সরিষা ইলিশ

Unknown | November 15, 2017 | |

ইলিশ আমাদের জাতীয় মাছ আর সরিষা ইলিশ বাঙালিদের ঐতিহ্যবাহী একটি খাবার। পৃথিবীব্যাপী এর সুনাম রয়েছে। সরিষার ঝাঁঝ আর ফ্লেভার ইলিশ মাছের স্বাদে নিয়ে আসে পূর্ণতা।

উপকরনঃ
  • ইলিশ মাছ ৫-৬ টুকরা (৫০০ গ্রাম)
  • কাটা পেঁয়াজ ১/২ কাপ
  • তেল ১/৪ কাপ
  • সরিষা পেস্ট ২ টেঃ চামচ
  • কাঁচামরিচ ফালি ১০-১২ টি
  • লবণ ১/২ চা চামচ
  • হলুদ ১/২ চা চামচ
  • গরম পানি ১ কাপ

প্রস্তুত প্রণালীঃ

  • ফ্রাইং প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিন।
  • সরিষা, হলুদ ও লবণ দিয়ে ভুনে নিন।
  • ১ কাপ গরম পানি দিন।
  • মাছ দিন।
  • কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখুন কিছুক্ষণ।
  • ফুটিয়ে উঠলে নামিয়ে ফেলুন।
  • ব্যস তৈরি হয়ে গেল ঐতিহ্যের স্বাদ সরিষা ইলিশ!
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search