রেসিপিঃ সবজির পাকোড়া

Unknown | November 08, 2017 | |

রেসিপিঃ সবজির পাকোড়া
উপকরণ:
  • ৩ কাপ কুচি কুচি করে কাটা সবজি (বাঁধাকপি, গাজর, শাক, মিষ্টি ডালমটরশুঁটি, ফুলকপি, ইত্যাদি)
  • ১ কাপ পেঁয়াজ, স্লাইস
  • ২-৩ টি কাঁচা মরিচ
  • ১ ১/২ কাপ ময়দা
  • ১ টি ডিম
  • ১ চা চামচ জিরা গুঁড়া
  • ১ চা চামচ রসুন বাটা
  • ১ ১/২ চা চামচ লবণ
  • ১ কাপ পানি
  • ভাজার জন্য তেল
  • ১/৪ চা চামচ বিট লবণ, ছিটিয়ে পরিবেশনের জন্য (ঐচ্ছিক)

প্রস্তত প্রণালি:
১. পাকোড়া ভাজার পরে তেল শোষণের জন্য একটি ট্রে বা প্লেটে কাগজ বা পেপার টাওয়াল দিয়ে রাখুন।
২. কড়াই এ তেল গরম করুন।
৩. পানি ও তেল ছাড়া সব উপকরণ মেশান। অল্প করে পানি ছিটিয়ে সমস্ত উপকরণ দিয়ে একটু ভিজা খামির তৈরি করে নিন। প্রয়োজনে পানির পরিমাণ কম বা বেশি লাগতে পারে।
৪. একটি ছোট আইসক্রীম স্কুপ বা একটি টেবিল চামচ ব্যবহার করে, গরম তেলে মাঝারি তাপে পাকোড়া ভেজে নিন।
৫. তেল থেকে পাকোড়া উঠিয়ে প্লেট বা ট্রেতে রাখুন।
৬. বাড়তি তেল পেপার টাওয়াল শুষে নিলে বিট লবণ ছিটিয়ে কেচাপ বা চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
প্রয়োজনিও কিছু টিপস্ এর জন্যে দয়াকরে আটির্কেল অথবা ইংরেজি রেসিপির নোট সেকশনটা একটু দেখে নেবেন।
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search