দ্রুত ত্বক উজ্জ্বল করার কৌশল অনেকেরই জানা নেই। খুব সহজেই কিভাবে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারেন এবং ত্বক কে করে তুলতে পারেন নরম ও মসৃণ। নিখুঁত ফরসা ত্বক আজকাল সব মেয়েরই কাম্য। কিন্ত পরিবেশ ও আবহাওয়া দূষণের বিভিন্ন কারনে আমাদের ত্বক প্রতিনিয়ত উজ্জ্বলতা হারাচ্ছে। তাই ত্বকের জন্য প্রয়োজন বাড়তি যত্নের। হঠাৎ কোনো উৎসব বা অনুষ্ঠানের সময় যদি পার্লার বন্ধ থাকে তাহলে মনটা খারাপ হয়ে যায়। মন খারাপ হওয়ার কিছু নেই। চলুন জেনে নেই তাৎক্ষণিকভাবে কিভাবে আপনার ত্বকের উজ্বলতা বৃদ্ধি পাবে।।।।

১। মধু ও লেবু মাস্কঃ এক টেবিল চামচ লেবুর রস, এক টেবিল চামচ মধু ভালভাবে একসাথে মিশিয়ে ফেলুন। এখন এই মিশ্রণটি ত্বকে ৫ মিনিট মেসেজ করে ১০-১৫ মিনিট রেখে দিন। ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ত্বক ভাল করে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক নিমেষেই উজ্জ্বল হয়ে উঠবে। কারণ একটি প্রাকৃতিক উপাদান। ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর ক্ষেত্রে মধুর জুড়ি নেই। এটি ত্বককে নরম,মসৃণ করে,বলিরেখা ও কালচে ভাব দূর করে।
২। চালের গুড়া ও টক দই মাস্কঃ আতপ চাউল গুড়ো করে রেখে দিতে পারেন যাতে আপনি আপনার প্রয়োজনমতো ব্যবহার করেতে পারেন। ৩ টেবিল চামচ চালের গুড়ো, ৩ টেবিল চামচ টক দই একসাথে মিশিয়ে একটি পেষ্ট তৈরী করুন। এবার একটি ব্রাশের সাহায্যে মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট লাগিয়ে অপেক্ষা করুন। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। বলে রাখা ভাল যে, চালের গুড়ো ত্বকের যত্নে অতুলনীয়। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। যাদের ত্বক সেনসিটিভ তারাও এই প্যাকটি ব্যবহার করতে পারেন।
৩। টমেটো মাস্কঃ টমেটোতে ব্রণ হালকা করার উপাদান আছে। ত্বকের প্রয়োজনীয় পরিমানে টমেটো থেঁতলে মুখে লাগান এবং শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনি চাইলে টমেটো ব্ল্যান্ড করে কটন বলের সাহায্যেও ব্যবহার করতে পারেন। টমেটোর উপকারীতা অনেক, সেটা আমরা কমবেশি সবাই জানি। এতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন এ, ভিটামিন সি এবং ক্যালসিয়াম।