শুটিংয়ে পাবনায় আসছেন মাহি

Unknown | November 22, 2017 | |

সমাজের নানা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন অগ্নিকন্যা মাহি। তবে এটি বাস্তবে নয়, পরিচালক মাহমুদ হাসান শিকদারের ‘অবতর’ ছবিতে এই চরিত্রে দেখা যাবে মাহিয়া মাহিকে। মূলত যারা এভাবে অন্যায়ের প্রতিবাদ যারা করে তাদের এ ছবিতে বিভিন্ন চরিত্রের মাধ্যমে তুলে ধরেছেন পরিচালক। আর তাই নাম দিয়েছেন ‘অবতর’। এদিকে মাহি ইউরোপ থেকে ফিরে ‘অবতর’-এর শুটিং শিডিউল দিয়েছেন বলে জানালেন ছবির পরিচালক মাহমুদ হাসান শিকদার। পাবনা জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে চলবে এ ছবি শুটিং। মাহমুদ হাসান শিকদার বলেন, এরই মধ্যে ‘অবতর’ ছবির কিছু অংশের কাজ করেছি।

ডিসেম্বরের শুরুতে মাহির কাজ শুরু হবে। পাবনায় টানা ২০ দিন এ ছবির কাজ করার পরিকল্পনা করেছি। পরিচালনার পাশাপাশির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা নিজেই। সাহসী প্রতিবাদী নারীকে ঘিরে এগিয়ে যাবে ‘অবতর’-এর গল্প। নারী প্রধান চরিত্রে কাজ করেছেন মাহি। এ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করবেন নবাগত রুশো। আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর, রাইসুল ইসলাম আসাদ, সুস্মি প্রমুখ।
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search