Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts
Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts

ফেসবুকে ফটোকপি অ্যাকাউন্ট

Unknown | November 23, 2017 |

ফেসবুকে অনেকেরই অজান্তে তাদের ফটোকপি অ্যাকাউন্ট হচ্ছে। দিনে দিনে এ ধরনের অ্যাকাউন্টের সংখ্যা বেড়েই চলেছে। এসব অ্যাকাউন্ট তৈরি করছে সাইবার অপরাধীরা। যা ফেসবুকে ‘ক্লোন অ্যাকাউন্ট’ হিসেবে পরিচিত।

সুতরাং সাবধান থাকুন। আর্থিক এবং ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে অনেক ব্যবহারকারীর হুবহু আসল অ্যাকাউন্টের মতোই অ্যাকাউন্ট তৈরি করছে সাইবার অপরাধীরা।

অর্থাৎ আপনার নাম, ব্যক্তিগত তথ্য, প্রোফাইল ছবি, কভার ছবি ব্যবহার করে আপনারই আরেকটি অ্যাকাউন্টে ফেসবুকে খুলছে অপরাধীরা। এমন কি আপনি আপনার ফেসবুকে অ্যাকাউন্টে যেসব স্ট্যাটাস দিচ্ছেন, সেই স্ট্যাটাসগুলোও নকল অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। ফলে অন্যের পক্ষে সহজে বোঝার উপায় নেই যে, সাইবার অপরাধীদের তৈরি অ্যাকাউন্টটি আসলে আপনার অ্যাকাউন্ট নয়।

সাইবার অপরাধীরা ব্যবহারকারীর হুবহু নকল অ্যাকাউন্ট তৈরি করে তাদের বন্ধু এবং পরিবারের সদস্যের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে সহজেই তথ্য হাতিয়ে নেওয়ার জন্য। কেননা অজ্ঞাতসারে অনেকেই ক্লোন অ্যাকাউন্টের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারে এবং ব্যক্তিগত তথ্য দিতে পারে।

তবে সৌভাগ্যবশত, এক্ষেত্রে আপনার নিজেকে রক্ষা করার উপায় রয়েছে। তা হচ্ছে, অপরিচিত কারো ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করবেন না, আপনার স্ট্যাটাস ও ছবি ‘পাবলিক’ অপশনে রাখবেন না এবং ফ্রেন্ড লিস্টে যারা স্বল্প পরিচিত রয়েছে তাদের কাছ থেকেও প্রাইভেসি সেটিংসের মাধ্যমে স্ট্যাটাস গোপন রাখুন।


এ ছাড়া যদি ইতিমধ্যে ফেসবুকে আপনার ক্লোন অ্যাকাউন্ট থাকে, তাহলে সেই অ্যাকাউন্টটির বিরুদ্ধে ফেসবুকে রিপোর্ট করুন।

তথ্যসূত্র: ইন্ডিপেন্ডেন্ট

মোবাইল ফোন পকেটে রাখেন? সাবধান

Unknown | November 05, 2017 | |

অফিস, দোকান বাজার যেখানেই যান না কেন, আপনার ফোনটি বুক পকেট বা প্যান্টের পকেটে থাকে, তাই তো? আর মহিলাদের ক্ষেত্রে পকেট দেওয়া জামা পড়ার তেমন প্রচলন নেই বলে, তারা অনেকেই অন্তর্বাসের ভিতরে মোবাইল রেখে দেন। এতে কি হচ্ছে বা হতে পারে, তা কি জানা আছে? আসলে মোবাইল কোম্পানিগুলি আপনাদের কখনোই তাদের ক্ষতিকারক দিকগুলি বোঝাতে আসবেন না।

এমনকি, সামান্য জানিয়ে দেওয়ার দায়িত্বও তারা নেবেন না। কারণ, তারা তাদের কোম্পানির ব্যবসা দেখবেন, তার লাভ দেখবে। আপনার শরীর নিয়ে তাদের কোনো মাথা ব্যাথা থাকার কারণ নেই।
মোবাইল ফোনের এরকম বহু ক্ষতিকারক দিক আছে। সেগুলি নিয়েই আজকের আলোচনা-

