কাঁচা আমের শরবত

TheRocky | November 13, 2017 | |

পাকা আমের শরবতের মত কাঁচা আমের শরবতও বেশ জনপ্রিয়। যারা টক খেতে পছন্দ করেন তারা কাঁচা আমের শরবত অবশ্যই তৈরি করে দেখবেন। খেতে ভালো লাগবে।

উপকরণ: 
  • কাঁচা আম: ৪ টি
  • ঠাণ্ডা পানি: ৩ কাপ
  • চিনি: ১ কাপ
প্রস্তুত প্রণালী: 
  • কাঁচা আম খোসা ছাড়িয়ে স্লাইস করুন।
  • আম ছেঁচে রস ছেঁকে নিন অথবা আম সবজি কুরুনিতে কুরিয়ে তারপর পানি মিশিয়ে চিপে রস নিন।
  • পানি ও চিনি মিশিয়ে ফ্রিজে রাখুন।
  • বরফ দিয়ে পরিবেশন করুন।
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search