Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

আচলে পুরে রেখো আদর মাখানো সীমাহীন ভালোবাসা

Unknown | December 24, 2017 |


রুমালে আর কতোটা আদর থাকে?

বৃষ্টিতে কাকভেজা হয়ে মুছতে রুমাল চাইলে!

তো কি করবো বলো?

এম্নিতেই শংকা চিন্তা আর হাল্কা বুকের ব্যাথার-

উঠানামা টা কি উথাল পাথাল করে দেয় তোমায়!

আবার যদি জ্বর আসে?

যদি ঘোলা চোখে গোঙানিতে তোমায় ডাকি?

সবকিছুকে তুচ্ছ করে না এসে পারবে তুমি?

 আরে বুদ্ধু এতোটা কি ভাবছো?

 তোমার ভেজা বু্কটা মুছতে –

 এই আচলের কি নিদারুন আকাঙ্খা বুঝেছো?

এই আচলে পুরে রাখা কতটা আদর-

খোলা বুকের প্রতিটি লোমকুপের শিহরনে,

বিরহ মিলনে আনন্দ অশ্রুতে মাখামাখি হওয়ার-

 প্রতিক্ষায় কত রাত্রি কতশত পূর্নিমা,

 হারিয়ে যায় নিভে যাওয়া মোমবাতির আঁধারে!

 তবে কাছে আসো মাথা পেতে দিলাম-

 আঁচল দাও সবটুকু ভেজা গন্ধ শুষে নিক।

 এখন আর তা হবে না-

আঁচলের আদর এখন নস্যি,

সে আমি ভবিষ্যতের জন্য তুলে রাখলাম।

 তবে কি চাও এখন?

 আমার যাচ্ছে তাই নিবো এখন-

 জানোতো প্রেমিক নত হলে,

 সব লুটে নিয়ে স্রেফ গিলে খেতে হয়!

তবে যা পারো নিয়ে নাও।

 হ্যা নিবোই তো,

 আমি সব নিতে পারি-

 আমি শার্টের আস্তিন চেপে-

বুক পকেটে একশো একটা,

 চুমুর বাষ্প ঢেলে দিতে পারি।

 আমি দুই হাতে চিবুক ধরে-

 বহুদিনের তৃষ্ণার্ত বিরহী –

 নিকোটিনের দহন ছোয়া দুঠোটে,

 বেমালুম চুম্বন বসিয়ে দিতে পারি....


 দেবো? দেবোই তো! 

AKRAM SHEIKH MANIK









তুমি সবসময় আমার প্রথম ভালবাসা || You'll Always be my first love

Unknown | November 22, 2017 |



কেউ ভালই থাকে, সুখ দুয়ার জুড়ে চিরন্জীব

শুধু আমি ব্যাথাদের মিছিলে,

জ্বলে পুড়ে এক বুক তৃষ্ণায় ডুবে-

নিকোটিনের সদ্ভাবে মৃতসন্জীবনীর শিশি চুমে,

বুঝেছি মিলনেই প্রেম মলিন ভীষন।

বিরহে চকচকে উজ্জ্বল প্রেম!

আমার আর কি হবে?

এই ভ্রষ্ট লগনে নষ্ট বুকে-

আর কতোটা নাড়া দিবে?

কতোটা দহনে লাল হবে-

এই পোড়া বুকে রাখা বিরহ গন্ধ ঘৃত প্রদীপ?

আমার আর কি হবে

তুমি হারাবে-

ব্যাথাদের খামে ঘৃনাদের শব্দচয়ন,

ছুড়ে ফেলার ভাগাড় আর কই পাবে ?

আমি যে বহুদূরে বহুদূরে......

  AKRAM SEIKH MANIK


নীল আকাশের খামে, ভালোবাসা সংগোপনে

Unknown | November 21, 2017 |


চাঁদকাগজে চিঠি দিলাম
 নীল আকাশের খামে,
ভালোবাসা সংগোপনে
 হৃদয় তোমার নামে।
 বুকের গাঙে বর্ষা ভাসে
চোখে শ্রাবণধারা,
 আমার আকাশে একটি আলো
 তুমি শুকতারা।



 _____________/ হাসানাত লোকমান








দুচোখের পাতায়- জুড়ে দেবো ভালবাসার চুম্বন.....

