
উপকরণ : স্ন্যাপার ফিলে ৩টা, গার্লিক পাউডার আধা চা-চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, ময়দা আধা কাপ, তেল ভাজার জন্য।
প্রণালি : ফিলেগুলো ভালো করে ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে মুছে একটা ছড়ানো প্লেটে রাখুন। গার্লিক পাউডার, গোলমরিচ ও লবণ দিয়ে মাছ ম্যারিনেট করুন ১ ঘণ্টা। ফ্রাইপ্যানে তেল গরম করে ফিলেগুলো ময়দায় গড়িয়ে ভেজে তুলে রাখুন।
লেবু-মাখন সসের উপকরণ : লেবুর রস সিকি কাপ, পানি বা সবজির স্টক সিকি কাপ, মাখন ৮০ গ্রাম, চিনি ১ চা-চামচ, লবণ সিকি চা-চামচ।
প্রণালি : পানি, লেবুর রস, চিনি ও লবণ একসঙ্গে মিশিয়ে চুলায় দিন। মাখন কিউব করে কেটে নিন। এবার মিশ্রণটি গরম হয়ে এলে অল্প আঁচে একটা করে কিউব দিন আর ধীরে ধীরে নাড়তে থাকুন। মাখন গলে ঘন সস হয়ে এলে নামিয়ে নিন। ভাজা মাছগুলো পরিবেশন পাত্রে রেখে তার ওপরে সস ঢেলে নিন। পছন্দের সবজি দিয়ে পরিবেশন করতে পারেন।