দই টিক্কা
দই টিক্কা অথবা আলু দই টিক্কা ভারতে উত্তরাঞ্চলের একটি জনপ্রিয় নাস্তা। বানো খুব সহজ। সাধারণত চাটনি দিয়ে পরিবেশন করা হয়ে থাকে।
Ingredients
আলুঃ ৮ টি
কাঁচামরিচঃ ১০ টি
রসুনঃ ৮-১০ কোয়া
আদাঃ ১ ইঞ্চি
ভাজা বেসনঃ দেড় টেঃ চামচ
কর্ণ ফ্লাওয়ারঃ ১ টেঃ চামচ
লাল মরিচ গুঁড়াঃ ৩ চা চামচ
গরম মশলা পাউডারঃ ৩ চা চামচ
দইঃ ২ কাপ
জাফরানঃ ১ চিমটি
ধনেপাতাঃ সামান্য
ঘি বা তেলঃ পরিমাণমতো
লবণঃ স্বাদমতো
প্রথমে একটি পাতলা কাপড়ে দই ছেঁকে নিন। কাপড় দিয়ে বেঁধে দই একটি স্ট্যান্ডের সাথে ঝুলিয়ে রাখতে হবে।
আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। হাত, চামচ বা স্প্যাটুলা দিয়ে চটকে নিতে হবে।
রসুন, কাঁচামরিচ ও আদা ভাল করে কুচি করুন।
ভাজা বেসন, কর্ণ ফ্লাওয়ার, লাল মরিচ পাউডার এবং গরম মশলা পাউডার একসাথে মেশান।
এর সাথে চটকে নেওয়া আলু দিয়ে আরো ভালো করে মেশান।
এরপর কাঁচামরিচ, রসুন, আদা এবং লবণ দিন।
ভালো করে মেশান এবং হাত দিয়ে টিক্কা কাবাবের মতো শেপ করুন।
মিডিয়াম হিটে একটা ননস্টিক তাওয়া গরম করুন।
ঘি অথবা তেল দিয়ে টিক্কাগুলো প্য়ানফ্রাই করুন।