প্রতিদিন সকালে একই ধরনের নাস্তা খেতে ভাল লাগে না। সকালের নাস্তায় যদি হয় নতুন কোনো আইটেম তাহলেত কথাই নেই। রোজ সকালে পরোটার সাথে ডিম ভাজি,সবজি ভাজি খেতে কার ভাল লাগে। মূলত একধরনের একঘেয়েমি চলে আসে সকালের নাস্তার প্রতি। তাই আপনারা চাইলে খাবারে নিয়ে আসতে পারেন ভিন্ন মানের স্বাদ।এজন্য সকালের নাস্তায় নতুনত্ব আনতে খেতে পারেন ডিম-পরোটা। চলুন দেখে নেওয়া যাক ডিম-পরোটা প্রস্তুতপ্রণালী...

১। উপকরণসমূহঃ-
➤ ময়দা দুই কাপ
➤ ডিম দুই টি
➤ তেল বা ঘি দুই টেবিল চামচ
➤ পেয়াজ কুচি আধা কাপ
➤ কাঁচামরিচ কুচি চারটি/পরিমাণমতো
➤ ধনে পাতা কুচি
➤ গরম মসলা গুড়া চার ভাগের এক চা চামচ
➤ গোল মরিচ গুড়া চার ভাগের এক চা চামচ
➤ লবণ পরিমাণমতো
২া প্রস্তুতপ্রণালীঃ-
➤ প্রথমে ময়দা মেখে নিতে হবে। ময়দার সাথে পরিমাণমতো লবণ ও হাফ চা চামচ তেল ভাল করে মিশান। এবার অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরী করে ৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখুন।
➤ এবার অন্য একটি পাত্রে দুইটি ডিম ফেটিয়ে নিয়ে তাতে পেয়াজকুচি,কাঁচামরিচকুচি,ধনে পাতা কুচি,পরিমানমতো লবন,গরম মসলার গুড়া,গোল মরিচের গুড়া দিয়ে পুর তৈরী করে নিন।
➤ এবার ময়দার ডো গুলোকে রুটির মতো করে বেলে নিতে হবে।
➤ অন্যদিকে চুলায় তাওয়া দিয়ে গরম হতে দিন। তাওয়া গরম হলে সামান্য তেল দিন। এবার রুটি দিয়ে একপাশ ভাল করে ভেজে নিন।
➤ একপাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দিয়ে তাতে দুই চা চামচ ডিম দিন।ডিম টি পিঠার মধ্যে দিয়ে ছড়িয়ে দিন।
➤ এবার পরোটা টি ভাজ করুন। সাবধানে ভাজ করবেন যাতে ডিম বাহিরে বেরিয়ে না আসে। আবার একটু তেল দিয়ে পরোটা টি উল্টে দিন।এভাবে লালচে করে ভাজতে হবে।
➤ ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।