Home » লাইফস্টাইল » ছানার সন্দেশ তৈরির সহজ রেসিপি
ছানার সন্দেশ তৈরির সহজ রেসিপি
Unknown | November 15, 2017 | রেসিপি | লাইফস্টাইলমিষ্টিপ্রেমীদের কাছে পছন্দের একটি নাম ছানার সন্দেশ। খুব সহজেই এটি তৈরা করা যায় এবং খেতেও ভীষণ সুস্বাদু বলে অনেকেই বাড়িতে তৈরি করেন ছানার সন্দেশ। রেসিপি জানা থাকলে তৈরি করতে পারেন আপনিও। রইলো রেসিপি-
উপকরণ: ছানা-১ কাপ, চিনি- আধা কাপ, এলাচগুঁড়া- ১ চিমটি, পেস্তা+কিসমিস- কুচি সাজানোর জন্য।
প্রণালি: ছানা, চিনি ও এলাচগুঁড়া একসাথে চুলায় জ্বাল দিয়ে নিতে হবে। চিনি গলে একটু আঠালো হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। একটি পাত্রে সামান্য ঘি মেখে সন্দেশের মিশ্রণ ঢেলে বসিয়ে নিতে হবে। ঠান্ডা হলে ছুরি দিয়ে চার কোনা অথবা বরফির মত করে কেটে ফেলুন। চাইলে ছাঁচে দিয়ে নানান রকম আকৃতি দিতে পারেন। হাত দিয়েও করে নিতে পারেন। ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার ছানার সন্দেশ।
Search
Popular Posts
-
পাশের বাসায় ভাবির সাথে বান্নার অনেক দিন ধরেই প্রেমের সম্পর্ক।গত ১৯ তারিখ রাতে তিনি ভাবির কাছে গেলে এলাকাবাসী তাকে হাতে নাতে ধরে ফেলে।এসময় পা...
-
রেসেপি : "' দই দিয়ে মজাদার ফলের সালাদ "' :) উপকরণঃ - টক দই/মিষ্টি দই ২৫০ গ্রাম - ফল ৫০০ গ্রাম (কলা, আপেল, আঙ্গুর, কমলা, পে...
-
Car Insurance Pomp and Motor Vehicle can not be found in Unpaid Hazards. If you do not know how to use the car, then you will be able to vis...
