না খাইলেই চরম মিস !! লুচি ও সবজি । "কিভাবে সহজ উপায়ে মজাদার লুচি আলুর সবজি তৈরী করবেন"

Unknown | October 16, 2017 |
আলু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আলু দিয়ে নানারকম এর রান্না হয়। বাঙালির খুবই জনপ্রিয় খাবার হল লুচি ও আলুর সবজি। পূজাপার্বণে লুচির বিশেষ কদর রয়েছে। গরম গরম লুচির সাথে যদি আলুর সবজি হয় তাহলেতো কথাই নেই। সকালের নাস্তা, বিকেলে বা দিনের যে কোন সময় খেতে পারেন। অনেকেই মনে করেন লুচি আলুর সবজি বানানো অনেকটা ঝামেলা। আসলে তা নয়, খুবই সহজ এবং সুস্বাদু একটি রেসিপি। এটি ছোট বড় সবারই পছন্দ। এই খাবারটি মুখে এনে দিতে পারে ভিন্ন স্বাদ।প্রতিদিন একই খাবার ভাল নাও লাগতে পারে। আলুতে আছে ভিটামিন মিনারেল ফাইবার। এটি বাচ্চাদের জন্য খুবই উপকারী। আলু খেলে স্কিন ও চুল ভাল থাকে। কোন পোড়া জায়গায় লাগালে জ্বলাভাবটা কমে যায়। তো চলুন দেখে নেওয়া যাক লুচি ও আলুর সবজির প্রস্তুতপ্রণালী –


লুচির উপকরণ :

🍪 গমের আটা - ২ কাপ।
🍪 ঘি- এক চা চামচ ।
🍪 লবণ - পরিমাণমতো।
🍪 পানি- পরিমানমতো।
🍪 তেল - ২ কাপ।

আলু সবজির উপকরণঃ
🍪 সেদ্ধ আলু- ২ কাপ।
🍪 পেয়াজকোচানো -২ কাপ।
🍪 টমেটো কোচানো -২ কাপ।
🍪 ছোলার ডাল -২ চামচ।
🍪 কলাইয়ের ডাল-২ চামচ।
🍪 লবণ পরিমানমতো।
🍪 কাঁচা লংকা - ৪ টি।
🍪 হলুদ গুড়ো -১ চামচ।
🍪 ঘি- ৪ চামচ।
🍪 তেল - পরিমানমতো।
🍪 ধনে পাতা কুচি -২ চামচ।
🍪 কারি পাতা -২ চামচ।
🍪 হিং- সামান্য।
🍪 গুটা জিরা -১ চামচ।
🍪 গুটা সরষে -২ চামচ।
🍪 বেসন -২ চামচ।
🍪 কাজু বাদাম - ৬ টি।
🍪 পানি- পরিমানমতো।

প্রস্তুতপ্রণালী :

🍪 প্রথমে একটি বাটিতে গমের আটা নিন। তাতে দু চামচ ঘি ও নূন দিন। এবার অল্প অল্প পানি দিয়ে আটা মেখে নিন। আটা নরম ও ঘন করে মাখতে হবে। মাখা হয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখুন।
🍪 এবার একটি প্লেটে আলুগুলো নিয়ে চটকে নিন।
🍪 চুলায় প্যান বসিয়ে তাতে ঘি দিন।চাইলে তেলও দিতে পারেন। ঘি গরম হয়ে গেলে তাতে সরষে ও জিরা গুটা দিন।
🍪 এরপর একে একে ছোলার ডাল,কলাইয়ের ডাল,কাচা লংকা, কারি পাতা, হিং ও সামান্য হলুদ দিয়ে ভাজতে থাকুন।
🍪 এবার প্যানে কাজুবাদাম ও পেয়াজকোচানো দিয়ে গোল্ডেন কালার না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন।
🍪 পেয়াজ গোল্ডেন কালার হয়ে গেলে টমেটো দিয়ে আরো কিছুক্ষণ ভাঁজুন। এই পর্যায়ে বেসন দিন। সামান্য পরিমাণ পানি দিয়ে ভালভাবে মিশিয়ে নিন।
🍪 বেসন সবজিটাকে ঘন করবে।
🍪 সবশেষে দিয়ে দিন চটকানো আলু ও সামান্য নূন ভালভাবে মিশিয়ে ১০ মিনিট রান্না করুন।
🍪 ১০ মিনিট পর চুলা থেকে নামিয়ে নিন।
🍪 অন্য একটি প্যানে তেল গরম হতে দিন।
🍪 এবার মেখে রাখা আটার ডো থেকে এবার লেচি কেটে লুচি বেলে নিন।
🍪  তেল গরম হয়ে গেলে এক এক করে লুচিগুলো ভেজে নিন।

🍪 ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন মজাদার লুচির সাথে আলুর সবজি।
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search