
রান্না করতে গ্রীন সস চিলি সস লাগে প্রতিদিন। সালাদ তৈরী করতে প্রয়োজন সালাদ ড্রেসিং। আপনার কাজ সহজ করে দেওার জন্য আজ নিয়ে এসেছি কিছু সহজ টুকটাক রেসিপি। দেখে নিতে পারেন অনেক কাজেই আসবে।
১: কাচাঁমরিচ ড্রেসিং
উপকরণ
- পেয়াঁজ কুচি ১০ গ্রাম।
- রসুনবাটা ৫ গ্রাম।
- ধনেপাতা সামান্য।
- পুদিনা পাতা ৫ গ্রাম।
- সাদা সিরকা দুই এক টেবিল ১০ মিলিলিটার।
- খাবার তেল ২০মিলি।
- লবন পরিমাণমতো।
সব উপকরণ একসাথে ব্লেন্ড করে সবজীর সালাদের সাথে পরিবেশন করুন।
২: সাদা সস
উপকরণ
- মাখন আধা কাপ।
- ময়দা আদা কাপ।
- তরল দুধ এক কাপ।
- লবন ও গোলমরিচ সামান্য।
সসপ্যানে মাখন দিন। মাখন গলে গেলে ময়দা দিন। ময়দায় বুদবুদ উঠলে চুলা থেকে নামিয়ে নিন। এবার এতে তরল দুধ যোগ করে আবার জ্বাল দিন। ঘন হয়ে আসলে লবন ও গোলমরিচ যোগ করুন। নামিয়ে নিন। সাদা সস নান , শিক ইত্যাদির সাথে খেতে পারেন।
৩: ইটালিয়ান সালাদ ড্রেসিং
উপকরণ
- মেয়োনেজ পাঁচ টেবিল চামচ।
- পেয়াঁজ কুচি দু টেবিল চামচ।
- রসুন কুচি এক টেবিল চামচ।
- সাদা সিরকা দু টেবিল চামচ।
- লবন ও চিনি সামান্য।
- সাদা গোলমরিচ গুড়া সামান্য।
সব উপকরন একসাথে ব্লেন্ড করে যেকোন ধরনের সালাদে যোগ করুন।
৪: ভেজিটেবিল সালাদ ড্রেসিং
উপকরণ
- মেয়োনিজ দুই টেবিল চামচ।
- ক্রিম দুই টেবিল চামচ।
- আইসিং সুগার দুই টেবিল চামচ।
- সাদা গোমরিচ গুড়া সামান্য:
সব উপকরণ একসাথে মিশিয়ে নিলেই তৈরী হয়ে যাবে ভেজিটেবিল সালাদ ড্রেসিং।
৫:রসুনের সস
উপকরণ
- রসুন কুচি চার টেবিল চামচ।
- আনারসের সস এক কাপ।
- আধা কাপ চিনির রস।
চিনির রসে রসুন কুচি আনারসের রস এক সাথে জ্বাল দিয়ে ঘন করে নিন। এই সস বিভিন্ন আচারে ব্যবহার করতে পারবেন।
৬ ককটেল সস
উপকরণ
- মেয়োনিজ তিন টেবিল চামচ।
- দুধ এক কাপ।
- চিনি সামান্য।
- টমেটো সস এক টেবিল চামচ।
- লেবুর রস দুই টেবিল চামচ।
সব কিছু এক সাথে মিশিয়ে নিন।এরপর কিছুক্ষন ফ্রিজে রেখে দিন। এই সস বারবিকিউ , শিক কাবাব ইত্যাদিতে যোগ করতে পারবেন।
আশা করি স্বল্প এই টুকটাক রেসিপি আপনাদের কাজে আসবে।