উপকরণ :
- ময়দা ১ কাপ
- ডিম ১ টি
- চিনি ২ টেবিল চামচ
- কুসুম গরম দুধ ৩/৪ কাপ
- বেকিং পাউডার ১ চা চামচ
- সয়াবিন তেল বা বাটার ২ টেবিল চামচ
- লবণ স্বাদ মত
প্রণালি :
- প্রথমে ময়দা, বেকিং পাউডার, চিনি, লবণ মিক্স করুন।
- ডিম ভেঙ্গে দিন।
- বাটার গলিয়ে নিন।
- অল্প অল্প করে গরম দুধ ঢেলে পাতলা মিশ্রণ তৈরি করুন।
- কেকের মত মিশ্রণ তৈরি করুন। তবে কেকের থেকে সামান্য পাতলা হবে।
- প্যান গরম করুন। মাঝারি আঁচে প্যান গরম করুন। এতে সামান্য তেল ব্রাশ করুন।
- ইচ্ছে মতো শেপে মিশ্রণ ঢালুন। একটু মোটা করে দিন। বেশি মোটা দিবেন না। উপরের পিঠে বুদবুদ উঠলে কেক উলটে দিন। ঢাকনা দেবার প্রয়োজন নেই।
- বাদামি কালার হলে নামিয়ে নিন।
- ফল, মধু অথবা জেলি দিয়ে পরিবেশন করুন মজাদার ও সুস্বাদু প্যান কেক।
তথ্য ও ছবি : ইন্টারনেট
