াজ দিয়ে হালকা ভাজা হলে মাংস দিন।
  • কড়া জ্বালে উল্টে পাল্টে ভাজুন।
  • পানি শুকালে ধনেপাতা দিয়ে নামান।
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search