"ত্বকের রং বুঝে সঠিক নিয়মে মেকআপ "

Unknown | October 14, 2017 | | |

 বর্তমানে সব নারীরাই নিজেকে সুন্দর রাখতে চায়।তার পিছনে অনেক টাকা ও সময় নষ্ট করে থাকে।অনেকের সঠিক চিন্তাটা মাথায় আসে না।সেটা হল মেকআপ করতে গেলে প্রথমে চিন্তা করতে হবে যে, আপনার গায়ের রং কেমন। আর এই গায়ের রং এর সাথেই সামঞ্জস্যতা রেখেই মেকআপ করায়া উচিত। আর তাই গায়ের রং এর প্রাধান্য দিতে হবে বেশি।সেইসাথে ত্বকের ধরন, মুখের রং এএবং চেহারার সাথে যায় বা মানানসই এমন মেকআপ করা উচিত। মুখের সৌন্দর্যতা অনেকটাই নির্ভর করে মেকআপ উপর। মেকআপের হেরফের হলে তার বাজে প্রভাব সৌন্দর্যের উপর পরবে। তাই মেকআপ করার সময় সচেতন হওয়া উচিত। নিজেকে আকর্ষণীয় এবং ব্যাক্তিত্বে অনন্য হিসেবে উপস্থাপন করতে হলে বেছে নিন আপনার নিজস্ব স্টাইল। তাই ত্বকের রং বুঝে মেকআপ করার কিছু পরামর্শ দেওয়া হল।





 আমরা মেকআপ করাকে একটি সহজ বিষয় হিসেবে ভেবে থাকি।কিন্তু আসলেই কি তাই।যাদের গায়ের রং ফর্সা তারা অবশ্যই হালকা মেকআপ করবেন। কারণ অতিরিক্ত মেকআপ ত্বককে ফ্যাকাসে করে তুলে। এতে ত্বকের উজ্জ্বলতা ও মসৃণতা নষ্ট করে।তবে রাতের পার্টিতে একটু গাঢ় মেকআপ করতে পারেন। যাদের গায়ের রং শ্যামা তারা ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখতে সেটা যেন তেলতেলে না হয়।যাদের গায়ের রং কালো তারা দিনে এবং রাতে গাঢ় রং এর মেকআপ করতে পারেন।কারণ গাঢ় রং এর মেকআপ চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করে। ত্বকের সুস্থ্যতার কথা মাথায় ভাল মানের ফেইস পাউডার ব্যবহার করবেন। ফর্সা ত্বকের জন্য উজ্জ্বল রং এর আই-শ্যাডো ব্যবহার করতে পারেন।তবে রাতের পার্টিতে গাঢ় রং এর আইশ্যাডো ব্যাবহার করতে পারেন। শ্যামলা ত্বকে উজ্জ্বল বা গাঢ় যেকোনো রং এর আইশ্যাডো মানানসই। যাদের গায়ের রং কালো তারা ব্রাউন আইশ্যাডো ব্যাবহার করতে পারেন।

ফাউন্ডেশনঃ  ফাউন্ডেশন ব্যাবহার করতে একটু সচেতন হতে হবে। বাজারে বিভিন্ন কসমেটিকস এর দোকানগুলোতে রুপচর্চার হরেক রকমের উপকরণ পাওয়া যায়। এইক্ষেত্রে আপনাকেই বিবেচনা করে সঠিক পণ্যটি বাছাই করতে হবে। এমন ফাউন্ডেশন নির্বাচন করুন যেটা আপনার ত্বকের সাথে মানানসই। ওয়াটার বেইস ফাউন্ডেশন ব্যাবহার করতে পারেন। কনসিলার ব্যাবহার করলেও ত্বক সুন্দর লাগবে। যা করবেন তা অবশ্যই গায়ের রং এর সাথে মিল রেখে করবেন। তৈলাক্ত ত্বকের জন্য অয়েল ফ্রি লিকুইড ফাউন্ডেশন ব্যাবহার করতে পারেন। যেসব ত্বকে হালকা ভাজ পরেছে এবং অনুজ্জ্বল দেখায় সেইসব ত্বকের জন্য ময়শ্চারাইজার সমৃদ্ধ ফাউন্ডেশন ব্যাবহার করতে পারেন। গায়ের রং একটু বেশি ফর্সা হলে সেইক্ষেত্রে হালকা পিংক শেড এর পিংক ব্লাস ব্যাবহার করুন।




 লিপস্টিক ঃ ফর্সা ত্বকে লাল বা গোলাপি শেড এর লিপস্টিক ব্যবহার করতে পারেন। দিনের বেলায় হালকা গোলাপি বর্ণের লিপস্টিক এবং রাতের পার্টিতে গাঢ় রং এর লিপস্টিক ব্যবহার করতে পারেন। শ্যামলা ত্বকে ব্রাউন কালার লিপস্টিক মানানসই। কাল ত্বকের জন্য উজ্জ্বল রং এর লিপস্টিক ব্যবহারই উত্তম।



 ব্লাশঅনঃ যাদের গায়ের রং ফর্সা তারা একটি গোলাপি আভা বা মেট রং এর ব্লাসন ব্যবহার করতে পারেন। শ্যামলা ত্বকের জন্য যেকোনো ধরনের ব্লাসন ইউজ করতে পারেন। কালো রং এর উজ্জ্বল আভা সম্পন্ন ব্লাসন ব্যবহার করাই উত্তম।



 আই-লাইনার,মাশকারাঃ চোখের সৌন্দর্য বৃদ্ধি করতে আই-লাইনার এবং মাশকারা অবশ্যই ব্যবহার করতে হবে। এতে মুখের বাড়তি উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। গায়ের রং এর সাথে মানানসই রেখে আই-লাইনার এবং মাশকারা ব্যবহার করা উচিত। ফর্সা ত্বকের জন্য কালো এবং নীল রং এর আই-লাইনার এবং মাশকারা ব্যবহার করাই উত্তম। শ্যামলা ও কালো রং এর ত্বকের জন্য কালো রং এর আই-লাইনার এবং মাশকারা মানানসই।




Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search