হাল্কা নাস্তায় ঝটপট তৈরি করুন মজাদার ক্রিম রোল

Unknown | January 16, 2018 | |

মজাদার ক্রিম রোল তৈরি করা খুবই সহজ ও খেতেও খুবই ইয়াম্মি । হাল্কা নাস্তায় এটি দারুণ ভূমিকা পালন করে । তাছাড়া বাচ্চাদের টিফিনেও এটি চলবে খুব ।

উপকরণ :

পাফ ডো তৈরির জন্য :

* ডিম ১টা

* বাটার পরিমাণমতো

* সয়াবিন তেল ৪ টেবিল চামচ

* ময়দা ২ কাপ

ক্রিম তৈরির জন্য :

* বাটার ১০০ গ্রাম

* ডিমের সাদা অংশ ১টা

* ভেনিলা আধা চা চামচ

* আইসিং সুগার আধা


প্রণালী :
একটি ছড়ানো পাত্রে ময়দা, ডিম, সয়াবিন তেল, লবণ ও পানি দিয়ে একসঙ্গে মেখে পরোটার মতো খামির তৈরি করতে হবে। ক্রিম তৈরির জন্য, ডিমের সাদা অংশকে ভালভাবে বিট করে ফোম করে নিয়ে, এতে আইসিং সুগার দিতে হবে। আইসিং সুগার গলে গেলে, বাটার ও ভেনিলা মিশিয়ে ক্রিম তৈরি করতে হবে।

Cream 1 পাফ ডো তৈরির জন্য, খামির থেকে রুটির মতো বেলে তার ওপরে বাটার লাগাতে হবে। রুটিগুলোকে ফিতার মতো কেটে রোল ডাইসে পেঁচিয়ে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ২০-২৫ মিনিট বেক করতে হবে। রোলগুলো ঠাণ্ডা হয়ে গেলে ভেতরে ক্রিম দিয়ে পরিবেশন করা যাবে, মজাদার ক্রিম রোল।
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search