১. মোবাইল ফোন বন্ধ্যাত্বের সমস্যা সৃষ্টি করতে পারে। বহু সমীক্ষায় দেখা গেছে যে পুরুষদের জন্য মোবাইল মোটেও ভাল নয়। এর কারণ, মোবাইল পুরুষদের ক্ষেত্রে বীর্যের পরিমাণ কমিয়ে দিতে পারে। সমীক্ষায় দেখান হয়েছে যে, কথা বলার সময় ফোন যদি পুরুষাঙ্গের কাছাকাছি থাকে, তবে তা বীর্য উৎপাদনকারী কোষের মারাত্মকভাবে ক্ষতি করে। এতে পরিমাণ মতো বীর্য তৈরি হতে পারে না।

এতে মূলত ক্ষতিগ্রস্ত বীর্যের কারণে সন্তান দুর্বল এবং শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা নিয়ে জন্মাতে পারেন। যে সকল পুরুষ কানে ফোন ব্যবহার বা করে হেড সেট ব্যবহার করেন এবং ঘণ্টার পর ঘণ্টা মোবাইল ফোন পকেটে থাকে, তাদের ক্ষেত্রে ক্ষতি হওয়ার আশঙ্কা সবথেকে বেশি থাকে।
ক্লেভল্যান্ড-এ অবস্থিত সেন্টার ফর রিপ্রোডাক্টিভ মেডিসিন-এ মোবাইল ফোনের ওপর একটি সমীক্ষা ছালান হয়। তাতে ৩২ জন পুরুষের ওপর এই সমীক্ষা হয়। তাদের প্রত্যেকের কাছ থেকে বীর্যের নমুনা নিয়ে , তা দিয়ে নানা ধরণের পরীক্ষা নিরিক্ষা চালানো হয়। এক সময় নমুনাগুলির কাছাকাছি ফোন রেখে দিয়ে তার প্রভাব পরীক্ষা করা হয় এবং দেখা যায় যে, বীর্যগুলি যথারীতি খতিগ্রস্থ হয়েছে। এরই সঙ্গে বীর্য কম তৈরি বা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হিসাবে দায়ি করা হয়েছে পরিবেশ দূষণ এবং মূত্রসংক্রান্ত প্রজননতন্ত্রের সংক্রমণকে।

২.মোবাইলের বিকিরণ এবং ক্যান্সার:
মোবাইল ফোন থেকে কি সত্যিই ক্যান্সার হয়? এই প্রশ্নটি আমাদের মনে বারবার করে উঠে আসে। আসলে মোবাইল ফোনের থেকে সত্যি সত্যিই ক্যান্সারের সম্ভাবনা সম্পর্কিত। মোবাইল ফোন ব্যবহার করার কারণে নানা ধরণের ক্যান্সার শরীরে বাসা বাঁধতে পারে। এর বড় কারণ হল, মোবাইল ফোনের ক্ষতিকারক বিকিরণ। এই ক্ষতিকারক বিকিরণের কারণে নারী এবং পুরুষ দুইই দারুণভাবে শারীরিক সমস্যার মুখোমুখি হন। ফলে, আশঙ্কা বাড়ে স্তন ক্যান্সার সহ অন্যান্য ক্যান্সারের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মোবাইল ফোনসহ বিভিন্ন ওয়্যারলেস ডিভাইসকে টু বি রিস্ক-এর আওতায় রেখেছে। এর কারণ এগুলি যোগাযোগের মাধ্যম হিসাবে মাইক্রোওয়েভ তরঙ্গকে ব্যবহার করে, যা মানুষের মধ্যে ক্যান্সারের প্রবণতা বৃদ্ধি করতে উল্লেখযোগ্য ভুমিকা পালন করে। অনেকেই মনে করেন যে, মোবাইল ,ক্যান্সার হওয়ার অবশ্যম্ভাবী কারণ হিসাবে কাজ করে। এমনকি, এর ওপর বহু পরীক্ষা নিরিক্ষা করে বহু কিছু প্রমাণিতও হয়েছে।

