হলুদ একটি গুল্ম জাতীয় দ্রব্য। যুগ যুগ ধরে এটি রান্নার কাজে ব্যবহার হয়ে আসছে। বাংলাদেশ এবং ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে হলুদ রান্নার কাজে ব্যবহার হয়ে আসছে। ভারতবর্ষে প্রায় ২৫০০বছর ধরে হলুদ ব্যবহার হয়ে আসছে। এতে রয়েছে এন্টিঅক্সিডেন্ট,প্রোটিন, ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, লবণ ইত্যাদি যা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। হলুদ এখন আর রান্নার কাজের মধ্যে সীমাবদ্ধ নেই। হলুদ দিয়ে তৈরী হচ্ছে বিভিন্ন ধরনের ঔষধ। নানাকাজে হলুদ ব্যবহার হচ্ছে। এটি ত্বকের ভিতরে ও বাহিরে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। চলুন জেনে নেওয়া যাক হলুদ এর গুনাগুণ ও উপকারীতা সর্ম্পকে.......

➤ কাঁচা হলুদ বেটে তার সাথে ক্যাস্টরওয়েল মিশিয়ে গায়ে মেখে গোসল করলে উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
➤কাঁচা হলুদ ও মুসুরির ডাল একসাথে বেটে মুখে লাগালে মুখের উজ্জ্বলতা গ্লো করে।
➤ প্রতিদিন সসকালবেলা খালি পেটে কাঁচা হলুদ ও নিমপাতা বাটা খেলে প্রস্রাবের জ্বালাপোড়া ভাল হয়।
➤ গ্যাষ্ট্রিক নিয়ন্ত্রণ ও হজমে কাঁচা হলুদ বিশেষ ভূমিকা রাখে।
➤ নিমপাতা ও কাঁচা হলুদ বেটে গায়ে মেখে গোসল করলে খোস-পাঁচড়া ভাল হয়।
➤কাঁচা হলুদ খেলে গলা বসে যাওয়া ভাব দূর হয়।
➤ লিভারের সমস্যায় বয়স অনুযায়ী পরিমানমতো কাঁচা হলুদের সাথে মধু মিশিয়ে প্রতিদিন দুবার করে একমাস খেলে লিভারের সমস্যা অনেকটাই কেটে যায়।
➤ হলুদ ওজন কমাতেও সাহায্য করে।এতে রয়েছে কারকিউমিন নামে একধরনের রাসায়নিক পদার্থ যা শরীরের সাথে দ্রুত মিশে যায়। শরীরের কলাগুলোকে বেড়ে উঠতে বাধা দেয়।
➤ অনেকেরই পা ফাটা সমস্যা আছে।পা ফাটা রোধ করতে হলুদ ব্যবহার হয়ে থাকে। এইক্ষেত্রে হলুদ বাটার সাথে নারিকেল তেল দিয়ে ১৫ মিনিট লাগিয়ে রাখুন।
➤ রোদেপোড়া ভাব কমাতে হলুদ বাটা, শসার রস,মুলতানি মাটি ও লেবুর রস দিয়ে প্যাক বানিয়ে লাগালে ত্বকের রোদেপোড়া ভাব দূর হয়।
➤ পেটের পীড়া দূর করতে হলুদ কার্যকরী ভূমিকা রাখে। এইক্ষেত্রে দুধের সাথে কাচা হলুদ মিশিয়ে খেতে পারেন।
➤নিয়মিত কাচা হলুদ খলে অ্যালজাইমাস,ডিমনেশিয়াসহ মস্তিষ্কের কিছু সমস্যা দূর করে।
➤ স্তন ক্যান্সার প্রতিরোধক ও অন্ত্রের ক্যান্সার নিরাময়কারী।
➤ মুখে জ্বালাপোড়া করলে গরম পানিতে হলুদ গুঁড়ো মিশিয়ে কুলকুচি করুন।
➤ আয়ুর্বেদীক এর মতে, হলুদ রক্ত শুদ্ধ করে।
➤ হলুদের সাথে মধু প্যাক করে মুখে লাগালে ত্বকের বলিরেখা দূর হয়।
➤ হলুদে আছে ফিনোলিক যৌগিক কারকিউমিন যা ক্যান্সার প্রতিরোধ করে।
➤ চোখের নিচে কালো দাগ দূর করতে হলুর গুঁড়ো মাখনের সাথে মিশিয়ে ২০ মিনিট লাগিয়ে রাখুন।তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
➤ হলুদ,বেসন, টক দই এক্সাথে মিশিয়ে সারা শরীরে লাগিয়ে রাখুন। শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।এবার আস্তে আস্তে মেসেজ করব ধুয়ে ফেলুন। এটি ত্বকের ময়লা দূর করার পাশাপাশি তারুণ্য ধরে রাখে।
➤ ক্রিমি প্রতিরোধেও এটি কাজ করে থাকে।
➤গরম দুধের সাথে হলুদ গুঁড়ো মিশিয়ে পান করলে সর্দি -কাশি ভাল হয়।
➤ব্রুনের ক্ষেত্রেও কাচা হলুদ, আংগুর রস,গোলাপজল একসাথে মিশিয়ে ব্রুনে লাগালে ব্রুনের দাগ চলে যায়।