টমেটো চিকেন কারি
টমেটো যে কোন খাবারেই এনে দেয় একটা অ্যাসিডিক ফ্লেভার যা খাবারের স্বাদকে বহুগুণে বাড়িয়ে দিতে পারে। তাই বিভিন্ন কারিতে টমেটো বা টমেটো সস ব্য়বহার করা হয়ে থাকে। এখানে চিকেনের একটি কারিতে টমেটো ব্যবহরা করা হয়েছে। চলুন চটপট দেখে নেওয়া যাক চিকেন কারি তৈরির প্রস্ত প্রণালী ও কী কী লাগছে।
উপকরনঃ
- মোরগের মাংস: ১/২ কেজি
- পেঁয়াজ কুচি: ১/৩ কাপ
- টমেটো কুচি: ১/২ কাপ
- আদা বাটা: ১ চা চামচ
- রসুন বাটা : ১ চা চামচ
- হলুদ গুঁড়া : ১/২ চা চামচ
- কাঁচামরিচ, কুচি: ৩ টি
- তেল: ১/৩ কাপ
- জিরা: ১ চা চামচ
- পেঁয়াজ, স্লাইস: ২ টি
- ধনেপাতা কুচি: ১ টেঃ চামচ
- লবণ: স্বাদ অনুযায়ী
- মোরগের চামড়া ছাড়িয়ে হাড় বাদ দিয়ে মাংস কিউব বা চারকোনা করে কাটুন।
- একটি গামলায় মাংসের সাথে পেঁয়াজ কুচি, টমেটো বাটা ও গুঁড়া মসলা, কাঁচামরিচ এবং লবণ মিশান।
- ফ্রাইংপ্যানে তেল গরম করে জিরা ছাড়ুন।
- পেঁয়াজ দিয়ে হালকা ভাজা হলে মাংস দিন।
- কড়া জ্বালে উল্টে পাল্টে ভাজুন।
- পানি শুকালে ধনেপাতা দিয়ে নামান।
