প্রায় সাত হাজার বছর আগে মধ্য এশিয়ায় রসুন এর প্রচলন ছিল। এরপর আফ্রিকাও এর প্রচলন শুরু হয়। আমরা অনেকেই মনে করি রসুন শুধু মসলা হিসাবে রান্নার কাজেই ব্যবহার হয়।

এই ধারণা এখন আর ঠিক নেই। রসুনে রয়েছে হাজারো উপকারীতা। অনেকে মনে করেন খালি পেটে রসুন খাওয়া সাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার অনেকেই এটিকে কুসংস্কার বলে মনে করেন। কিন্তু আসলেই কি তাই। মোটেই না। বৈজ্ঞানিকরা গবেষণায়য় প্রমাণ করেছেন যে, খালি পেটে রসুন খেলে শরীরের ভিতরে এন্টিবায়োটিক তৈর করে থাকে। যা বিভিন্ন ধরনের রোগ থেকে শরির কে রক্ষা করে। তাছাড়া খালি পেটে রসুন খেলে এমন কিছু উপকার হয় যা অন্য খাবারের সাথে রান্না করে খেলে হয় না। খালি পেটে রসুন খেলে বিভিন্ন রোগ দূর হওয়ার পাশাপাশি রোগের বিরুদ্ধে বিভিন্ন প্রতিরোধ গড়ে তোলে। রসুনে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট ইত্যাদি। চলুন জেনে নেওয়া যাক খালি পেটে রসুন কিভাবে খাবেন ও তার উপকারীতা।
উপকারীতা
⏩ খালি পেটে রসুন খেলে হাইপারটেনশ এবং স্ট্রেস কমাতে সহায়তা করে।
⏩ নিউমোনিয়া,ব্রংকাইটিস, শ্বাসনালী প্রদাহ, ফুসফুস এর সমস্যা,এজমা ইত্যাদি সমস্যায় রসুন কার্যকরী ভূমিকা রাখে।
⏩ হজম শক্তিকে ভাল রাখে রসুন। স্নায়ুগত চাপের ফলে পাকস্থলিতে যে এসিড তৈরি হয় তা নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রাখে।
⏩ রসুনের শক্তিশালী উপাদান,ট্রাইপাস, ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে।
⏩ এটি রক্ত চলাচল বৃদ্ধি করে। আর যারা উচ্চ রক্তচাপে ভোগছেন, তারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে রাখতে রসুন খেতে পারেন।
⏩ খালি পেটে রসুন খেলে যকৃত এবং মূত্রাশয় সঠিভাবে নিজ নিজ কার্য সম্পাদন করে।
⏩ খালি পেটে রসুন খেলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায়। প্রতিদিন এক কোয়া রসুন চিবিয়ে খাওয়ার পর এক গ্লাস কুসুম গরম পানি পান করুন।
⏩ শরির কে ডি-টক্সিফাই করে। অন্যান্য ঔষধের তুলনায় এটি বেশি কাজ করে।
⏩ যারা যক্ষা বা টিবি রোগে ভোগছেন তারা সারাদিনে একটি রসুন খান।তাহলে যক্ষা রোগ নির্মূলে সহায়তা পাবেন।
⏩ জ্বর আসলে,বিশেষ করে রাতে যাদের জ্বর হয়।তাদের দেখা যায় ঠোঁটের কোনায় জ্বরঠোসা হয়।এতে ব্যাথাও হয়।জ্বরঠোসা সারাতে আক্রান্ত স্থানে কাঁচা রসুনের রস লাগালে ব্যথা কমে গিয়ে দ্রুত সেরে যাবে।
⏩ এটি লিভার,পাকস্থলী ভাল রাখতে সাহায্য করে।
⏩ পেটের সমস্যা হলে,যেমন ডায়রিয়া হলে খালি পেটে রসুন খেলে তা দ্রুত সারিয়ে তোলে।
কিভাবে খাবেনঃ
খালি পেটে রসুন অবশ্যই খাবেন সকালে নাস্তার আগে।চিবিয়ে খেতে না চাইলে পানি দিয়ে গিলে ফেলুন দুই কোয়া রসুন, অবশ্যই টুকরো করে।
সতর্কতাঃ
⏩ রসুন খাওয়ার আগে নিশ্চিত হয়ে নিন রসুনে আপনার এলার্জি আছে কিনা। যাদের রসুনে এলার্জি আছে তারা রসুন খাওয়া থেকে বিরত থাকুন।
⏩ রসুন খাওয়ার পর ত্বকে রেশ দেখা দিলে, শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় বা মাথা ব্যাথা ও বমির প্রাদোর্ভাব হয় সেই ক্ষেত্রে রসুন খাওয়া বন্ধ করব দিন।