Home » লাইফস্টাইল » হানি চিকেন কাবাব
হানি চিকেন কাবাব
Unknown | January 22, 2018 | রেসিপি | লাইফস্টাইলযারা ঝাল খাবার পছন্দ করেন না তাদের জন্য পার্ফেক্ট স্বাদের খাবার হচ্ছে হানি চিকেন কাবাব। অনেকেই হয়তো রেস্তরাঁয় খেয়েছেন হানি চিকেন কাবাব। তবে বাড়িতে বানিয়ে খাওয়া হয়নি। অত্যন্ত মজাদার এই হানি চিকেন কাবাব বানাতে কিন্তু ওভেন কিংবা গ্রিলের প্রয়োজন নেই, বাড়ির গ্যাসের চুলাতেই সহজে তৈরি সম্ভব। আর উপকরণও লাগে খুবই সাধারণ। সবচাইতে মজার ব্যাপারটা হলো, হানি চিকেন কাবাব তৈরির সম্ভব সময় মাত্র ১৫ মিনিট। আসুন তাহলে জেনে নেই হানি চিকেন কাবাব তৈরির রেসিপি।
উপকরণ-
হাড় ছাড়া মুরগির মাংস ২ কাপ।
মধু ১/২ কাপ।
শুকনা মরিচ বাটা ১ চা চা।
গোল মরিচ গুঁড়া ১ চা চামচ।
আদা বাটা ১ চা চা।
রসুন বাটা ১ চা চামচ।
সয়াসস ২ টেবিল চা।
লেবুর রস ১ টেবিল চামচ।
টমেটো সস ১ টেবিল চামচ।
বাঁশের কাঠি বা টুথ পিক প্রয়োজন মতো।
ক্যাপ্সিকাম/ পিঁয়াজ/টমেটো/গাজর কিউব করে কাটা (ইচ্ছা)প্রয়োজন মতো।
তেল প্রয়োজন মতো (বাদাম তেল হলে ভালো হয়)।
প্রণালি
মুরগির মাংস কিউব করে কেটে নিন। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
সমস্ত মশলা দিয়ে মাংস মাখিয়ে নিন। সম্ভব হলে রেখে দিন ৩০ মিনিট। (না রাখলেও ক্ষতি নেই খুব একটা)।
এবার বাঁশের কাঠির সাথে মাংস গেঁথে নিন। সবজি ব্যবহার করতে চাইলে এক টুকরো মাংস, এক টুকরো সবজি এইভাবে সাজিয়ে নিন।
প্যানে তেল দিন। তেল গরম হলে কাঠিতে গাঁথা মাংসগুলো দিয়ে দিন। ভালো করে ভেজে নিন লাল করে। আঁচ মাঝারি রাখুন। বেশি আঁচ হলে মধু পুড়ে তিতকুটে হয়ে যাবে।
পরিবেশন করুন গরম গরম।
হানি চিকেন কাবাব খেতে ভালো লাগে পরোটা বা লুচির সাথে, এছাড়া শুধু সালাদ দিয়েও খেতে লাগবে চমৎকার লাগে।
এক্সট্রা কোনো সস ব্যবহার করার দকার নেই। এতে কাবাবের আসল স্বাদ পাওয়া যাবে না।
Search
Popular Posts
-
পাশের বাসায় ভাবির সাথে বান্নার অনেক দিন ধরেই প্রেমের সম্পর্ক।গত ১৯ তারিখ রাতে তিনি ভাবির কাছে গেলে এলাকাবাসী তাকে হাতে নাতে ধরে ফেলে।এসময় পা...
-
রেসেপি : "' দই দিয়ে মজাদার ফলের সালাদ "' :) উপকরণঃ - টক দই/মিষ্টি দই ২৫০ গ্রাম - ফল ৫০০ গ্রাম (কলা, আপেল, আঙ্গুর, কমলা, পে...
-
Car Insurance Pomp and Motor Vehicle can not be found in Unpaid Hazards. If you do not know how to use the car, then you will be able to vis...
