জ্যাকুলিনকে দেখে এ কী হাল বরুণের!

Unknown | November 22, 2017 |

সবে সবে মুক্তি পেয়েছে তার ‘জুড়ুয়া টু’। ওই সিনেমায় বরুণ ধাওয়ান ও তাপসি পান্নুর বিপরীতে অভিনয় করেছেন তিনি। যা বক্স অফিসে বেশ সাফল্যও পেয়েছে। আর এবার সালমান খানের সঙ্গে ‘কিক’য়ের সিক্যুয়েল নিয়ে ব্যস্ত শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। ‘কিক’য়ের শুটিং শুরুর আগে তাই এবার নতুন করে ‘ফিটনেস ট্রেনিং’ শুরু করেছেন জ্যাকুলিন।

আর সেই কারণেই সম্প্রতি ‘যোগিনী পোল ড্যান্স’ করে তার স্লিম-ট্রিমের রহস্য ফাঁস করেন বলিউডের ওই অভিনেত্রী। কিন্তু, জ্যাকুলিনের ওই যোগিনী পোল ড্যান্স দেখে আপ্লুত হয়ে পড়েন বরুণ ধাওয়ান। তিনিও চেষ্টা করেন ওই ‘যোগিনী পোল ড্যান্স’ করতে। এবং করেও বসেন।জ্যাকুলিনের মত পুরোপুরি সফল না হলেও, ওই পোজ এর জন্য বেশ ঘাম ঝরাতে হয়েছে বরুণকে। আর সেই ছবি সোশ্যাল সাইটে পোস্ট করার পর পরই বরুণের অনুরাগীদের মন্তব্য উপচে পড়তে শুরু করে সেখানে।
ভারতের জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, সম্প্রতি বরুণ ধাওয়ানকে প্রেমের প্রস্তাব দিয়ে হুমকির অভিযোগ ওঠে তার এক ভক্তের বিরুদ্ধে। পর পর বেশ কয়েকবার হুমকি পাওয়ার পর বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থও হতে হয় বলিউডের ওই অভিনেতাকে।
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search