![]() |
| জিঞ্জার চিকেন |
- মুরগি ১ টি ( ছোট পিস করে কাটা , ১ কেজি পরিমান )
- পেয়াজ বাটা ৪ টেবল চামচ
- রসুন বাটা ১ টেবল চামচ
- আদা ছেচা ১ টেবল চামচ
- আদা মিহি কুচি ( লম্বা করে কাটা ১ টেবল চামচ পরিমান )
- টক দই ১/৩ কাপ
- হলুদ গুড়া ১ চা চামচ
- মরিচ গুড়া ২ চা চামচ ( কম করেও দিতে পারেন , আমি কাশ্মিরি লাল মরিচ গুড়া দেই তাতে রং টা অনেক সুন্দর হয় , ঝাল ও হয় না )
- ধনিয়া গুড়া হাফ চা চামচ
- গোলমরিচ গুড়া হাফ চা চামচ
- কাচামরিচ কুচি অল্প
- লবন স্বাদমত
- তেল ১/৩ কাপ ( আরো কমিয়েও নিতে পারেন)
প্রথমে হাড়িতে তেল দিন , গরম হয়ে গেলে এবার এতে বাটা পেয়াজ আর রসুন দিয়ে রান্না করুন পেয়াজ টার রং হালকা বাদামী হবার আগ পর্যন্ত , পেয়াজ এর রং চলে আসবে যখন মুরগির পিস গুলো দিয়ে নারাচারা করে এতে টক দই , গুড়া মশলাগুলো দিয়ে রান্না করুন ৫ মিনিট . এবার আদা ছেচা আর হাফ কাপ গরম পানি দিয়ে নারাচারা করে চুলার আঁচ কমিয়ে রান্না করুন ১৫ থেকে ২০ মিনিট ( ফার্ম এর মুরগি হলে ১৫ মিনিটেই হয়ে যাবে )
১৫ মিনিট পর মিহি আদা কুচি আর অল্প কিছু কাঁচামরিচ কুচি ছিটিয়ে দিন!
নামিয়ে গরম গরম রুটি ,ভাত আর সালাদের সাথে পরিবেশন করুন মজার জিনজার চিকেন !
