Home » লাইফস্টাইল » ইয়োগার্ট ফ্রুট ককটেইল সালাদ
ইয়োগার্ট ফ্রুট ককটেইল সালাদ
TheRocky | November 11, 2017 | রেসিপি | লাইফস্টাইলইয়োগার্ট ফ্রুট ককটেইল সালাদ দই ও ফলমূলের সমন্বয়ে স্বাস্থ্যকর একটা সালাদ। আর গরমের দিনে এই সালাদ খুব রিফ্রেশিং ও সহজেই হজম হয়। তাছাড়া শরীরে ভিটামিনের ঘাটতিও পূরণ করে।
টক দইঃ ১ কাপ
মিক্স ফ্রুটসঃ ১ কাপ
ধনে/পুদিনাপাতা কুচিঃ পরিমাণমতো
কাচা মরিচ কুচিঃ স্বাদ অনুযায়ী
চিলি ফ্লেক্সঃ স্বাদ অনুযায়ী
চিনিঃ স্বাদমতো
লবন,বিট লবনঃ স্বাদমতো
ভাজা জিরা, ধনে গুড়াঃ ১/২ চা চামচ করে
১ টি বাটিতে সব উপকরণ দিয়ে মিক্স করে নিতে হবে।
সার্ভিং ডিশে ঢেলে পরিবেশন করতে হবে
