" জেনে নিন খুব সহজেই ঘরে বসে কিভাবে এলোভেরা জেল ব্যবহার করে ফেসিয়াল করবেন "

Unknown | October 18, 2017 |

এলোভেরা বা ঘৃতকুমারী আমাদের কাছে অতি পরিচিত একটি উদ্ভিদ। এটি কান্ডবিহীন রসালো এবং শাঁসযুক্ত উদ্ভিদ। এর পাতার গুলো প্রায় ১০-২০ ইঞ্চি লম্বা হয়। পাতার দুই পাশে কাটা থাকে। পাতাটি দেখতে চ্যাপ্টা। এলোভেরার আদি বাস উত্তর আফ্রিকা এবং কেনারিদিকুঞ্জে। বছরের পর বছর ধরে এটি ঔষধি গাছ হিসেবে ব্যবহার হয়ে আসছে। বহুগুনে গুনান্বিত এবং ভেষজগুণে ভরপুর এই উদ্ভিদ। এতে আছে ক্যালসিয়াম, পটাসিয়াম, সোডিয়াম, আয়রন ও ভিটামিন এ, বি৬, বি২ ইত্যাদি। এলোভেরা জেল রুপচর্চা শুরু করে স্বাস্থ্য রক্ষায়েও ব্যবহার হয়ে আসছে। অনেকে এলোভেরার জুস পান করে থাকেন। এর এ্যান্টিফ্লামেন্টরী ত্বকের ইনফেকশন দূর করে ব্রুণ হওয়ার প্রবণতা কমিয়ে দেয়। এলোভেরার ফুল অনেক দর্শনীয়। এখন আপনাদের বলব রুপচর্চায় কিভাবে এলোভেরা জেল ব্যবহার করবেন???


প্রথমে ফেসিয়ালটিকে চারটি ধাপে ভাগ করে নিতে হবে।

ক্লিনজিং  ২। স্ক্রাবিং ৩। ফেসিয়াল মাস্ক  ৪। টোনিং।

নিম্নে এই চারটি ধাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

ক্লিনজিংঃ এইক্ষেত্রে এলোভেরা জেল ও তরল দুধ একসাথে মিশিয়ে তুলার সাহায্যে ভালভাবে মুখে লাগিয়ে নিন।টান টান ভাব অনুভূত হলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দুধ ত্বকের জন্য খুবই ভাল এবং ক্লিনজারের কাজ করে।

স্ক্রাবিংঃ ত্বকের হোয়াটহেডস, ব্ল্যাকহেডস দূর করতে এবং ত্বককে উজ্জ্বল ও মসৃণ করতে এলোভেরা জেলের সাথে চালের গুড়া মিশিয়ে একটি স্ক্রাবিং প্যাক তৈরি করুন। এই প্যাকটি ভালভাবে মুখে লাগিয়ে ম্যাসাজ করুন। স্ক্রাবিং হয়ে গেলে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন। চালের গুড়া নেচারাল স্কাবারের কাজ করে এবং ভিতর থেকে ময়লা দূর করে।


⭆ ফেসিয়াল মাস্কঃ এবার একটি মাস্ক তৈরি করুন। এই ক্ষেত্রে ৩ চামচ মুলতানি মাটি, ২ চামচ গোলাপজল, ২ চামচ এলোভেরা জেল, ২ চামচ আমন্ড-ওয়েল দিয়ে একটি প্যাক তৈরি করুন। প্যাকটি মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বককে টাইট ও ডিপ ক্লিন করবে। তাছাড়া মুলতানি মাটিতে আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যা ক্লিনজার এর কাজ করে। এটি যে কোন ত্বকের জন্যও ভাল। এলোভেরা ত্বককে ময়শ্চারাইজ করে।

⭆ টোনিংঃ এলোভেরার সাথে গ্রিন-টি মিশিয়া একটি গ্রিন-টি তৈরি করুন। এবার এই টোনিং মুখে লাগিয়ে ৫ মিনিট ম্যাসেজ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।এলোভেরা স্কিন কে হাইগ্রেট করে। এই গ্রিন-টি তে আছে এন্টিঅক্সিডেন্ট যা ত্বককে দীপ্তিময় করে তুলে এবং ত্বকের ইনফেকশন দূর করে ব্রুণ হওয়ার প্রবনতা কমিয়ে দেয়।



Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search