"হাতের সৌন্দর্য ধরে রাখার সহজ কিছু উপায় "

Unknown | October 14, 2017 | | |
সবাই চায় মুখের সাথে সাথে হাতের রংটাও সুন্দর রাখতে। আবার অনেকেই মুখের প্রতি খেয়াল রাখতে গিয়ে হাতের সৌন্দর্যের কথা ভূলে যায়। এটা মনে রাখতে হবে মুখের সাথে হাতেরও যত্ন নেওয়া উচিত। মুখে যেমন বয়সের ছাপ পরে,তেমনি হাতেরও পরে। সূর্যের ক্ষতিকর রশ্মি মুখের পাশাপাশি হাতের রংকেও কালচে করে দেয়। এজন্য মুখের যত্নের সাথে সাথে হাতেরও যত্ন নিন। মুখের রং এর সাথে অনেকের হাতের রং এর মিল থাকে না। কিন্ত হাতের যত্নের ব্যপারে আমরা বেশ উদাসীন মনোভাব পোষণ করে থাকি।তা কিন্তু মোটেই ঠিক নয়। কেননা মুখের সাথে যদি হাতের রংটা না যায় তাহলে খুব বেমানান লাগে। চলুন জেনে নেওয়া যাক মুখের ত্বকের সাথে মিল রেখে কিভাবে আপনার হাতের যত্ন নিবেন ও হাত সুন্দর, কোমল ও মসৃণ রাখবেন।


 ➧ রাতে শোবার আগে হাতে গ্লিসারিন ব্যবহার করুন। যারা বেশি পানি নাড়াচাড়া করে থাকেন তাদের হাত বেশিরভাগ ভেজা থাকার কারণে,হাতের ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। এইক্ষেত্রে হাতে ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন।


➧ দুই টেবিল চামচ চিনি ও দুই টেবিল চামচ অলিভওয়েল একসাথে মিশিয়ে হাতে লাগালে হাতের শুষ্ক ও রুক্ষ ভাব কেটে যাবে।


➧ এক টেবিল চামচ ময়দা, এক টেবিল চামচ লেবুর রস ও টক দই একত্রে মিশিয়ে হাতে লাগান এবং না শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।এটি হাতর কালচে ভাব ও মরা কোষ দূর করে।


➧ দুই চা চামচ গোলাপজল, দুই চা চামচ লেবুর রস,দুই চা চামচ গ্লিসারিন একসাথে করে তুলার সাহায্যে বা কটন বলের সাহায্যে হাতে লাগান।বিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে হাতের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।


 ➧  নিয়মিত স্ক্রাব করতে পারেন।


➧ হাতের বলিরেখা দূর করতে লেবুর রস, চিনি, দুধ ও বেকিং সোডা মিশিয়ে হাতে লাগাতে পারেন।


➧ প্রথমে দুই টুকরা পেঁপে ভাল করে চটকে টমেটোর রসের সংগে মিশিয়ে নিন। ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধূয়ে ফেলুন। এতে হাতকে প্রাণবন্ত দেখাবে।



➧ আলু ও লেবুতে প্রচুর পরিমানে সাইট্রিক এসিড রয়েছে। আলু চটকে রস বের করে লেবুর রসের সাথে মিশিয়ে নিন।তুলার সাহায্যে মিশ্রণটি হাতে লাগিয়ে ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে হাত কোমল ও মসৃণ হবে। 

আকর্ষণীয় দুটি হাত আপনার রুচি এবং ব্যক্তিত্বের প্রকাশ ঘটাবে। তাই প্রতিদিন কিছুটা সময় নিয়ে হাতের যত্ন নিন।
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search