
কেউ ভালই থাকে, সুখ দুয়ার জুড়ে চিরন্জীব –
শুধু আমি ই ব্যাথাদের মিছিলে,
জ্বলে পুড়ে এক বুক তৃষ্ণায় ডুবে-
নিকোটিনের সদ্ভাবে মৃতসন্জীবনীর শিশি চুমে,
বুঝেছি মিলনেই প্রেম মলিন ভীষন।
বিরহে ই চকচকে উজ্জ্বল প্রেম!
আমার আর কি হবে?
এই ভ্রষ্ট লগনে নষ্ট বুকে-
আর কতোটা নাড়া দিবে?
কতোটা দহনে লাল হবে-
এই পোড়া বুকে রাখা বিরহ গন্ধ ঘৃত প্রদীপ?
আমার আর কি হবে
তুমি ই হারাবে-
ব্যাথাদের খামে ঘৃনাদের শব্দচয়ন,
ছুড়ে ফেলার ভাগাড় আর কই পাবে ?
আমি যে বহুদূরে বহুদূরে......
AKRAM SEIKH MANIK