পুডিং তৈরির সহজ রেসিপি

Rocky | November 03, 2017 | | |

ডিম খেতে ভালো লাগে না কিংবা দুধ খেতে ভালো লাগে না এরকম অনেকেই আছেন। কিন্তু পুডিং খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বিশেষ করে শিশুদের পছন্দের তালিকায় এক নম্বরে রয়েছে এই পুডিং। চলুন জেনে নেই পুডিং তৈরির সহজ রেসিপি।

উপকরণ : দুধ ১ কেজি, ডিম ৪ টি, চিনি স্বাদমতো, ভ্যানিলা এসেন্স ১/২ চা চামচ, কনডেন্স মিল্ক ১/২ কাপ, গুড়ো দুধ ৩ টেবিল চামচ, পানি ১ টেবিল চামচ।

প্রণালি : ১ কেজি দুধ চুলাতে জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। অর্ধেক পরিমাণ হলে নামিয়ে নিন। দুধ ঠান্ডা হলে এর মধ্যে ৪ টি ডিম, চিনি, ভ্যানিলা এসেন্স, কনডেন্স মিল্ক, গুড়ো দুধ দিয়ে ভালো করে বিট করে নিন। এবার ঢাকনাসহ ১ টি স্টিলের বাটি নিন। বাটিতে ৩ টেবিল চামচ চিনি ও ১ টেবিল চামচ পানি দিন। বাটিটি কম আঁচে চুলার ওপর রাখুন। একটু পর পর বাটি ঘুরিয়ে দিন। চিনি লালচে হলে নামিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এবার দুধের মিশ্রণ এই বাটিতে ঢেলে ঢাকনা লাগিয়ে দিন। আর একটি বড় পাত্রের মধ্যে বাটিটি বসিয়ে পাত্রে অল্প পানি দিন। পানি যেন দুধের বাটির মাঝ বরাবর থাকে। এবার দুধের বাটির উপর ভারি কিছু দিয়ে ভার দিয়ে পানিসহ বড় পাত্রটি চুলাতে বসিয়ে ঢাকনা দিয়ে দিন। এভাবে ৪০- ৫০ মিনিট মাঝারি আঁচে ভাপ দিতে হবে। এরপর নামিয়ে নিন। ঠান্ডা হলে পরিবেশন করুন
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search