Home » বিনোদন » দেশে ফিরছেন ডিপজল
দেশে ফিরছেন ডিপজল
Unknown | November 08, 2017 | ডিপজল | ঢালিউড বিনোদন | বিনোদনগত ১৯ সেপ্টেম্বর বিকেলে বাসায় হৃদ্রোগে আক্রান্ত হন ডিপজল। তাঁকে দ্রুত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য পরদিন বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ডিপজলকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।
৫১ দিন পর দেশে ফিরছেন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। আজ বুধবার সকালে সিঙ্গাপুর থেকে তাঁর মেয়ে অলিজা মনোয়ার জানিয়েছেন, অস্ত্রোপচারের পর তাঁর বাবা দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। তিনি এখন অনেকটাই সুস্থ। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী তিনি এখন দেশে ফিরতে পারবেন। তাই আগামীকাল বৃহস্পতিবার বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে দেশে ফিরছেন ডিপজল।
গত ৩০ অক্টোবর দুপুরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডিপজলের হার্টে বাইপাস অস্ত্রোপচার করা হয়। এর আগে গত ২৫ সেপ্টেম্বর ডিপজলের হার্টের এনজিওগ্রাম করা হয়। ওই সময় তাঁর হার্টে একাধিক ব্লক পাওয়া যায়। কিন্তু তাঁর শরীর দুর্বল হওয়ায় তখন তাঁর হার্টে অস্ত্রোপচার কিংবা রক্তনালিতে রিং পরানোর ব্যাপারে চিকিৎসকেরা কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। চিকিৎসকেরা তাঁকে ওষুধের মাধ্যমে সুস্থ রাখেন। পাশাপাশি এক মাসের পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন।
Search
Popular Posts
-
পাশের বাসায় ভাবির সাথে বান্নার অনেক দিন ধরেই প্রেমের সম্পর্ক।গত ১৯ তারিখ রাতে তিনি ভাবির কাছে গেলে এলাকাবাসী তাকে হাতে নাতে ধরে ফেলে।এসময় পা...
-
রেসেপি : "' দই দিয়ে মজাদার ফলের সালাদ "' :) উপকরণঃ - টক দই/মিষ্টি দই ২৫০ গ্রাম - ফল ৫০০ গ্রাম (কলা, আপেল, আঙ্গুর, কমলা, পে...
-
Car Insurance Pomp and Motor Vehicle can not be found in Unpaid Hazards. If you do not know how to use the car, then you will be able to vis...
