নিয়মিত কফি পানের ফলে পেতে পারেন দীর্ঘায়ু!”

Unknown | November 05, 2017 | | |

বেশিদিন বেঁচে থাকতে হলে নির্দ্বিধায় খেতে পারেন ক্যাফাইন। তাই দীর্ঘায়ুর ওষুধ মনে করে নিয়মিত খেতে পারেন কফি।
আমেরিকান কেমিক্যাল সোসাইটির একটি গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।
গবেষণায় জানানো হয়েছে, অসুস্থ মানুষের টোটকা হিসেবে কাজ করে ক্যাফাইন। ক্রনিক কিডনি ডিজিসে এই টোটকা নাকি ম্যাজিকের মতো কাজ করে। যারা নিয়মিত কফি খায়, তাদের মৃত্যুর সম্ভাবনা সাধারণ মানুষের থেকে ২৪ শতাংশ কম। ক্যাফাইনের সেকেন্ড ও থার্ড কোয়ালিটির ক্ষেত্রে ১২ ও ২২ শতাংশ মৃত্যু সম্ভাবনা কমে যায়। ২ হাজার ৩২৮ জন মানুষের উপর সমীক্ষা চালিয়ে এই রিপোর্ট দেওয়া হয়েছে।

গবেষণায় আরও প্রকাশ পেয়েছে, নিয়মিত কফি থেকে ডায়াবিটিসের সম্ভাবনাও কমে। এতে অ্যান্টি অক্সিডেন্টের যা মাত্রা থাকে তা দেহের পুষ্টি বৃদ্ধিতে সাহায্য করে। শারীরিক পারফর্ম্যান্স এতে ভালো হয়।

ফ্যাট কমে যায়। এনার্জি লেভেল বাড়ায়। সেই সঙ্গে ডিপ্রেশন হটাতেও সাহায্য করে কফি।
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search