কাঁচা আমের আমতা
আমতা আম শুকিয়ে তৈরি করা মজাদার একটি খাবার। পাকা ও কাঁচা এ দুটো দিয়েই আমতা তৈরি করা যায়। অনেকে যেমন পছন্দ করেন পাকা আমের আমতা আবার অনেকেরই পছন্দের শীর্ষে থাকে কাঁচা আমতা।
উপকরণ:
কাঁচা আম: ৪ টি
আখের গুড়: ৪০০ গ্রাম
লবণ: ১/২ চা চামচ
মরিচ গুঁড়া: ১/৪ চা চামচ
প্রস্তুত প্রণালী:
- আমের খোসা ছাড়িয়ে আঁটি ফেলে টুকরা করে ২-৩ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন।
- পানি থেকে আম তুলে খুব অল্প পানি দিয়ে আম সিদ্ধ দিন।ভালভাবে সিদ্ধ হলে আম চালনি দিয়ে চেলে নিন।
- গুড় ভেঙে ৪ টেবিল চামচ পানি দিয়ে চুলায় দিন। বড় বড় ফেনা হয়ে ফুটে উঠলে এবং আঠালো হলে নামিয়ে আম এবং লবণ মিশিয়ে আবারও চুলায় দিয়ে নাড়তে থাকুন। ফুটে ওঠার পর বেশ থকথকে হলে নামান।
- ট্রে বা ডালায় আম তেল মাখিয়ে আম ঢালুন। চামচ দিয়ে সমান করে বিছিয়ে দিন। ৩ দিন চড়া রোদে আমতা ভালো করে শুকান। ঠিক মত শুকাবার পর রোল করে বা চারকোনা করে কেটে সংরক্ষণ করুন।
