চোখ হল সুন্দর্য্যের সেই হাতিয়ার যা সহজে অন্যের নজর কারে,তেমনি প্রতিটি অভিব্যক্তি পরিপূর্ণভাবে পৌছে দেয় ঠিক যেমনটি আপনি চান ঠিক সেইভাবে। চোখের মেকআপ হওয়া উচিত পরিবেশ বুঝে বা মানানসই। আজকাল অনেকেই কাজলের সঠিক ব্যবহার করতে না পারায় সৌন্দর্যের হানি ঘটে। চলুন জেনে নেওয়া যাক চোখে কিভাবে কাজল ব্যবহার করতে হয়.....

᪗ কাজলপেন্সিলের মুখ সরু রাখুন। যাদের চোখে নিচের পাতা কম তারা চোখের নিচে কাজলের সরু রেখা টেনে রাখুন।
᪇ কাজল লাগানোর আগে ঘন্টা খানিক ফ্রিজে রেখে দিন।
᪈ মেকআপ লাগানোর আগে চোখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। খেয়াল রাখতে হবে চোখের নিচে যেন পরিষ্কার এবং শুকনো থাকে।
᪘ চোখের পাতায়, তলায় ও চোখের কোনায় পাউডার লাগিয়ে নিন। কাজলে লাগানোর পর অতিরিক্ত পাউডার ব্রাশ দিয়ে মুছে নিন।
꤁ অয়েলি স্কিন বা তৈলাক্ত ত্বক হলে চোখের চারপাশে তৈল জমা হয়। যার ফলে কাজল লাগানোর কিছুক্ষণ পরেই ছড়িয়ে যায়। সেইক্ষেত্রে কাজল লাগানোর পর সামান্য ফেইস পাউডার লাগিয়ে নিন। এটি ত্বকের আশেপাশের অংশের তৈলাক্ততা থেকে রক্ষা করবে।
꤁ কাজল লাগানোর আগে সামান্য কালো অথবা ধূসর রং এর আইশ্যাডো লাগিয়ে নিন। এটি দীর্ঘক্ষণ চোখে কাজল রাখতে সাহায্য করবে।
꤁ সবসময় ভাল মানের কাজল ব্যবহার করার চেষ্টা করুন।