ইলিশ কোরমা

Unknown | January 25, 2018 | | |

উপকরণ

ইলিশ মাছ – ৪ পিস
টক দই – ৪ টেবিল চামচ
নুন – স্বাদমতো
চিনি – ১/২ চা চামচ
ঘি – ৩ টেবিল চামচ
কিসমিস – ২ চা চামচ
হলুদগুড়ো – ১ চা চামচ
কাশ্মীরি লঙ্কাগুড়ো – ১ চা চামচ
কাঁচালংকা বাটা – ১ চা চামচ
শুকনো লংকা – ২টো
তেজপাতা – ১টা
আদাবাটা – ২ চা চামচ
পেঁয়াজ – ১টা বড়, খুব পাতলা করে কুচনো
ছোট এলাচ – ৩ টে থেতো করা
দারচিনি – অল্প

প্রণালী

মাছ ধুয়ে তাতে নুন, হলুদগুড়ো, কাঁচালংকা বাটা, লঙ্কাগুড়ো, আদাবাটা ও টক দই মাখিয়ে রাখুন | এইবার একটা ননস্টিক প্যানে তেল ও ঘি গরম করুন | তেল গরম হলে তাতে চিনি, তেজপাতা, দারচিনি ও ছোট এলাচ ফোড়ন দিন | এইবার তাতে কুচনো পেঁয়াজ দিয়ে হালকা ভাজুন | পেঁয়াজ একটু গোলাপি রঙ ধরলে তাতে মশলা মাখা মাছ, শুকনো লংকা ও কিসমিস দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দিন হালকা আঁচে | একদিক বেশ ভাজা ভাজা হলে মশলা সমেত মাছ সাবধানে উল্টে দিন | আবার ঢাকা দিয়ে রান্না করুন | মাছ যখন সেদ্ধ হয়ে যাবে ও মশলা বেশ ভাজা ভাজা হয়ে তেল ছাড়বে তখন আঁচ থেকে নামিয়ে নিয়ে সার্ভ করতে হবে পোলাও এর সাথে | এটি একটি সাবেকি ঢাকাই রান্না |
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search