"ত্বককে লাবণ্যময়ী,কোমল ও মসৃণ করে তুলতে চান???? তাহলে জেনে নিন "লেবুর অসাধারণ কার্যকারীতা"...
পৃথিবীর প্রত্যেকটি মানুষই চায় নিজেকে সুন্দর রাখতে। আবহমান কাল থেকে গ্রাম-গঞ্জে লেবুর ব্যবহার হয়ে আসছে। মুখের কাল দাগ, বলি রেখা দূর করতে লেবুর রয়েছে অবিশ্বাস্য সব গুণাবলী। লেবুতে রয়েছে ভিটামিন "সি"। লেবু আমাদের নিত্যদিনের খাবারে এনে দেয় বাড়তি স্বাদ। রুপচর্চায় লেবুর ব্যবহার অনন্য। লেবুতে রয়েছে সাইট্রিক এসিড। যা ত্বকে জমে থাকা অতিরিক্ত তেল, ময়লা দূর করে। তাহলে চলুন জেনে নেওয়া যাক লেবুর বিষ্ময়কর কার্যকারীতা সম্পর্কে.....

᱇ তৈলাক্ত ভাব দূর করতে সমপরিমাণ লেবুর রসের সাথে শসার রসের মিশ্রণ তুলার সাহায্যে মুখে লাগান।
᱇ফেস প্যাক তৈরী করে ব্যবহার করতে পারেন। ২-চামচ দইয়ের সাথে ১-চামচ লেবুর রস ভালভাবে মিশিয়ে ফেস প্যাক তৈরী করে মুখে ও গলায় লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। ত্বকে টান টান অনুভব হলে কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন।
𑄷 ব্রুণের দাগ দূর করতে লেবুর রয়েছে অসাধারণ ভূমিকা। লেবুর রসকে ব্রুণ দূরীকরণের দ্রুত প্রতিষেধক হিসেবে অাখ্যায়িত করা হয়। প্রথমে আপনার মুখটি ক্লিনজিং ক্রিম দিয়্র ধুয়ে নিন এবং তুলার সাহায্যে লেবুর রস দিয়ে ব্রুণ যেখানে হয়েছে অইখানে হালকাভাবে লাগান।ব্রুণের দাগ ও জ্বলা থেকে মুক্তি পাবেন।
𑄹লেবুতে থাকে এন্টিঅক্সিডেন্ট ত্বকের ভাজ ও দাগ দূর করে।
꯱একটি লেবুর অর্ধেক অংশ কেটে রস বের করে নিন। তাতে ২-টেবিল চামচ মধু মিশিয়ে মিশ্রণ তৈরি করে মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। ত্বকে টান টান ভাব অনুভব হলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। মধু ত্বক উজ্জ্বল করে। লেবুর প্রাকৃতিক ব্লিচিং ত্বককে আরো ফর্সা করে।

꯱ বয়সজনিত মুখের দাগ সরাতে লেবুর রস দ্রুত কাজ করে।
𑇒 অতিরিক্ত ওজন কমাতে লেবু খুব উপকারী। লেবুতে থাকা পেকটিন ফাইবার যা ক্ষুধা কমায়। প্রতিদিন ২-চামচ লেবুর রস ও ২-চামচ মধু গরম পানির সাথে মিশিয়ে পান করুন। এটি পেটের চর্বি কমাতে সাহায্য করবে।
꯱ বগলের নিচে লেবু ব্যবহার করতে পারেন। এটি কালোভাব দূর করবে এবং ডিওডরেন হিসেবে কাজ করে। লেবু দুর্গন্ধ তৈরিকারী ব্যাকটেরিয়া রোধ করতে সাহায্য করে। লেবুর রস, মধু এবং ওটমিলের একটি মিশ্রণ তৈরী করে বগলের ত্বকে লাগিয়ে এক ঘন্টা পর ধুয়ে ফেলুন।
𑄸 লেবুর রস চুলের জন্যও উপকারী। চুলে সামান্য লেবুর রস লাগিয়ে রোদে বের হতে পারেন। এর কারণে চুল ঝলমলে দেখাবে।
𑄸 লেবুর এন্টি-ব্যাকটেরিয়াল এবং এন্টি-ভাইরাল উপাদান দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।ত্বকের রোদে পোড়া ভাব দূর করতে লেবু সহায়তা করে।
𑄸 হাতের কনুই, হাটু, পায়ের গোড়ালি র ময়লা দূর করতে লাবু কার্যকর। হাত পায়ের রুক্ষভাব দূর করতে চালের গুড়ার সাথে লেবুর রস মিশিয়ে লাগান।
𑇒 ডিমের সাদা অংশের সাথে অর্ধেকটা লেবুর রস ও এক চামচ কমলার রস কুসুম গরম পানিতে দিয়ে স্পষ্ট করে মুখে লাগিয়ে রাখুন ২০মিনিট। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি তৈলাক্ত ভাব দূর করে ত্বককে করে তুলে উজ্জ্বল ও মসৃণ।