
তুমি আমার প্রথম স্বপ্ন,
মিষ্টি সকাল বেলা
তুমি আমার তপ্ত দুপুর,
আলো ছায়ার খেলা
তুমি আমার দুষ্ট বিকাল,
স্বপ্ন ছোঁয়া রাত,
তুমি আমার জোছনা রাতের দূর আকাশের চাদ,
তুমি আমার তপ্ত মরুর প্রত্যাশিত জল,
তুমি আমার হারানো পথের কঠিন মনোবল।
তুমি আমার ফুল বাগানের রাশি রাশি ফুল,
তুমি আমার হাসনাহেনা,বেলী ও বকুল।
তুমি আমার কষ্ট নদীর মিষ্টি মাখা হাসি
হাসনাহেনা,তাইতো তোমায়
আমি এত ভালবাসি া