রাতের খাবার নিয়ে অনেক কথা প্রচলিত আছে। যেমন অনেকেই বলেন রাতে অল্প খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য বা ডায়েট এর জন্য ভাল। আবার কেউ বলেন রাতে না খেয়ে থাকতে নেই। পুষ্টি বিজ্ঞানীদের মতে, রাতে না খেয়ে থাকলে ওজন বাড়ে। তাই তারা রাতে হালকা খাবার গ্রহণের কথা বলেছেন।কারন রাতে দিনের তুলনায় শারীরিক পরিশ্রম কম হয়।তাই হালকা খাবার গ্রহণ করাই উত্তম। রাতে ভারি খাবার গ্রহণ করলে শরীরের ওজন বেড়ে যায়। কারন রাতের খাবার খাওয়ার পর যে শক্তি তৈরী হয় তা শরীরের ওজন বৃদ্ধি করে। পুষ্টিকর খাবার শরীরকে সুস্থ্য রাখে। রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে।

রাতের খাবার দেরি করে খাওয়া উচিত নয়। এতে করে স্বাস্থ্যঝুঁকি বাড়ে। রাতে দেরি করে খাওয়ারর কারণে সঠিকভাবে হজম ক্রিয়া কাজ করে না। ফলে স্বাস্থ্য বেড়ে যায় এবং পাশাপাশি স্ট্রোক করার ঝুঁকি থাকে। রাতের খাবার ৮.০০ টার মাঝে খাওয়া উচিত।
অনেকেই বলে থাকেন যে রাতে ঘুম হয় না। খাদ্যাভ্যাসের কারণেও এমন হতে পারে। রাতে খুব বেশি পরিমানে খাবার খাওয়া উচিত নয়। রাতের খাবারে ফ্যাট, কার্বোহাইড্রেট ও তেল-মসলা যুক্ত খাবার কম খাওয়া উচিত। রাতের খাবারের তালিকায় প্রোটিন, স্বাস্থ্যকর ও পুষ্টিসমৃদ্ধ খাবার রাখুন। রাতের খাবারে আঁশযুক্ত খাবার বেশি রাখতে পারেন। সালাদ খেতে পারেন যেমন (শসা,টমেটো, গাজর) ওজন হ্রাস করতে সহায়তা করবে।

যারা সবজি খেতে ভালবাসেন না তারা সবজি দিয়ে সুপ করে খেতে পারেন। বিভিন্ন রকম ফল মিক্সড করে সালাদ হিসেবে খেতে পারেন। রাতে ভাতে বা রুটির সাথে আমিষ ও প্রোটিন জাতীয় খাবার রাখুর।যেমন, ছোট মাছ, ডাল,মাংস,শিমের বিচি,মটরশুঁটি ইত্যাদি। তবে খাবারের শেষে অবশ্যই টক দই খাবেন এটি আপনার রাতের খাবার কে দ্রুত হজমে সাহায্য করবে।