৩.আপনি কি মোবাইল ফোন অন্তর্বাসের ভিতরে রাখেন? ক্যালিফোর্নিয়ার ব্রেস্টলিঙ্ক নামক একটি সংস্থায় গবেষণা করে দেখা গেছে যে, স্তন ক্যান্সারের সঙ্গে মোবাইল ফোনের সরাসরি যোগাযোগ রয়েছে। গবেষণা থেকে জানা গেছে যে, যে সমস্ত পরিবারে পূর্বে কোনও ক্যান্সারের ইতিহাস নেই বা আক্রান্তের কোনও তথ্য নেই, সেই পরিবারেও এখন ক্যান্সার হওয়ার সম্ভাবনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। মূলত, চল্লিশ বছরের মধ্যে যে সকল মহিলা রয়েছেন, তাদের ক্যান্সার হওয়ার প্রবণতা সবথেকে বেশি। গবেষণা থেকে প্রমাণিত, যে সকল নারী অন্তর্বাসের ভিতরে মোবাইল ফোন রাখেন, তাদের প্রত্যেকের বুকের কোনও না কোনও স্থানে টিউমার হওয়ার সম্ভাবনা প্রবল এবং এদের সকলের স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনাও রয়েছে।

৪. তাহলে কিভাবে মোবাইল ফোন ব্যবহার করতে হবে?
মোবাইল ফোন যতটা সম্ভব কম ব্যবহার করুন। একান্তই ব্যবহার করতে হলে, তাকে এমনভাবে রাখুন যাতে শরীরের কাছাকাছি না থাকে। সবথেকে বড় কথা, মোবাইল ফোন পকেটে রাখবেন না, বেল্টের সঙ্গে আটকাবেন না বা অন্তর্বাসের ভিতর রাখবেন না। সেই সঙ্গে ঘুমানোর সময় মোবাইল ফোন অফ করে রাখুন।

৫.কিভাবে আরও সাবধানতা নেওয়া যায়?
মোটামুটি এই পাঁচটি জিনিস মাথায় রাখুন। মোবাইল ব্যবহারে তাতে খানিকটা হলেও বিপদকে এড়াতে পারবেন। কানে হেড সেট ব্যবহার করুন। এতে শরীর থেকে দূরে ফোন থাকতে পারবে। ফোনে কথা বলার সময় আমাদের শরীর এবং মস্তিষ্ক প্রচুর পরিমাণে বিকিরণের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, যা আমাদের খুবই ক্ষতি করে। তাই কথা বলার সময় হেড ফোন ব্যবহার করুন এবং ফোন কে একটি নির্দিষ্ট দূরত্বে রাখুন। কথা কম বলুন, মেসেজ করুন- যতটা সম্ভব ফোনে কথা কম বলে মেসেজের মাধ্যমে জরুরি কথা বলুন। সিগনাল ভাল থাকলে কথা বলুন। ফোনে যদি নেটওয়ার্কের পরিমাণ কম দেখায়, তাহলে সেই সময় কোনোভাবেই ফোনে কথা বলবেন না। কারণ, ফোনের সিগন্যাল বার কম দেখানো মানেই ফোন নিজের থেকে সিগন্যাল খোঁজার চেষ্টা করছে। এই সময়ে বিকিরণের মাত্রা খুব বেশি থাকে। পকেটে বা বালিশের নিচে ফোন রাখবেন না- যদি ফোন নির্দিষ্ট কিছু সময়ে ব্যবহার না করতে চান, তাহলে ফোন থেকে দূরে থাকুন। এছাড়া, কোনও সময় ফোন বালিশের নীচে নিয়ে শোবেন না। কারণ, ফোন ব্যবহার না করলেও শুধু অন থাকলে, তখনও প্রচুর পরিমাণে বিকিরণ ছড়াতে পারে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরে ৫০০ নিয়োগ

Unknown | November 04, 2017 | | | |

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরে ৫টি পদে ৫০০ জন লোক নিয়োগ হবে। বিভিন্ন পত্রিকায় এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার অপারেটর পদে ৯ জন, ব্যক্তিগত সহকারী, ক্যাটালগার ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১ জন করে এবং ডেটা এন্ট্রি/কন্টোল অপারেটর পদে ৪৮৮ জনকে নিয়োগ করা হবে। এসব পদে আবেদন করা যাবে আগামী ১২ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার অপারেটর পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। বিজ্ঞান বিভাগ অগ্রাধিকার। এ পদের প্রার্থীদের দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন বিভাগীয় ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটরদের ক্ষেত্রে শিথিলযোগ্য। অবশ্যই অপারেটরদের বুদ্ধিমত্তা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ব্যক্তিগত সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদের প্রার্থীদের কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসব পদের প্রার্থীদের কম্পিউটারে কাজের দক্ষতা থাকতে হবে। ব্যক্তিগত সহকারী পদের প্রার্থীদের বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ৩০ শব্দের গতি থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীদের বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে। ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদের প্রার্থীদের অবশ্যই নির্ধারিত প্রমিত বুদ্ধিমত্তা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্যদিকে, ক্যাটালগার পদের প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে ডিপ্লোমাসহ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে থাকতে হবে। এ পদের প্রার্থীদের কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে। সব পদের প্রার্থীদের বয়স ১২-১০-১৭ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