Unknown | November 19, 2017 |


ভালবাসার এই নিদারুন আকালে-
 নতজানু হয়ে তোমার উঠোন কাচারীতে আমি,
একটু খানি ঋণ দাও-
 বেদনা কে ঘিরে স্বপ্নের সমৃদ্ধ তাবু গড়ি।
 যদি ঋন খেলাপি হই-
সবটুক স্বপ্ন ক্রোক করে,
 উষ্ঠা মেরো প্রেম পিয়াসার কপাল জুড়ে।
 নিজেকে সঁপে দেবো তোমার সিড়িতে-
 আমাকে ধরে চিড়ে নিও, সবটুকু লুটে নিও-
যতটা যক্ষের সন্ঞ্চিত সুখ,
ব্যাথার প্রতিটি দাগের বিপরীতে।
 আর যদি ব্যাথা পাও-
যদি রক্তাক্ত হয় পায়ের নরম নখর,
কাছে টেনে নেব পাশে বসিয়ে-
নরম ক্ষতে বসিয়ে দেবো,
 বুকের সবটুকু উত্তাপে উষ্ঞ ব্যান্ডেজ।
 ব্যাথার বিপরীতে দুচোখের পাতায়-
 জুড়ে দেবো ব্যাথানাশক চুম্বন..... 

                                                  AKRAM SEIKH MANIK

আমার গন্ধে নিঃশ্বাসে প্রেম আতরের গন্ধ মেখো

Unknown | November 16, 2017 |



ধবধবে সাদা শাড়ির সাথে-

 নীল রঙের ব্লাউজ। দুই হাত জুড়ে নীল রঙের চুড়ি....

 হাত বাড়িয়ে দিল সে-

চোখ বন্ধ করে ধরলাম।

হাটছি দুজন।দুই পাশে কাশবন-

মাঝে ছোট্ট এক চিলতে মেঠোপথের পার্টিশন।

এবার হাত ছেড়ে দুই হাতে চিবুক ছুয়ে-

বুক বরাবর আদুরে মুখ ঘসলো সে,

 বললো-জানো কেন শাদা শাড়ির সাথে নীল ব্লাউজ পড়ি?

 আমি বললাম জানি নাতো!

সে বলল, চিরদিনের বুদ্ধ একটা!

 আরে সাদা শাড়ি আর নীল ব্লাউজ পড়লে,

আমার মধ্যে আকাশ আকাশ ভাব চলে

তোমার হাত ধরে হাটলে মনে হয় উড়ছি।

 যেদিন সত্যি সত্যি উড়াল দেবো-

 আকাশের পানে তাকিও,

আমায় ভেবো-

 আকাশের গায়ে চুম্বন দেবো,

 আমার গন্ধে নিঃশ্বাসে প্রেম আতরের গন্ধ মেখো........

ততোক্ষণে তার অশ্রু প্লাবনে ভিজে চুপচুপে আমার বুকের ভিটা......


                                                        আকরাম শেখ মানিক

কেন পিড়ীতি বাড়ায়লারে বন্দু , ছেড়ে যাইবা যদি

Unknown | November 12, 2017 |


আমার হাসির আড়ালে


তুমি আমার হাসি দেখেছ দেখনি মোর কষ্ট,


 বুকের ভিতর ব্যথার আগুন করেছে সব নষ্ট।


তুমি আমার ঘুম দেখেছ, দেখনি ঘুমহীন রাত;


জোছনা রাতের তারা গুণে করেছি উৎপাত।


তুমি আমার সুখ দেখেছ,দেখনি দুঃখের ছায়া


 মরি মরি করে মরতে পারিনি, ছাড়িনি জীবনের মায়া।


 তুমি আমার আশা দেখেছ,দেখনি ভালবাসা;


