Home » লাইফস্টাইল » যেসব খাবার খালি পেটে নয়..
যেসব খাবার খালি পেটে নয়..
Unknown | January 21, 2018 | লাইফস্টাইলখাবার শুধু খেলেই হয় না। সঠিক স্বাস্থ্যবিধি ও নির্দিষ্ট সময়ের বিষয়টি আমলে রাখা জরুরী। আর এটাই হলো স্বাস্থ্য-বিশেষজ্ঞদের অভিমত। এই নিয়ম মেনে খালি পেটে সবধরনের খাবার গ্রহণ স্বাস্থ্য-হিতকর নয়। বাংলায় প্রচলিত একটি প্রবাদ-'খালি পেটে জল, ভরা পেটে ফল।' গুরুজনদের একথাটি আসলেই ফেলনা নয়। এ বিষয়ে কিছু নিয়ম মেনে চললে আপনি সুস্থ্য থাকবেন আমৃত্যু, সন্দেহ নেই।
চা-কফি :
খালি পেটে কখনও চা বা কফি পান করবেন না। চা-কফি খালি পেটে পান করলে আপনার গ্যাষ্ট্রিক ও 'অ্যাসিডিটি' সমস্যা বৃদ্ধি পেতে পারে।
কলা :
কলার আরেক নাম-'সুপার ফুড'। খুব সহজেই সুস্বাদু এই ফল হজম হয়। তবে, কলা খালি পেটে খেলে এতে বিদ্যমান পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম রক্তের ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের সঙ্গে অসামঞ্জস্যতা সৃষ্টি করে।
দই :
খালি পেটে দই বা দুধ জমিয়ে তৈরিকৃত কোনোধরনের খাবার খাবেন না। খালি পেটে এসব খাবার খেলে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। এর ফলে, অ্যাসিডিটি সমস্যা বৃদ্ধি পেতে পারে।
টমেটো :
টমেটো খালি পেটে খাবেন না। কারন, এতে বিদ্যমান 'ট্যানিক অ্যাসিড' গ্যাস্ট্রিকের কারণ হতে পারে।
অ্যাসিডিক ফল :
লেবু ও কমলার মতো অ্যাসিডিক ফলগুলো খালি পেটে খাওয়ার অভ্যাস পরিত্যাগ করুন।
কাঁচা সবজি :
শসা বা এ জাতীয় সবুজ ও কাঁচা সবজি খালি পেটে খেতে যাবেন না। এগুলোতে রয়েছে অ্যামিনো অ্যাসিড যা পেট ব্যথা কিংবা বুক জ্বালার কারণ হতে পারে।
তথ্যসূত্র : এনডিটিভি
Search
Popular Posts
-
পাশের বাসায় ভাবির সাথে বান্নার অনেক দিন ধরেই প্রেমের সম্পর্ক।গত ১৯ তারিখ রাতে তিনি ভাবির কাছে গেলে এলাকাবাসী তাকে হাতে নাতে ধরে ফেলে।এসময় পা...
-
রেসেপি : "' দই দিয়ে মজাদার ফলের সালাদ "' :) উপকরণঃ - টক দই/মিষ্টি দই ২৫০ গ্রাম - ফল ৫০০ গ্রাম (কলা, আপেল, আঙ্গুর, কমলা, পে...
-
Car Insurance Pomp and Motor Vehicle can not be found in Unpaid Hazards. If you do not know how to use the car, then you will be able to vis...