এসব পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র নির্ধারিত তারিখের মধ্যে মহাপরিচালক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর, আইসিটি টাওয়ার (১১ তলা), আগারগাঁও, ঢাকা ১২০৭ ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজ ছবি (ছবির পেছনে নামসহ), মহাপরিচালক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর, আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা ১২০৭-এর অনুকূলে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পোস্টাল অর্ডারসহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। আবেদনপত্র যাচাই-বাছাই শেষে লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে। এসব পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত একজন কম্পিউটার অপারেটর, ব্যক্তিগত সহকারী ও ক্যাটালগার জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১১ হাজার টাকা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর ৯ হাজার ৩০০ টাকা স্কেলে বেতন পাবেন বলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা আছে।

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি www.doict.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
Credit: http://www.prothom-alo.com

গুগলের দুটি পুরস্কার পেল বাংলাদেশ

Unknown | October 31, 2017 | |

গুগল লোকাল গাইড সামিটে দুটি পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ক্যার্লিফোনিয়ায় গত ১০-১২ অক্টোবর গুগল লোকাল গাইড সামিট অনুষ্ঠিত হয়। এবারের সামিটে ৬২টি দেশের মধ্যে ১৬টি পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে বাংলাদেশ একমাত্র দেশ যারা একসঙ্গে দুটি পুরস্কার পেয়েছে।
সামিটের শেষ দিন ১২ অক্টোবর রাতে পুরস্কার ঘোষণা করা। বাংলাদেশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশ লোকাল গাইডের মডারেটর মাহাবুব হাসান এবং বেস্ট স্যুভিনিয়র অ্যাওয়ার্ড গ্রহণ করেন সোনিয়া বিনতে খোরশেদ।

মাহাবুব হাসান জাগো নিউজকে বলেন, পুরস্কারপ্রাপ্তির অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা যেহেতু গুগল ম্যাপে দেশের পর্যটনকে বেশি ফোকাস করি তাই এ পুরস্কারপ্রাপ্তির মধ্য দিয়ে বাংলাদেশের পর্যটন শিল্প আরো এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করছি। পুরস্কার ঘোষণার মঞ্চে যখন দুইবার বাংলাদেশের নাম ঘোষণা করা হয় তখন সবাই উন্মুখ হয়ে তাকিয়ে ছিল আমাদের দিকে।

মাহাবুব হাসান আরো বলেন, সামিটে একটা পর্ব ছিল বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের নিজ দেশের ঐতিহ্যবাহী কোনো খাবার বা পণ্য বিনিময় করা। আমরা নকশি পিঠা সবাইকে দিয়েছিলাম। এটি হাতে তৈরি পিঠা শুনে সবাই অবাক হয়েছিলেন এবং ব্যাপক প্রশংসা করেন।

তিন দিনব্যাপী এ সামিটে ছিল সামাজিক ও তথ্যপ্রযুক্তির বিভিন্ন সমস্যা নিয়ে সেমিনার এবং গুগল ম্যাপভিত্তিক সমাজ সেবা বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা। এবারের সামিটের আলোচনার মূল বিষয়বস্তু ছিল আক্সেসেবিলিটিস, ফিজিক্যাল ডিজেবিলিটিস, ইমেজ প্রসেসিং, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট ও ইউজার জেনারেটেড কন্টেন্ট।

সামিটে উদ্বোধনী বক্তব্য রাখেন গুগল ম্যাপের ভাইস প্রেসিডেন্ট লুইস আন্দ্রে বেরোস। এছাড়া আরো উপস্থিত ছিলেন গুগলের উচ্চপদস্থ কর্মকর্তারা। সামিটে গুগলের কিছু প্রজেক্ট দেখানো হয় যা আগামী বছর সবার জন্য উন্মুক্ত করা হবে।

