"ছোট-বড় সকলের জন্য স্বাস্থ্যসম্মত মজাদার ভেজিটেবল রোল"

Unknown | October 27, 2017 |


ভেজিটেবল রোল মজাদার একটি খাবার। ছোট-বড় সকলেরই খুব প্রিয় এই খাবারটি। অনেক সময় বাচ্চারা আলাদাভাবে সবজি খেতে পছন্দ করে না বা চায় না। কিন্তু তাদের শারীরিক বৃদ্ধি ও সুস্থ্যতার জন্য সবজি খাওয়াটা অতীব জরুরি। তাই তাদের জন্য করে এই বিকল্প পদ্ধতি টি। ভেজিটেবল রোল খুব সহজে এবং অল্প সময়ে ঘরে বসেই তৈরী করা যায়। এটি বাচ্চাদের টিফিন হিসেবে এবং বিকালের নাস্তা হিসেবে খুব ভাল একটি খাবার। ভেজিটেবল রোল আমার খুবই পছন্দের একটি খাবার। আশা করি আপনাদের কাছেও অনেক ভাল লাগবে। তাই আপনাদের উদ্দেশ্যে আমার আজকের এই রেসিপি। দেখে নিন তাহলে কিভাবে প্রস্তুত করবেন।




উপকরণ ঃ

পেঁপে গ্রেড করা ১ কাপ।

গাজর কুচানো ১কাপ। 

বাঁধাকপি কুচি ১/২ কাপ।

 মটরশুঁটি সিকি কাপ।

►  বরবটি ১ কাপ।

►  আলু কুচি ১ কাপ।

►  কাঁচামরিচ কুচি ১ কাপ। 

 পেয়াজকুচি ১ কাপ।

 ময়দা ১ কাপ।

 লাল ও সবুজ ক্যাপসিকাম ১ কাপ।

 শসা ১/২ কাপ।

টমেটো ১/২ কাপ।

 আদা বাটা ১ চা চামচ।

 রসুন বাটা ১ চা চামচ।

 হলুদ গুড়ো ১/২ চা চামচ।

মরিচ গুড়ো ১/২ চা চামচ

গোল মরিচ গুড়ো ১/২ চা চামচ।

ধনে পাতা ১ টেবিল চামচ।

গরম মসলার গুড়া ১ চা চামচ।

সয়া সস ১ চা চামচ।

টমেটো ক্যাচাপ ১ টেবিল চামচ।

কাচামরিচ কুচানো ৪ টি।

 ডিম দুটি।

 ব্রেডকাম্বার ১ কাপ।

তেল পরিমানমতো।

 লবণ পরিমানমতো।


 প্রস্তুতপ্রণালী ঃ

►   প্রথমে রোলের জন্য পুর তৈরী করে নিতে হবে।

 একটি ফ্রাই-প্যান নিয়ে তাতে সামান্য তেল দিন। তেল গরম হলে তাতে পেয়াজকুচি দিয়ে ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন।

 এবার তাতে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দিন। কিছু সময় পর্যন্ত সবজিগুলো ভেজে নিন।

 এবার এতে রসুন বাটা, আদা বাটা, মরিচ গুড়ো,  হলুদ হুড়ো, গরম মসলা , ধনে পাতা, কাচামরিচ কুচি ও সয়া সস এবং সামান্য লবণ দিয়ে সবজি সিদ্ধ না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন।

 ভাজা হয়ে গেলে সবজিগুলো নামিয়ে ঠান্ডা করে নিন।

 এবার রোলের জন্য রুটি তৈরী করে নিন।

 একটি বাটিতে আটা ,লবণ, গোলমরিচ গুড়ো ও একটি ডিম দিয়ে ভালভাবে মিশিয়ে নিন।

 রোলের রুটি পাটিসাপটা পিঠার মতো করে বানাতে হয়।

 অল্প অল্প পানি দিয়ে ভাল করে আটা মেখে নিন।

  এবার একটি ফ্রাই-প্যান গরম করে সামান্য তেল ব্রাশ করে নিন।

 এবার একটি চামচের সাহায্যে বাটার অল্প পরিমানে দিয়ে দিন। পুরো প্যানে ভালভাবে ছড়িয়ে দিন। হালকা আঁচে রাখতে হবে।

 এভাবে এক এক করে সব রুটি বানিয়ে ঠান্ডা করে নিন।

 এবার একটি প্লেটে রুটি নিয়ে তাতে পরিমানমতো পুর দিয়ে দিন।

  পুর দেওয়া হলে রুটিটি ভাল করে পেঁচিয়ে রোল তৈরী করে নিন।

►   রোল বানানো হয়ে গেলে এটাকে প্রথমে ডিমে চুবিয়ে নিন।

 এবার রোলটাকে ব্রেডকাম্বারে গড়িয়ে নিন।

►  এই পর্যায়ে একটি প্যানে তৈল গরম হতে দিন।

  তৈল গরম হয়ে গেলে এক এক করে সব রোল ডুবো তৈলে সোনালী করে ভেজে নিন।


►  পরিবেশন করুন গরম গরম মজাদার ভেজিটেবল রোল।

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search