সজল-মেহজাবিনের হৃদয়স্পর্শী ‘যাতনা কাহারে বলে’

TheRocky | November 08, 2017 |
বিয়ের বাসরের রাত। পারিবারিকভাবেই বিয়ে সজল-মেহজাবিনের। সজল স্বপ্নে দেখে বউ মেহজাবিনের তার উপর নিষ্ঠুর অত্যাচার করছে। কিন্তু সকালে ঘটলো এক ভিন্ন ঘটনা।


ঘুম থেকে জেগে দেখে, মিষ্টি একটি সুন্দর মুখ তার উপর ঝুকে আছে। বোকা শুভ্র মায়ের পছন্দ করা এই বউয়ের প্রেমে পড়ে গেল বিয়ের পর দিন সকালেই। এরেঞ্জ ম্যারেজে অবিশ্বাসী সাজিয়াও বোকা স্বামীর প্রতি একসময় গভীর মমতা অনুভব করে। সুখে ভরে ওঠে দুজনের খুনসুটি আর ভালবাসার সংসার।

দুজনের ভালবাসায় সন্তান সম্ভাবা হয়ে ওঠে সাজিয়া। ডেলিভারির ঠিক আগ মুহুর্তে কর্তব্যরত ডাক্তার জানান, মা অথবা শিশু যেকোন একজনকে বাঁচাতে পারবেন তারা। সিদ্ধান্ত যা নেবার এখন এখন শুভ্রকে নিতে হবে। কাকে বাঁচাবে সে, স্ত্রী না সন্তান কে?

এমন হৃদয়স্পর্শী পারিবারিক গল্প নিয়ে সম্প্রতি ‘যাতনা কাহারে বলে’ শিরোনামের নতুন একটি নাটকে জুটি বেধে অভিনয় করেছেন জনপ্রিয় টিভি অভিনেতা আব্দূন নুর সজল ও জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন আদর সোহাগ।

জুয়েল হক অপুর প্রযোজনায় এই নাটকে সাজিয়া ও শুভ্র চরিত্রে পর্দায় দেখা যাবে মেহজাবিন ও সজলকে।

নাটকটির বিষয়ে সজল বলেন, সুন্দর একটি গল্পের নাটক। বিয়ের পর প্রেমের গল্প। ছেলেটি এ্যারেন্জ মেরেজে বিশ্বাসী। ভালবাসা তৈরী হয় অল্প অল্প করে বিয়ের পরে। কিন্তু শেষটা আকর্ষণীয়। আশা করছি দর্শকদের ভালো লাগবে।

জানা যায়, শীঘ্রই কোন বেসরকারী স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search