যেভাবে তৈরি করবেন স্বাস্থ্যকর রাইস রোল:

Unknown | January 22, 2018 | | |

যেভাবে তৈরি করবেন স্বাস্থ্যকর রাইস রোল:

যারা স্বাস্থ্য সচেতন ও ডায়েট করছেন তাঁরা দুপুরের বা রাতে নিশ্চিন্তে খেতে পারেন রাইস রোল। বাসায় বসে খুব সহজে তৈরি করতে জেনে নিন কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন স্বাস্থ্যকর এই রোল। রাইস রোল রেসিপি ও ছবিঃ নাদিয়া নাতাশা

উপকরণ:

চালের গুঁড়ো দুই কাপ,
চিংড়ি মাছ পাঁচ-ছয়টি,
ধনিয়া গুঁড়ো সামান্য,
রেড ক্যাপসিকাম অর্ধেকটা,
পুদিনা পাতা এক কাপ,
মাখন আধা চা চামচ ও লবণ স্বাদমতো।


প্রস্তুত প্রণালি :

প্রথমে একটি বাটিতে চালের গুঁড়ো, লবণ ও পানি মিশিয়ে পাতলা মিশ্রণ তৈরি করুন। এবার একটি গরম পানির প্যানের ওপর পাতলা একটি ননস্টিক প্যানে রেখে তাতে চালের গুঁড়োর এই মিশ্রণ দুই টেবিল চামচ করে নিয়ে গোল করে রুটির মতো ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ১০ মিনিট পর রুটিটি প্যান থেকে তুলে প্লেটে নিন। এভাবে কয়েকটি রুটি বানিয়ে নিন।

এবার অন্য একটি বাটিতে ধনিয়া গুঁড়ো, রেড ক্যাপসিকাম, পুদিনা পাতা ও লবণ একসঙ্গে ভালো করে মিশিয়ে রাখুন। এখন প্রতিটি রুটির মধ্যে চিংড়ি মাছ রেখে এর ওপর ক্যাপসিকামের মিশ্রণ দিয়ে পেঁচিয়ে নিন। এবার ১০ মিনিট রুটিগুলো গরম পানির পাত্রের ওপর স্টিমে রাখুন। এখন চিলি সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন স্বাস্থ্যকর রাইস রোল।
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search