 বুকের ভেতর কষ্ট গুলো বেধেছে রঙিন বাসা।


 আশায় আশায় বুকের ভিতর বেধেছি সুখের ঘর,


আশার ভিতর থাকবো আমি,করোনা কভু পর।



M .A Akbar







।। মাতালালাপ।। কবি ও কবিতা

Unknown | November 03, 2017 |
মাতালালাপ

চলুন আজ মদ্যপান করি।

শহরের কোন আলোহীন পানশালায়,
যেখানে কেউ কারও ছায়া দেখবে না,
চলুন আজ মদ্যপান করি।
.
- কি করেন আপনি?
- প্রেম, প্রেমিকার সাথে প্রেম করি।
- বাহ্, তা হঠাৎ মদ্যপান কেন?
- মদ্যপান আমি প্রায়ই করি, কখনও ভালবেসে, কখন ঘৃণা করে।
ভালবেসে আমি এক বার , ঘেণ্না করেও এক বার পান করি।
আমার প্রেয়সীর জন্য ভালবাসা-ঘৃণা সমান সমান!!
.
- আপনি কি করেন?
- লিখি, কবিতা লিখি কবিতার জন্য।
- হু্, কবিরা মদ্যপান করে নাকি?
- করে, মাতাল হলে কবিরা মদ্যপান করে।
আপনি মাতাল হবার জন্য পান করেন, আর আমি মাতাল হয়ে পান করি।
জানেন তো, কবিতারা খুব অগোচালো হয়, ঠিক দ্বাদশ বয়সের কিশুরীর মতো,
ভালবাসা ছাড়া কাছে আসে না, আবার ভালবেসেউ কাছে আসে না!!
.
- আপনার প্রেয়সী অনেক সুন্দরী বুঝি?
- সুন্দর্য্য আপেক্ষিক, প্রেয়সী অতুলনীয়।
- ভালবাসাটা বুঝলাম, প্রেমীকার প্রতি ঘৃণাটা কেন?
- ভালবাসা-ঘৃণা এপিঠ ওপিঠ, আমি আলাদা করতে পারি না,
প্রেমীকের ধর্ম এক করা, আলাদা করা না।
যাকে ঘৃণা করা যায় না, তাকে ভালবাসব কিভাবে??
তাই, ভালবাসার মানুষটাকে ঘৃণা করি।
.
- কবে থেকে কবিতা লিখেন?
- যখন প্রথম পান করতে শিখলাম!!
- ও, আপনি মদ্যপান করে কবিতা লিখেন?
- নাহ্, শুধু মদ্যপান কেন হবে?
প্রথম কবিতা লিখেছি মায়ের স্তন পান করে কান্নার সুরে,
নারীর নগ্ন শরীর বুকে ঝাপটে কবিতা লিখেছি কামনার সুরে,
এখন কবিতা লিখি মদ্যপানে মাতাল হয়ে।
.
- আজ তাহলে যাই।
দরজার ওপাশের মানুষটা হয়তো আমার জন্য অপেক্ষায় আছে।
- হুম্, যান।
আমার কোন দরজা নেই, তাই ওপাশে কেউ অপেক্ষা করে না।



.
.
।।মাতালালাপ।। (NOVEMBER 12, 2015)

মেতে উঠুন ভালোবাসার আনন্দে!! - ভালবাসার কবিতা

Unknown | November 02, 2017 |

তুমি চাইলে হতে পারি আমি সুপারম্যান,

তুমি চাইলে আনতে পারি সাত রাজারই ধন।

তুমি চাইলে দিতে পারি সাত সমুদ্র পাড়ি,

তুমি চাইলে দিব আমি সবার সাথে আড়ি।

তুমি চাইলে চাদটাকে আমি নিব হাতের মুঠোয়,

তুমি চাইলে সিংহটাকে বম্দী করব খাচায়।

তুমি চাইলে তাজমহলটা রাখব তোমার পায়ে,

তুমি চাইলে রাজ প্রাসাদ গড়ব আমার গায়ে।

তুমি চাইলে বেসুরো গলায় গাইব আমি গান,

নিত্য নতুন কবিতা লিখে জুড়াব তোমার প্রাণ।

(M.A Akbar)








Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search