উল্লেখ্য, লোকাল গাইড হচ্ছে গুগলের ম্যাপভিত্তিক এক পরিসেবা। যার মাধ্যমে আপনি ম্যাপের বিভিন্ন স্থানের বিবরণ ও অন্যান্য সুবিধাগুলো তুলে ধরতে পারবেন। যেমন, কোন রেস্টুরেন্টের খাবারের মান কেমন, ওই রেস্টুরেন্টে হুইল চেয়ার প্রবেশ করতে পারে কি না, হুইল চেয়ার ব্যবহার উপযোগী টেবিল আছে কি না ইত্যাদি। এ ছাড়া এই ফোরামের মাধ্যমে নিজ নিজ দেশের ঐতিহ্য ও প্রযুক্তি সম্পর্কিত সমস্যাগুলো সবার সামনে তুলে ধরা যায়। পরে গুগল সেগুলো সমাধানের চেষ্টা করে থাকে।

আমাদের দেশে ২০১৩ সাল থেকে বাংলাদেশ লোকাল গাইড কাজ করে যাচ্ছে।

পেপ্যালের মাধ্যমে মেসেঞ্জারে লেনদেন করা যাবে

Unknown | October 23, 2017 |

ফেসবুক ব্যবহারকারীরা যেন বন্ধুদের সঙ্গে মেসেঞ্জারের মাধ্যমে আর্থিক লেনদেন করতে পারেন, সেই সুবিধা ২০১৫ সালেই সামাজিক যোগাযোগমাধ্যমটি চালু করে। ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে এ ধরনের আর্থিক লেনদেনের সীমাবদ্ধতা কাটাতে সম্প্রতি অনলাইনভিত্তিক অর্থ স্থানান্তরের জনপ্রিয় সেবাদানকারী প্রতিষ্ঠান পেপ্যালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ফেসবুক। ফেসবুক মেসেঞ্জার অ্যাপের সাহায্যে সহজেই কোনো বিল পরিশোধ বা অর্থ লেনদেন করা যাবে পেপ্যালের মাধ্যমে। সেই সঙ্গে শুধু ফেসবুক বন্ধু নয়, কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গেও এই লেনদেন করা যাবে। পরীক্ষামূলকভাবে শুধু যুক্তরাষ্ট্রের আইওএস ব্যবহারকারীদের জন্য নতুন এ সেবা চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। শিগগিরই সবার জন্য এ সেবা উন্মুক্ত করা হবে বলে আশাবাদী প্রতিষ্ঠানটি।

ফেসবুকে বিজ্ঞাপন দিতে কিংবা কেনাকাটা করতে অর্থ পরিশোধ করা যাবে মেসেঞ্জারে পেপ্যাল ব্যবহার করে। নতুন এ সুবিধাটি ব্যবহার করতে হলে মেসেঞ্জারে থাকা নীল রঙের প্লাস বোতাম চাপতে হবে। তারপর সেখানে থাকা সবুজ রঙের ‘পেমেন্টস’-এ চাপলেই পেপ্যাল নির্বাচন করে অর্থ পাঠানো যাবে। তবে এ জন্য আগে থেকেই পেমেন্ট-সুবিধা ব্যবহার করতে নিবন্ধিত হতে হবে। নতুন ব্যবহারকারী হলে পেপ্যাল বা পেমেন্টপদ্ধতির তথ্য দিয়ে নিবন্ধন করে নিতে হবে। এ ছাড়া অর্থ লেনদেন-সুবিধার পাশাপাশি ফেসবুক পেপ্যাল ব্যবহারকারীদের জন্য ‘ফেসবুক বট’ নামে নতুন সুবিধাও যোগ করেছে। এর মাধ্যমে মেসেঞ্জারে থেকে না বের হয়েই সহজেই পাসওয়ার্ড পরিবর্তন, ব্যালেন্স ও অ্যাকাউন্টের তথ্য জানা যাবে। নতুন এই সুবিধার মাধ্যমে শুধু যুক্তরাষ্ট্রেই ফেসবুকের প্রায় ২৫ লাখ ব্যবহারকারীকে সেবা দেবে। এ ছাড়া অ্যাপলের আইফোনে ‘অ্যাপল পে’ পেমেন্টপদ্ধতিতে পেপ্যাল ব্যবহার করা যাবে বলেও জানিয়েছে পেপ্যাল কর্তৃপক্ষ।
সূত্র: prothom-alo
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search