সোনু নিগমের পর এবার অভিনেত্রী বিদ্যা বালন। সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো উচিত নয় বলে মন্তব্য করলেন বিদ্যা। তিনি বলেন, ‘জোর করে দেশভক্তি জাগানো যায় না।’ সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি সেই রায় পুনর্বিবেচনা করার কথা জানিয়েছে শীর্ষ আদালত। এই নিয়ে কেন্দ্রের কাছে রিপোর্টও চেয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
আদালতের এই সিদ্ধান্তের পরই সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো নিয়ে তর্ক-বিতর্ক চলছে। অনেকে যেমন জাতীয় সঙ্গীত বাজানোর পক্ষে, তেমনই অনেকেই বিপক্ষে।
এই ইস্যুতেই এবার মুখ খুললেন অভিনেত্রী বিদ্যা বালন। মুম্বইয়ে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ‘তুমহারি সুল্লু’র অভিনেত্রী বলেন, ‘আমরা স্কুলে পড়ি না এখন যে দিন শুরু করার আগে জাতীয় সঙ্গীত বাজাতে হবে। জোর করে কারোর মধ্যে দেশভক্তি জাগানো যাবে না। তাই আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো উচিত নয়।’
Home » বিনোদন » জোর করে দেশভক্তি নয়’, জাতীয় সঙ্গীত বিতর্কে বললেন বিদ্যা
জোর করে দেশভক্তি নয়’, জাতীয় সঙ্গীত বিতর্কে বললেন বিদ্যা
TheRocky | October 29, 2017 | বিদ্যা বালন | বিনোদনSearch
Popular Posts
-
পাশের বাসায় ভাবির সাথে বান্নার অনেক দিন ধরেই প্রেমের সম্পর্ক।গত ১৯ তারিখ রাতে তিনি ভাবির কাছে গেলে এলাকাবাসী তাকে হাতে নাতে ধরে ফেলে।এসময় পা...
-
রেসেপি : "' দই দিয়ে মজাদার ফলের সালাদ "' :) উপকরণঃ - টক দই/মিষ্টি দই ২৫০ গ্রাম - ফল ৫০০ গ্রাম (কলা, আপেল, আঙ্গুর, কমলা, পে...
-
Car Insurance Pomp and Motor Vehicle can not be found in Unpaid Hazards. If you do not know how to use the car, then you will be able to vis...
