"মেকআপ এর মাধ্যমে চোখের নজরকাড়া সুন্দর্য বৃদ্ধি "

Unknown | October 12, 2017 | | |
চোখ আমাদের একটি মূল্যবান সম্পদ। সৃষ্টির সবকিছু আমরা চোখের মাধ্যমে অনুধাবন করে থাকি। আর সেই চোখের বাড়তি সৌন্দর্য বৃদ্ধি করতে চায় মেকআপ। তাছাড়া একটি গানের কথায় আছে "চোখ যে মনের কথা বলে" সত্যিই তাই,চোখ কিন্তু মনের আয়না। সুন্দর পরিপাটি একজোড়া চোখ কিন্তু সবারই কাম্য। বর্তমান সময়ে সবাই চোখের সাজের প্রতি সচেতন। তাছাড়া চেহারার মাঝে বাড়তি সুন্দর্য ফুটাতে সাহায্য করে সুন্দর দুটি চোখ। মুখের সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ হল চোখ। মুখের দিকে তাকালে আগে নজর কারে একজোড়া চোখ। তাই মুখের সৌন্দর্য বৃদ্ধিতে চোখের রয়েছে বাড়তি গুণ। আর অনেক কবিরা ও এই কাজলকালো চোখ নিয়ে অনেক কথা বলেছেন। চোখের সাজ এখন আর কাজলের মধ্যে সীমাবদ্ধ নেই।  ইদানীং ড্রেসের সাথে ম্যাচ করে কাজল ব্যবহার করতে দেখা যাচ্ছে। যেমন, নীল রং এর কাজল, সোনালী, লাল, সবুজ ইত্যাদি। তাছাড়া এর পাশাপাশি রয়েছে আই-লাইনার, মাশকারা এবং আইশ্যাডোর ব্যবহার। এছাড়া কালো, লাল, নীল সবুজ রং এর গ্লিটারও ব্যবহার করা হচ্ছে। চোখ সাজানোর আগে খেয়াল রাখতে হবে চোখের আকৃতি রং এর দিকে। চলুন এক পলকে দেখে নেই কিভাবে আপনার মনের মাধুরী মিশিয়ে চোখকে নজরকাড়া সাজে সাজাবেন......



চোখ সাজানোর ক্ষেত্রে প্রথমেই আসে ভ্রর কথা। একজোড়া সুন্দর ভ্রু চোখের সুন্দর্য আরো বাড়িয়ে দেয়। ভ্রু সুন্দর রাখতে নিয়মিতভাবে ভ্রু-প্লাক করুন। তবে খেয়াল রাখবেন ভ্রু যেন সরু না হয়। চোখের কাছাকাছি ভ্রু হলে নিচ থেকে বেশি পরিমাণ তুলে ফেলুন। একটি ভ্রু যেভাবে প্লাক করবেন অপরটিও সেবাবে করবেন। যাদের ভ্র পাতলা তারা পেন্সিলের সাহায্যে আর্ট করে গাঢ় করে নিতে পারেন। দিনের সাজের ক্ষেত্রে আই-লাইনার মাশকারাই যথেষ্ট। তবে শ্যাডের ক্ষেত্রে হালকা ব্রাউন কালার আইশ্যাডো হলে ভাল হয়। রাতের সাজের ক্ষেত্রে গাঢ় রং এর আই-শ্যাডো লাগাতে পারেন। এইক্ষেত্রে ব্লোফ্রস্ট, আই-শ্যাডো বা পার্পল ডিপ ব্যবহার করতে পারেন। রাতের জমকালো সাজে আপনাকে লাগবে নজরকাড়া। বেইস মেক"মেকআপ এর চোখের নজর কাড়া সুন্দর্য বৃদ্ধি "



 আই-শ্যাডো লাগানো শেষ হলে চোখে হাইলাইট করুন। এবার সোনালী অথবা সাদা শ্যাডো দিয়ে ভ্রর ঠিক নিচে চোখের পাতার উপরে হাইলাইট করুন।এবার সামান্য হাইলাইটার আংগুলের ডগায় নিয়ে চোখের পাতার মাঝ বরাবর মণির উপর লাগিয়ে নিন। এতে চোখের মণি বড় দেখাবে। ব্রাউন রং এর শ্যাডো সরু ব্রাশে করে লাগিয়ে  নিন।


 এবার কাজল লাগান। আজকাল বেশিরভাগই দেখা যাচ্ছে মোটা করে কাজল লাগাচ্ছেন। যাদের চোখের নিচের পাতা কম তারা চোখের নিচে কাজলের সরু রেখা টেনে নিতে পারেন। পার্টি সাজের নীল, সবুজ, গ্ল্যাসি রং এর কাজল পরতে পারেন। যাদের চোখ বড় তারা ভিতরের দিকে কাজল না দিয়ে বাহিরের দিকে মোটা করে কাজল লাগান।


আই-লাইনার ব্যবহারের আগে আই-লাইনার ব্রাশটি ভাল করে পরিষ্কার করে নিন। অবশ্যই ওয়াটার প্রুফ আই-লাইনার ব্যবহার করুন। আর ভেজা চোখে আই-লাইনার ব্যবহার করবেন না। এইক্ষেত্রে খুব চিকন একটি লাইন উপরের নিচের পাতার ভিতরের অংশ দিয়ে টেনে দিতে হবে। এতে আই-লাইনার বেশি লম্বা হয়ে যাওয়ার ভয় থাকে না।


 চোখের উজ্জ্বলতা আনতে ওয়াটারপ্রুফ মাশকারা ব্যবহার করুন। যাদের চোখের পাপড়ি পাতলা তারা আইল্যাশ ব্যবহার করুন। যাদের চোখের পাপড়ি ঘন তারা কয়েকবার মাশকারা লাগিয়ে নিন। সবশেষে চোখের পাপড়িগুলোকে পরিষ্কার ব্রাশ দিয়ে ছাড়িয়ে নিন। আর হ্যা সবসময় ভাল ব্রান্ডের কসমেটিকস ব্যবহার করুন।


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search